Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভিটামিন

IMG_20210315_000733
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 15, 2021
  • 8:07 am
  • No Comments

যুবকটির বয়স আমার থেকে বছর পাঁচেক কম। দেখে আরো কম মনে হচ্ছে। বেশ জমকালো চেহারা। হাতের গুলি টুলি দেখলেই স্পষ্ট বোঝা যায় নিয়মিত বারবেল ডাম্বেল না ভাঁজলে ও জিনিস হয়না।

আমি খুপরিজীবি পেটুক চিকিৎসক। ভোর ভোর ডবল ডিমের অমলেট আর তিন পিস মাখন লাগানো পাঁউরুটি খেয়ে রোগী দেখা শুরু করি। চেম্বারের ফাঁকে ফোঁকরে রসগোল্লা বা নলিনী না খেলে ক্যালরির অভাব বোধ করি।

ব্যায়াম করা লোকজন দেখলে বেশ হিংসা হয়। আহা, আমারও যদি এমন বাইসেপ-ট্রাইসেপ থাকতো!! অনেকবার ইচ্ছে হয়েছে একটু জিমে গিয়ে যন্ত্রপাতি নাড়াচাড়া করি। ঘাম ঝড়াই।

কিন্তু সেসবে অনেক হ্যাপা। যেরকম ডায়েট করতে হবে, তাতে ডিপ্রেশনে কাজকর্ম মাথায় উঠবে। এমনিতেই লকডাউনের সৌজন্যে ডিপ্রেশন প্রায় মহামারীতে পরিণত হয়েছে। রোগীর সংখ্যা আরেকজন বাড়ানো রীতিমতো সামাজিক অপরাধ।

যুবকটিকে জিজ্ঞাসা করলাম, ‘ভাই, কি হয়েছে?’

‘হয়েছে তো মুখের ভেতর। মাস্কটা খুলতে হবে… খুলবো?’

যুবকটি মাস্ক খুললেন। হাঁ করলেন। আমি টর্চ জ্বেলে উঁকি মারলাম। মুখের ভেতর এক ধারে সাদা ঘা। সন্দেহজনক… অত্যন্ত সন্দেহজনক।

বললাম, ‘কী করে হলো? আপনি তো অত্যন্ত স্বাস্থ্য সচেতন। ধূমপান করেন নাকি?’

‘না না। বিড়ি সিগারেট খেলে দম কমে যায়। শরীর ভেঙে যায়। ওসব আমাদের লাইনে একেবারে নিষিদ্ধ।’

‘তাহলে?’

যুবকটি কাঁচুমাচু মুখ করে বললেন, ‘ওই একটু খৈনী মুখের ভেতর রেখে দিতাম। ওতে নাকি দমের সমস্যা হয় না। হার্টেরও ক্ষতি হয় না। ঘা টা হয়েছে মাস দুয়েক। দোকান থেকে কিনে মলম লাগিয়েছি। অনেক ভিটামিন ট্যাবলেট খেয়েছি। কিছুতেই কমছে না।’

আর ভিটামিন! বললাম, ‘এতোদিন ধরে ঘা রয়েছে, এবারে একটা বায়োপসি করা উচিৎ। আর একজন নাক কান গলার ডাক্তারবাবুকে দেখানো উচিৎ।’

ব্যায়ামবীরের দুচোখ ভরা জল। বললেন, ‘বায়োপসি মানেই তো ক্যান্সার। আমার ছোট্ট একটা মেয়ে আছে। স্ত্রী কিছু করে না। আমার যদি কিছু হয়ে যায়…’

এসময় বড্ড অসহায় লাগে। মিনমিন করে বলার চেষ্টা করি, ‘আপনি এখনই খারাপটা ভাবছেন কেন?’

