Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নগরের কথা

IMG_20220830_165756
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • August 31, 2022
  • 8:27 am
  • No Comments

বুড়ো হয়ে গেলে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। আমি এখনো বুড়ো হওয়ার সৌভাগ্য অর্জন করিনি। তবে চল্লিশ পেরিয়ে বুড়ো হওয়ার পথে কিছুটা এগিয়েছি।

এবং তারপর থেকেই ছোটোবেলার কথা বড্ড বেশি মনে পড়ছে। মায়েদের শাড়ি দিয়ে চারদিক ঘিরে ফাংশন, ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টি ভেজা মাঠে ফুটবল, মাসে দুবার সবাই মিলে বাড়ি থেকে চাল ডাল আলু নিয়ে খিচুড়ির পিকনিক… ছোটোবেলাটা আসলেই ভালো ছিল। কত বৈচিত্র্য ছিল। এভাবে সারাদিন একঘেঁয়ে রোগী দেখতাম না।

ছোটোবেলা মানেই আমি আর সুমনদা মিলে দেওয়াল পত্রিকা অরুণোদয়; কেউ পড়তো না। তাই বুদ্ধি করে কালভার্টের পাশেই টানালাম- সবাই যে জায়গায় ইয়ে করে… মানে মুত্র বিসর্জন করে। ঐ বিশেষ সময়ে লোকজনের মনও ভালো থাকে। সেই ভালো মনে যদি আমাদের দু একটা ছড়া- কবিতা- গল্প পড়ে দেখেন।

আরেকটু বড় হয়ে সত্যিকারের ছাপার অক্ষরে লেখা বার হলো। সৌজন্যে নগরের কথা পত্রিকার সম্পাদক শ্রী ব্যোমকেশ মজুমদার। আমাকে আর সুমনদাকে তিনি অবাধ স্বাধীনতা দিয়েছিলেন লেখার জন্য। সে সময় ফেসবুক ছিল না, কিন্তু নগরের কথা পত্রিকা ছিলো। পাক্ষিক নগরের কথায় প্রতি সংখ্যাতেই আমরা দুজনে লিখতাম- একাধিক লেখা লিখতাম। এমনকী একটা ধারাবাহিক উপন্যাস পর্যন্ত লিখেছিলাম।

তারপর মেডিকেল কলেজ। সেখান থেকে মুর্শিদাবাদে সরকারি চাকরি। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার। এখন আমি রোজকার রোগী দেখার একঘেঁয়েমি কাটানোর জন্য ফেসবুকে আবোল তাবোল লিখি। আর আমার চাইতেও যারা একঘেঁয়ে জীবন কাটান সেই সব ব্যক্তিরা সেই লেখায় লাইক দেন, মন্তব্য করেন।

মুশকিল হচ্ছে একঘেঁয়েমি কাটানোর এই পুরো পদ্ধতিটাও আস্তে আস্তে বেশ একঘেঁয়ে হয়ে যাচ্ছে। সে সময় ব্যোমকেশ বাবু প্রস্তাব দিলেন (যিনি অক্লান্ত ভাবে ২৬ বছর ধরে নগরের কথা পত্রিকা চালিয়ে যাচ্ছেন) , ‘নগরের কথায় সেই আগের মতো নতুন করে ‘বাঁকা চোখে’ ধারাবাহিকটা লেখো ঐন্দ্রিল। এটাই তো বাঁকা চোখে লেখার আদর্শ সময়।’

এর আগেও দু-একটি পত্রিকায় লেখার প্রস্তাব পেয়েছি। তবে লিখতে রাজি হইনি। কারণ আমি সাহিত্যিক নই। ফাঁকিবাজি করে সাহিত্য হয় না। একপাতা লেখার জন্য অন্তত একশো পাতা পড়তে হয়। লেখার সময় নিজেকে উজাড় করে দিতে হয়।

আমি ঠিক তার উল্টোটাই করি। সারাদিন খুপরি থেকে খুপরিতে ঘুরেই কেটে যায়। যেটুকু সময় পাই মেয়েদের অংক করাই। ওরা অংক করে, আমি লিখি। ছোট মেয়ে জিজ্ঞেস করে, ‘হেক্টোমিটার থেকে ডেসিমিটার করতে হলে কত দিয়ে গুণ করব বাবা?’

লেখা থামিয়ে কর গুনি, “ডেকে হেঁকে কিল মারো”। গল্পের চরিত্ররা অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যায়। মেয়েকে বুঝিয়ে আবার লিখতে বসি। ফোন আসে, ‘চারদিন আগে আমার মাকে দেখেছিলেন। ওষুধ খেয়ে ওনার অবস্থা তো আরো খারাপ হচ্ছে।’

সবাই ঘুমিয়ে পড়লে আমি লিখি। লিখতে লিখতে ঢুলি। এবং শেষমেষ ল্যাপটপ খোলা রেখেই ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘোরে অনেক অর্থহীন অক্ষর টাইপ হয়। গোটা লেখাটাই অনেক সময় ডিলিট হয়ে যায়।

তবু ব্যোমকেশবাবুর প্রস্তাবে অসম্মত হতে পারলাম না। ঐ যে ছোটোবেলায় ফিরে যাওয়ার লোভ। ২২ শে আগস্ট সংখ্যা থেকে নগরের কথা পাক্ষিক সংবাদ পত্রে ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে শুরু হয়েছে বাঁকা চোখে। এখন ফেসবুকে লেখা লিখি একটু কম হবে। কারণ মাসে দুই কিস্তি বাঁকা চোখে লেখার সময় বের করাই মুশকিল হয়ে দাড়িয়েছে।

তবে নগরের কথা স্থানীয় পত্রিকাটি নববারাকপুর- মধ্যমগ্রামের বাইরে পাওয়া মুশকিল। ব্যোমকেশকাকু যদি অনুমতি দেন তাহলে পত্রিকা বেরোনোর কদিন বাদে লেখাটা ফেসবুকে দিতে পারি।

PrevPreviousনয়ডার টুইন টাওয়ার…
Nextচুরির উপাখ্যান ৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 2 Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674255
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]