Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উন্নাওয়ের নির্যাতিতা আবার আতঙ্কে

FB_IMG_1766840072966
Pallab Kirtania

Pallab Kirtania

Physician and Poet-Singer
My Other Posts
  • December 29, 2025
  • 8:31 am
  • No Comments

উন্নাওয়ের নাবালিকাকে গণধর্ষণের ঘটনা মনে আছে? ২০১৭ সালের সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। পুলিশ কিছুতেই এফআইআর নিতে চায়নি মূল অভিযুক্তের বিরুদ্ধে। প্রায় দশ মাস পর প্রবল জনমতের চাপে বিধায়কের বিরুদ্ধে এফআইআর নিতে বাধ্য হয়। তারপর মেয়েটির বাবাকে পুলিশ তাদের কাস্টডিতে নিয়ে পিটিয়ে মেরে ফেলে। তার কাকাকে কোনো একটা মামলায় ফাঁসিয়ে দশ বছরের জেলে পাঠায়। নিরুপায় মেয়েটি বিচার না পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেছিল সে সময়।

এরপর ২০১৯-এ মামলায় সাক্ষ্য দিতে আসার পথে ভয়ংকর ঘটনা ঘটে। নির্যাতিতাকে পরিবারসহ হত্যার চেষ্টা হয়েছিল ট্রাক চাপা দিয়ে। এবারও অভিযোগে বিদ্ধ হন সেই শাসক বিধায়ক কুলদীপ সেঙ্গার। মেয়েটির দুই মাসী এবং আইনজীবী মারা যান সেই সাজানো দুর্ঘটনায়। কোনরকমে রক্ষা পেয়েছিলেন নির্যাতিতা এবং তার মা।

সমগ্র ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় ওঠে। জনমত গড়ে ওঠে প্রবল। তদন্তে পুলিশী নিষ্ক্রিয়তা ও পক্ষপাতিত্বের কারণে সিবিআই তদন্ত এবং বিচার প্রক্রিয়া উত্তর প্রদেশে সরিয়ে দিল্লিতে সরিয়ে আনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবং সরকারকে মেয়েটি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন এই ঘটনায়। দল বাধ্য হয় কুলদীপকে বহিষ্কৃত করতে।

অবশেষে ২০১৯-এর ডিসেম্ব্ররে দিল্লির একটি বিশেষ আদালত কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাবাস এবং পুলিশ কাস্টডিতে নির্যাতিতার বাবার মৃত্যুর জন্য আরো ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে।

সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই যাবজ্জীবন কারাদণ্ডের ওপর স্থগিতাদেশ দিয়েছে এবং কিছু শর্তসাপেক্ষে কুলদীপের জামিন মঞ্জুর করেছে।

সাজানো ট্রাক দুর্ঘটনায় নির্যাতিতার শরীরে ২৫০ টি সেলাই পড়েছিল, শরীরের বহু জায়গায় লোহার রড বসাতে হয়েছিল। সেই শরীর নিয়েই তিনি হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ইন্ডিয়া গেটের সামনে মা ও সমাজকর্মী যোগিতা ভায়ানাকে নিয়ে মৌন প্রতিবাদে বসেছিলেন। তাঁর শরীরের কারণে এতটুকু রেয়াৎ না করেই পুলিশ তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। উত্তরপ্রদেশে যোগী সরকারের মন্ত্রী ওমপ্রকাশ রাজভড় তা নিয়ে মস্করা করে প্রশ্ন করেছেন, উনি কেন উন্নাও থেকে দিল্লিতে গিয়ে ধর্নায় বসেছেন। নির্যাতিতার আইনজীবী প্রাচ্য বলেছেন, সিবিআই অপরাধের লঘু ধারা দেওয়ায় এমনটা হয়েছে। নির্যাতিতার নিরাপত্তা ফের সংকটের মুখে অথচ কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকার বড় বড় আাইনজীবী নামিয়ে সমস্ত শক্তি দিয়ে নির্যাতিতার পরিবারের কোর্টের নির্দেশে পাওয়া নিরাপত্তা তুলে নেওয়ার ব্যাপারে অবিরাম সওয়াল করেছে। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে উত্তরপ্রদেশে বিজেপির পরিবহনমন্ত্রী দয়াশংকর সিংহ।

কেন্দ্রিয় সরকার ও উত্তর প্রদেশের রাজ্য সরকার পুরোপুরি চুপ। মেয়েটির আইনজীবীর মতে সিবিআই ধারা লঘু করে দিয়েছে, কেন্দ্র ও রাজ্যের ভূমিকায় তাঁদের পরিবার এখন আবারও আতঙ্কিত। শেষ ভরসা হিসেবে তাঁরা সুপ্রিম কোর্টে আপীল করতে চলেছেন।

 

*প্রসঙ্গত ধর্ষণ নিয়ে আমার গানের লিঙ্কও এখানে দিয়ে রাখলাম।

PrevPreviousসাত দিনে সাত দেশে
Nextধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে অভয়া মঞ্চNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

নানা পাটেকর চলে গেলেন

October 9, 2026 No Comments

আমরা, যারা গত শতকের সাতের দশকে জন্মেছি, তাদের সিনেমা দেখার গল্পটা একটু অদ্ভুত। আমরা বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই উত্তমকুমার প্রয়াত – তারুণ্যে পৌছাতে পৌঁছাতে দেখছি উত্তমোত্তর

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

নানা পাটেকর চলে গেলেন

Dr. Bishan Basu October 9, 2026

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688357
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]