Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অথ বাথরুম কথা

Screenshot_2023-03-15-08-59-58-16_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Partha Bhattacharya

Dr. Partha Bhattacharya

Gynaecologist
My Other Posts
  • March 15, 2023
  • 9:03 am
  • No Comments

এমা, কি ঘেন্নার কথা মা গো! এতকাল মাগনার ফেসবুকে তবু ইনিয়ে বিনিয়ে দু চাট্টে বস্তাপচা গপ্পো লিখছিল, এ যে একেবারে বাত্তুৃম নিয়ে টানাটানি! আরে, গাইনোর ডাক্তার বলে কি হায়ালজ্জা সব বিসজ্জন দিয়ে বসলি গা!

পদীপিসি এরকম গালমন্দ দিলে আমার কিছু বলার নেই। কারণ, ‘হাগা-মোতা’ ত দূরস্থান, ‘পেচ্ছাপ-পায়খানা’ ও বাঙালীর বহুকাল বন্ধ হয়ে গেছে। বাথরুম-টয়লেট-ল্যাট্টিনের পাট চুকিয়ে ‘ওয়াশরুম’ ও এখন যাকে বলে, রেট্টো। বাঙালী এখন কচুয়ার মহাকালী কেবিনে চল্লিশ টাকার ডিম্ভাতের থালি খেয়ে, স্যান্ডো গেঞ্জি পরা ম্যানেজারকে জিজ্ঞাসা করে, “আঙ্কল, র‍্যস্টরুম টা কোন সাইডে?” ‘কি করে জানি’ হয়ে যাওয়া ফুটপাতের বাচ্চারাও এখন আর পায়খানা করে না, তাদেরও ‘পটি’ হয়। পদীপিসিও ডাক্তারকে গিয়ে বলেন, ‘টয়লেটটা খুব ঘন ঘন হচ্ছে।’ ডিগ্রিধারী, সভ্য-ভদ্র, গাড়ি-বাড়ি ওয়ালা লোকের কথা বলাই বাহুল্য।

মল, মূত্র আর এই দুটি বর্জন করার আগারের নাম আপামর সমাজে এখন মোটামুটি ‘পটি’, ‘টয়লেট’ আর ‘রেস্টরুম’ – যথাক্রমে এই তিনটি শব্দ দিয়ে চলছে। তা হোক, জনগণের মুখে মুখে ভাষা এভাবেই এগিয়ে চলে। বিদ্বজ্জনরা ত তাই বলে থাকেন।

মুশকিল আমার মত কিছু অভাগা ডাক্তারের। ব্রেন, হার্ট, চোখ এসবের মত দামী এবং পরিচ্ছন্ন অঙ্গ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের অবিশ্যি এসব নোংরা বিষয়ে মাথা ঘামাতে হয় না। যত সমস্যা এই আমার মত গাইনোর ডাক্তার বা পেটের সার্জন বা দু-চারজন যাঁরা এখনও জেনেরাল প্র্যাকটিস করেন, তাঁদের। একটা উদাহরণ দিই।

সেদিন প্রায়-মধ্য রাতে ফোন। “ডাক্তারবাবু, শামিমার হাজব্যান্ বলছি। শামিমার বাত্তুমে খুব পবলেম হচ্ছে।” ‘পবলেম’ কিন্তু এখন আর্ষপ্রয়োগে ব্যাকরণসম্মত, অতএব, নো হাসাহাসি।

– “কখন থেকে হচ্ছে? কি অসুবিধা?” গর্ভবতী মেয়েদের কোনও সমস্যাই ফেলে রাখার মত নয়, সুতরাং ঘুমচোখেও মনোনিবেশ করতে হল।

– “আজ্ঞে, বিকেল থেকে। বারবার লাগতেছে।” অভাগা, নিদ্রাতুর ডাক্তারবাবু ধরে নিয়েছেন, বাত্তুম মানে বাথরুম মানে মূত্র বা মূত্রত্যাগ – সচরারচর সেই অর্থেই ব্যবহার হয় কিনা। একটু বিরক্ত হয়ে তাই প্রশ্ন করলেন – “এতক্ষণ জানাননি কেন? আর কি সমস্যা – পেচ্ছাপের দ্বারে জ্বালা? তলপেটে ব্যথা? জ্বর-জ্বর ভাব?” গর্ভবতী মেয়েদের মূত্রনালীর সংক্রমণ অহরহ হয়, আর ঠিকমতো চিকিৎসা না হলে হলে বিগড়ে যাওয়াও বিরল নয়। অতএব ঠিকঠাক কেস হিস্ট্রি দরকার।

– “আজ্ঞে, বিশ্বকাপের খেলা চলছিল। কেলাবে খেলা দেখে বাড়ি এলাম, তখন ও বলল। তবে আপনি যেসব বলছেন – সেসব কিছুই নয়। এ হল বাত্তুমের পবলেম। বাত্তুম, বাত্তুম।” শেষের শব্দদুটি বেশ জোর দিয়ে, টেনে।

এবারে মাথায় খানিক আগুন চড়ল – “বাথরুমে কি হয়েছে – মেঝে ফাটল, না কলের প্যাঁচ কাটল? রাজমিস্ত্রি কিংবা কলের মিস্ত্রি ডাকুন, আমি কি করব?”

