Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ব্যক্তিগত সখ আর অভ্যাস

Screenshot_2023-03-16-08-13-28-26_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • March 16, 2023
  • 8:20 am
  • No Comments

কয়েকজনকে আমার সানুনয় অনুরোধ করা আছে, ফেসবুকে নতুন লেখা দিলেই আমাকে জানাতে। তেমনই একজন কাছের লেখক সোমা ব্যানার্জি দিদি। তাঁর শেষের তাঁর নিজেরই কিছু ব্যক্তিগত সখ আর অভ্যাস নিয়ে লেখাটা ভারি মায়াভরা। পড়তে পড়তে… ওই যা হয়, আমারও মনে পড়ে গেল আমার নিজের ইতিহাস।

খুব মায়াভরা জরুরি এক ব্যক্তিগত গদ্য পড়লাম।
এই অত্যন্ত জরুরি প্রসঙ্গে আমার অনেক কিছুই বলার আছে। তার মধ্যে দুতিনটি বলি।

একটা আমার আঁকা-আঁকি নিয়ে। আমি আমার বাকি সারাজীবন আঁকা প্র‍্যাক্টিস করলেও আঁকিয়ে বন্ধুরা যা আঁকেন তার কাছাকাছি কিছুই আঁকতে পারবো না। তবু উৎসাহ তো যেতে চায় না। সেই আগ্রহের তাড়নায় একবার একটা সেল্ফ পোর্ট্রেট এঁকেছিলাম।

বন্ধু অনেকক্ষণ খুঁটিয়ে দেখে বলল, এঁকেচিস ভালোই, মায় লাল ঝুঁটিটাও কিন্তু মুরগিটার পা দু’টো অত লম্বা কেন রে?
দোষের মধ্যে দোষ, সখ করে একটা লাল টুপি দিয়েছিলাম আত্মপ্রতিকৃতির মাথায়।

জীবন এই রকমই!

এবারে গান। রামকৃষ্ণ মিশন হোস্টেলের প্রেয়ার হলে হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার চেষ্টা করতাম। সঙ্গীতশিক্ষার্থী সেই এক কিশোর অরুণাচলকে ডেকে প্রণব মহারাজ একদা খুব স্নেহভরে বলেছিলেন, “তোর তো নিষ্ঠা খুব। তবে কী জানিস, জগদীশ বসু বলেছেন এমনকি প্রাণহীন বস্তুও উত্তেজনায় সাড়া দেয়। আহা হারমোনিয়াম বলে কি মানুষ না। তা’ছাড়া চিত্রার্পিত ঠাকুরের কি আর এত ডেসিবেলের গণতন্ত্র সহ্য হয়? তুইই বল!”

আমি ঘাবড়ে বললাম, “মহারাজ ইয়ে, মানে আমার গানেও গণতন্ত্র?”

“বাঃ,গণতন্ত্র না? সপ্তসুর যে একসঙ্গে ঠেলে বেরুচ্ছে! আহা, ঈশ্বরের কী অপার লীলা!” মহারাজ বলেছিলেন।

এইবার চিঠি লেখার ব্যাপারটা বলি। মেডিকেল কলেজে পড়ার সময় প্রচুর চিঠি লিখেছি আমি।দুরকমের।

একরকমের লিখেছি বাবাকে। আবেদন। টাকা পাঠাও। কায়ক্লেশে সংসার চালানো বাবাকে জানিয়েছি আমিও বড় ক্লেশে আছি।

আর অন্য রকমটা হল প্রেমপত্র। ভুল ভাববেন না। প্রেম করেছি ঠিকই। কিন্তু চিঠি লেখার দূরত্ব সুনন্দার সঙ্গে আমার কোনওদিনই হয়নি। হবে কী করে। নিয়ম করে দুবেলা জলখাবারের খোঁজে তার স্বর্ণময়ী হোস্টেলে হানা দেওয়া আর দুপুরে লাইব্রেরিতে আমাকে কান ধরে পড়ানো, এই সবের মধ্যে আমি চিঠি কেন লিখব আর সেই বা পড়বে কেন সেই সব। তবু প্রেমপত্র লিখতাম। মানে লিখতে হত। সেমি-অর্থনৈতিক কারণে।

আমাকে দিয়ে এই সব পাপেভরা পত্র লেখাতো আমার সিনিয়ররা, সহপাঠীরা। এই লাইনে আমার বেশ নাম ছড়িয়েছিল। বলতে লজ্জা করে, চিঠি লেখাতো দুএক জন জুনিয়রও। পারিশ্রমিক দিয়ে। মজুরি বেশি না। চা, ওমলেট, সিগারেট। না পারলে চা বিস্কুটই সই।

এই করতে গিয়ে কিছু বিস্ময়কর ঘটনাও ঘটত। অখিলেশদা’র হয়ে চিঠি লিখেছি। ললিতাদি’কে। দাদা সেটা নিজের হস্তাক্ষরে কপি করেছেন। চিঠি লিখেই ডিউটি শেষ তা নয়। খামে মুখবন্ধ সেই চিঠি পৌঁছে দিতে হয়েছে ললিতাদি’র হোস্টেলে। আমাকে ভিজিটরস রুমে বসিয়ে ললিতাদি চিঠি পড়তে গেছেন। যাবার আগে চোখ পাকিয়ে বলে গেছেন,- আমি আসার আগে যাবি না অরুণাচল।

ফিরে এসে ডাকসাইটে দিদি বললেন,- শোন্… আমি তো বাংলায় তেমন ইয়ে নই। তুই নাকি লিখিসটিকিস? অখিলেশের চিঠির উত্তরে তুই আমাকে এই এই পয়েন্ট ঢুকিয়ে একটা লিখে দিয়ে যাস তো সন্ধ্যের মধ্যে।

কী করা। নিজের লেখা প্রেমপত্রের উত্তরও নিজেই লিখলাম।
সামান্য দুটো বিস্কুট আর চায়ের লোভে এ জীবনে কত কীই না করেছি।

আর ডায়েরি? প্রত্যেক বছর কসরত করে জোগাড় করা ডায়েরিতে দু চারটি এন্ট্রির পর এগোতে দেয়নি আমার ভুবনবিদিত আলস্য।

অলমিতি।

PrevPreviousঅথ বাথরুম কথা
Nextরম্য: হোলিকা দহনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

October 11, 2026 No Comments

ওয়াল্টার লিপম্যান তাঁর Public Opinion (1921) একটি নজর করার মতো মন্তুব্য করেছেন – “We are told about the world before we see it. We imagine

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

সাম্প্রতিক পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

Dr. Jayanta Bhattacharya October 11, 2026

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689394
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]