Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেই শুভক্ষণের অপেক্ষায় থাকলাম যেদিন প্রতিবাদীরা প্রতিকার পাবেন

Oplus_16908288
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • April 12, 2025
  • 9:02 am
  • 3 Comments

১৮৯৩ এর এক শীতের সন্ধ্যা, সন্ধ্যা কেন রাত্রিই বলা চলে কারণ সময়টা রাত নটা। দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশের এক রেল স্টেশনের ওয়েটিং রুমে বসে বসে ভাবছেন এক তরুণ আইনজীবী। ঠাণ্ডায় কুঁকড়ে যাচ্ছেন কিন্তু সাহস হচ্ছে না সঙ্গে থাকা ব্যাগ এর ভেতর থেকে ওভারকোটটা বের করে গায়ে দেওয়ার। কারণ একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা তাকে স্তম্ভিত করে দিয়েছে।

সুধী পাঠক, চলুন, একটু আগে ফেরা যাক। ডারবান থেকে প্রিটোরিয়া যাচ্ছিলেন ওই যুবক মক্কেলের দেয়া টিকিটে ফার্স্ট ক্লাসের বগি চেপে। পিটারমারিটসবার্গ এর ওই স্টেশনে বগিতে আসেন এক শ্বেতাঙ্গ যাত্রী। বর্ণবিদ্বেষী ওই যাত্রী একই কামরায় ওই অস্বেতাঙ্গ ভারতীয় যুবকের সাথে সফর করতে রাজি হন নি। শুরু হয় বচসা। হাজির হয় রেল কর্মচারী। প্রথম শ্রেণীতে ভ্রমণের ছাড়পত্র হিসেবে টিকিটটি দেখিয়ে ওই যুবক উকিল ট্রেনের কামরা বদল করতে দৃঢ় ভাবে অস্বীকার করেন। ডাকা হয় পুলিশ কনস্টেবল। আইনের সেই ক্ষুদে শান্তিরক্ষকটি আইনের আদৌ তোয়াক্কা না করে প্রভুদের খুশি করার তাগিদে নিজের বোধবুদ্ধি বিবেক বিসর্জন দিয়ে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে প্ল্যাটফর্মে নামিয়ে দেয় যুবকটিকে।

ওই যুবক পরবর্তী কালে নিজের আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এ ঘটনাটির বিবরণী দিলেও বলপ্রয়োগের বিস্তারিত কিছু লেখেন নি। সুধী পাঠক, আমরা আজও জানি না যে ও বলপ্রয়োগের মধ্যে যুবকটির বুকে পদাঘাত ছিল কি না। সত্যনিষ্ঠ হওয়ার তাগিদে তাই বানিয়ে বানিয়ে বলতে পারব না। তবে এটুকু বলতে পারি প্রায় পদাঘাত এর সমান ধাক্কা লেগেছিল যুবকটির বুকে। ইংরেজ পরিচালিত আইনি শাসন এর রূপ সম্বন্ধে যে ধারণা যুবকটি সযত্নে লালিত করতেন সেটা ভেঙে খানখান হয়ে গিয়েছিল, বর্ণবিদ্বেষবাদ এর চেহারাটা নগ্ন হয়ে গিয়েছিল।

শীতে কাঁপতে থাকা ওই যুবকের এই বিচ্ছিন্ন ঘটনটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। কারণ ওই ঘটনার পর জন্ম নেয় শোষণ বঞ্চনার অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদের এক নতুন স্বর কে। পরাধীন দক্ষিণ আফ্রিকার সেই ঘটনাকে স্মরণ করে ঘটনায় একশ চার বছর বাদে ১৯৯৭ সালে স্বাধীন দক্ষিণ আফ্রিকার নায়ক নেলসন ম্যান্ডেলা ওই পিটারমারিটসবার্গ স্টেশনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কি বলেছিলেন তার এক ভগ্নাংশ সুধী পাঠক এর সামনে হাজির করছি, “Just as the incident we are commemorating fired Gandhi’s resistance to oppression, may today’s award inspire us all to join hands to realise our shared vision of a better life for all.”

সেদিন পুলিশের ধাক্কা খেয়ে কিম্বা লাথি খেয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়েছিল এক সামান্য ভারতীয় প্রতিবাদী উকিল কিন্তু ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সারা পৃথিবীর অন্যতম প্রতিবাদী প্রতীক যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। সুধী পাঠক আমাদের জানা নেই সেদিন কসবা ডি আই অফিসে শান্তিরক্ষকদের ধাক্কা খেয়ে লাথি খেয়ে ঠিক কতজন প্রতিবাদী যুবক যুবতী মাটিতে লুটিয়ে পড়েছেন।

ইতিহাসের পুনরাবৃত্তি আমরা দেখেছি। আবার হয়তো দেখব। আবার হয়তো দেখব গায়ের ধুলো ঝেড়ে মনের ক্ষত নিয়েই উঠে দাঁড়াবেন কোনো প্রতিবাদী শিক্ষক আমাদের কাছে প্রবাদ প্রতিম উদাহরণ হিসেবে। হয়তো পিটারমারিটসবার্গ শহরে স্থাপিত গান্ধীর মূর্তির মতো কসবা ডিআই অফিসের মাটিতে স্থাপিত হবে তাঁর মূর্তি অন্যান্য প্রতিবাদীদের প্রেরণা জোগাতে। কারণ আমরা জানি অন্যায়কারীরা শেষ কথা বলে না। সেই শুভক্ষণে এর অপেক্ষায় থাকলাম যেদিন প্রতিবাদীরা প্রতিকার পাবেন তাদের প্রতি ঘটে যাওয়া চূড়ান্ত অন্যায় অবিচারের। কা’কে আমরা মনে রাখতে চাই সেটা সুধী পাঠক আপনিই ঠিক করবেন, লাথি কষানো সেই ক্ষুদে শান্তিরক্ষককে না কি যার বুকে লাথি পড়েছে সেই প্রতিবাদী শিক্ষককে। চয়েস আপনার।

PrevPreviousজন্মদিন
Nextশিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এই আন্দোলনের পাশে এসে দাঁড়ান।Next
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
S. Sarkar
S. Sarkar
1 year ago

দারুণ লেখা। জানা হলেও পড়ে ভালো লাগলো।

0
Reply
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

👍👍👍

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

দূর্দান্ত! মন ভরে গেলো।লেখাটা নিলাম। নিয়েছি কেমন…।❤️❤️🙏

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

April 22, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ দুই দ্বারপাল জয় ও বিজয়কে খানিকটা বাধ‍্য হয়েই মানে বড় ঝামেলা এড়াতে বৈকুন্ঠ থেকে নির্বাসন দেন ভগবান বিষ্ণু। দুজনেই তাঁর খুব প্রিয়,

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

।।দেয়ালে পিঠ।।

April 22, 2026 No Comments

বক উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দোলন চাঁপার পাতা কাঁপে তাই বলে কি দূর্বা ঘাসে ছিটে ছিটে রক্ত লেগে নেই? পুকুর পাড়ে শ্যাওলা জমে শামুক খোলায়

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

সাম্প্রতিক পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

Dr. Amit Pan April 22, 2026

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

।।দেয়ালে পিঠ।।

Shila Chakraborty April 22, 2026

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618742
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]