দায়িত্বশীল সোয়ামীটি এবারে একটু ভ্যাবাচ্যাকা খেলেন – “ডাক্তারবাবু, ওই বাত্তুমে কিছু হয়নি, পাতলা বাত্তুম হচ্ছে। এই তুমি বলোনা গো-” এবারে ফোনটি গেল আমার রোগিণীর হাতে – “পাতলা জলের মত পটি হচ্ছে, ডাক্তারবাবু।”

বাঙালির মুখে সহজ বাংলা কথাটি শুনে বুদ্ধু ডাক্তারবাবু এতক্ষণে বুঝলেন এবং নিদান দিয়ে ঘুমোতে গেলেন।

আমি একা নই, এই বাথরুম-টয়লেট-পটি-ল্যাট্টিনের চক্করে বহু সহকর্মীরাই ঘেঁটে যান এবং বোকা বনেন। এরকম কয়েকটি পাল্টা কাহিনী শোনার আশায় রইলাম। তবে রুগীরাই যে সবসময় গণ্ডগোল পাকান, এমনটা নয়, ডাক্তারবাবুরাও কখনও রোগীকে রীতিমতো ধাঁধায় ফেলেন। সেরকমই এক কাহিনী।

চিত্তরঞ্জন সেবাসদনের চিরব্যস্ত লেবার রুম। তখন ডিজিও প্রশিক্ষণ চলছে। দু হাজার সালে সেখানে বাৎসরিক ডেলিভারি হত কমবেশি বারো হাজার – দিনে গড়ে বত্রিশটি। বর্ষা এবং পূজার ভরা মরশুমে কখনও কখনও দৈনিক চল্লিশও ছাড়িয়ে যেত। ওই রকম এক শেষরাতে হাড়ভাঙা খাটুনির পরে লেবার রুম সবে শান্ত হয়েছে। সহ-শিক্ষার্থিনীকে একঘন্টার বিশ্রামে পাঠিয়ে টেবলের উপরে থুতনি রেখে ঢুলছি। এক নিরীহ অল্পবয়সি প্রসূতি হাজির হলেন হাতে কাগজ নিয়ে। নূতন রোগীর আবির্ভাবে আমাদের বাঁধা গতটি ছিল – “বাথরুমে গিয়ে পেচ্ছাপ করে টেবলে এসে শুয়ে পড়।”। সেই কথাটি বলে আবার ঢুলতে লাগলাম – যতটুকু চোখের পাতা বুজিয়ে রাখা যায় আর কি। ঘুমিয়েই পড়েছিলাম ওভাবে। খানিক পরে ঢুলুনি কাটতে বুঝলাম – অনেকক্ষণ হয়ে গিয়েছে, রোগী এখনও টয়লেট থেকে ফিরল না। সব্বোনাশ। ওখানেই প্রসব হয়ে যায়নি তো! মাসিরাও সবে মেঝেতে আঁচল পেতে একটু টান হয়েছেন। তাঁদেরই একজনকে ডেকে বললাম, “শিগ্গির বাথরুমে যান তো। একজন নূতন পেশেন্ট অনেকক্ষণ গেছে, কোনও পাত্তা নেই।” মাসি গেলেন এবং প্রায় ঘাড় ধরে মেয়েটিকে নিয়ে এসে বললেন – “ও ডাক্তারবাবু, আবাগীর বেটি ত ওখানেই মেঝেতে শুয়ে ছিল।”
তম্বি করে বললাম, “বাথরুমে শুয়ে ছিলে কেন গো?”
কাঁচুমাচু মুখে উত্তর এল – “আপনি যে বললেন, বাথরুমে গিয়ে পেচ্ছাপ করে শুয়ে পড়।”

বুঝলাম, মারাত্মক ভুল হয়ে গেছে। ঘুমের ঘোরে বাঁধা গতের মাঝখান থেকে ‘টেবিলে এসে’ অংশটি বাদ পরে গিয়েছিল। গ্রাম্য তরুণীর সেই অভিমানী মুখটি আজও মনে পড়ে। হয়ত হাসপাতালেই প্রথম তার লাল সিমেন্টের মেঝে, আবৃত আলোকিত প্রস্রাবাগার দেখা – বিস্ময়ে, ভয়ে সে ডাক্তারবাবুর কথাকেই আদেশ বলে মেনে নিয়েছিল। আহারে!

বাজে লেখাটি শেষ করি এক প্রত্যুৎপন্নমতিসম্পন্ন রসিকতার উদাহরণ দিয়ে।

সেবাসদনের পরে আমার ঠিকানা ছিল স্পেক্ট্রাম ক্লিনিক, প্রবাদপ্রতিম ডাঃ প্রমথেশ দাসমহাপাত্রের প্রতিষ্ঠানে। যে ঘরে রোগীর ইতিহাস লিখে ফাইল তৈরী করা হত, যাকে বলা হত ‘হিস্ট্রি রুম’, তার পাশেই ছিল একটি ‘টয়লেট’ – মূলত রোগীদের ব্যবহারের জন্য। একদিন বসে হিস্ট্রি নিচ্ছি, একজন ভদ্রলোক, কোনও রোগীর স্বামী হবেন, এসে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন – “ডাক্তারবাবু, আমি কি এই টয়লেটটা ব্যবহার করতে পারি?”
ওঁর বিনয়ে অনুপ্রাণিত হয়ে আমি বলে ফেললাম – “নিশ্চয়, একশোবার।”

সজ্জন রসিক মানুষটির উজ্জ্বল উত্তরটি দিয়ে এই অখাদ্য লেখার ইতি টানি – “অতবার পারব না ডাক্তারবাবু, খুব কষ্ট হবে।”

PrevPreviousডাক্তার কেন হবো!
Nextব্যক্তিগত সখ আর অভ্যাসNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 No Comments

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

July 17, 2026 No Comments

জুলাইয়ের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার ‘টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। বহরমপুর, উত্তরপাড়া, বোলপুর, রামপুরহাট, শান্তিপুর, বিষ্ণুপুর, দত্তপুকুর, ঘাটাল, মেখলিগঞ্জ, পুরশুড়া- বহু

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সাম্প্রতিক পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

Satabdi Das July 17, 2026

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651172
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]