‘ডাক্তারবাবু, আপনি একবার চেষ্টা করে দেখুন না। যদি দামী ভিটামিন টিটামিন লিখে দেন।’

আমি ঘাড় নাড়লাম, ‘কমবে না। কমার হলে এতদিনে কমে যেতো। ভিটামিন না খেলেও কমতো।’

মুখগহ্বরের আলসারটির বায়োপসি এবং হিস্টোপ্যাথলজিকাল পরীক্ষা লিখে যুবকটিকে বিদায় করলাম। একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ ভদ্রলোক খুপরিতে ঢুকলেন। বললেন, ‘ডাক্তার ভৌমিক, আমাদের কোম্পানির অমুক ভিটামিনের অনেক স্টক জমে রয়েছে। যদি একটু লিখে দেন। এতে আছে ভিটামিন সি, ডি আর জিংক।’

আবার ভিটামিন ট্যাবলেট! তাও এরকম আজব কম্বিনেশনে! করোনার সৌজন্যে বেশ কিছু আজব আজব চিকিৎসা পদ্ধতির সাথে পরিচিত হয়েছি। তাই কিছুতেই বিচলিত হই না।

ভদ্রলোক বলে চলেছেন, ‘এটা কোভিড রোগীদের জন্য একেবারে আদর্শ কম্বিনেশন।’

বললাম, ‘কোভিড রোগী তো একেবারেই কমে এসেছে।’

ভদ্রলোক বললেন, ‘কোভিড ছাড়াও আপনি ইমিউনো বুস্টার হিসেবে যে কোনো জ্বরের রোগীকে দিতে পারেন। তাছাড়া ডায়াবেটিস, হার্ট ডিজিজ, আর্থ্রাইটিস এইসব ক্রনিক অসুখের রোগীদেরও দিতে পারেন।’

বাপরে, এ ব্যাপারে আমার অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। ক্রনিক অসুখে এইসব লিখলে রোগীরা আসল ওষুধপত্র বন্ধ করে ভিটামিন ট্যাবলেটই মহানন্দে খান।

ভদ্রলোক বলেই চলেছেন, ‘তাছাড়া এক মাসের ওষুধের সাথে কোম্পানি একটি এন ৯৫ মাস্ক দিচ্ছে একেবারে বিনামূল্যে।’

কী দিনকাল পড়েছে। ওষুধের সাথেও ফ্রি এর গাজর। মহামারীর শেষে টিকে গেলে হয়তো দেখবো এক বাক্স প্যারাসিটামলের সাথে একটা থার্মোমিটার ফ্রি।

মহামারীর সময়ে ওষুধ কোম্পানিগুলো ভিটামিনের ভালোই ব্যবসা করেছে। যাঁদের সাধ্য আছে, তাঁরা দেদার ভিটামিন খেয়েছেন। সাথে গরম জল, পাতিলেবু, রসুন, মধু, এলাচ, দারচিনি ইত্যাদিও খেয়েছেন। এখনো খেয়ে চলেছেন। এটাও এক রকমের নেশা। সুস্থ থাকার নেশা। তবে আদৌ স্বাস্থ্যকর নেশা নয়।

PrevPreviousরবীন্দ্রনাথের জনস্বাস্থ্য ভাবনাঃ ১ম পর্ব
Nextএকটি জৈবিক কেচ্ছাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

May 16, 2026 No Comments

NEET-UG 2026 বাতিল। আবারও প্রশ্নফাঁসের অভিযোগ। আবারও NTA-র চূড়ান্ত ব্যর্থতা। ২০২৪ সালের ঘটনার পরেও কোনো শিক্ষা নেওয়া হয়নি। “Leak-proof” পরীক্ষাব্যবস্থার দাবি বাস্তবের সামনে সম্পূর্ণ ভেঙে

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ ১৪ বছর পেরিয়ে গেছে। এখনো দিল্লীর রাস্তায় নির্ভয়ারা নির্যাতিতা হয়েই চলেছে। আবারও চলন্ত বাসে গণধর্ষণ,পশ্চিম দিল্লির রানীবাগ এলাকায়। ৩০ বছরের শ্রমজীবী মহিলা,

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

সাম্প্রতিক পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

Abhaya Mancha May 16, 2026

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

West Bengal Junior Doctors Front May 16, 2026

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

Abhaya Mancha May 16, 2026

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622976
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]