Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জন্মদিন

Oplus_16908288
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • April 12, 2025
  • 8:46 am
  • No Comments

গতকাল আমার জন্মদিন ছিল।

ছাপ্পান্ন বছর আগে চৈত্রশেষের এক ধুলোটে বিকেলে পড়ন্ত রোদ্দুর মেখে যে কন্যাটি জন্ম নিয়েছিল, তার কৃষ্ণচূড়ার ললাটিকা কবেই গিয়েছে ফিকে হয়ে — রুক্ষ, লাবণ্যহীন কপালে এখন শুধু ভাঙা চন্দনের মতো শ্রান্ত বলিরেখার রূপটান।

পালন করার কিছু ছিল না, থাকার কথাও নয়। তবু, দিনের শেষে অচিন্ত্যনীয় উপহার পেলাম। মানবিকতার উপর শাসকের কোটাল-শান্ত্রীদের দৃপ্ত, অলজ্জ পদাঘাতে চিরকালের জন্য কালিমালিপ্ত হয়ে গেল আমার জন্মদিন, ৯ই এপ্রিল।

সেই থেকে কেবলই অভিনয় করে চলেছি। বন্ধুস্বজনের শুভেচ্ছার উত্তরে হাসিমুখ ইমোজি দিয়ে লিখেছি — ভাল থেকো।

অথচ নির্ভুল জানি, কেউ ভাল নেই।

সুদূর নিউ জার্সি থেকে যে বাঙালি বন্ধুটি শুভকামনা জানিয়ে ফোন করেছিল, ইথার তরঙ্গে কয়েক হাজার মাইল পেরিয়ে আসা তার কণ্ঠস্বরে বেদনার তীব্র আভাসটি চিনতে ভুল হয়নি আমার।

শহুরে বন্ধু, দূর জেলার বান্ধব, যিনিই ফোন করেছেন, কথায় ঝরে পড়েছে হতাশা, গ্লানি, নিরুপায় অসহায়তার ক্ষোভ।

কেউ ভাল নেই।
আমি, তুমি, সে — কেউ না।

তবু কেক, মিষ্টি আর তরল হাস্যপরিহাসের সুনিপুণ মেকি উদযাপনে পার করে দিতে হয় দিনটা। দিয়েওছি।

সহকর্মীরা ‘ট্রিট’ চাইলে, ব্যাগ থেকে খাবার আনানোর জন্য টাকা বার করতে গিয়ে যখন নোটগুলো ছুঁয়েছি, মনে পড়েছে, এটাই আমার বছরের ৩৬৪ দিন মাথা নত করে ঘাড় গুঁজে অপমান সয়ে যাওয়ার যন্ত্রণার মূল্য। খুব দামি। এগুলো দিয়ে আমি চাল, আনাজ কিনি, ওষুধ কিনি, ইলেকট্রিক বিল দিই, গাড়িতে পেট্রল ভরি। আমার উপর নির্ভরশীল আরও দুটো পরিবারের অন্নের সংস্থান করে নোটগুলো।
তাই অস্ফুটে বলেছি, ক্ষমা করো নোট — তোমাকে আমি পোড়াতে পারি না, পদাঘাত করতে পারি না, মুখ ফিরিয়েও থাকতে পারি না।
আমার অন্তর নিঃশেষে জ্বলে খাক গেলেও নিঃসীম নৈরাজ্যের প্রতিকার খুঁজে পাই না কোত্থাও। তাই মাথা নত করে, ঘাড় গুঁজে তোমাকে মুঠোয় ভ’রে কাজ করি। নিজেকেই নিজে ক্ষমা করতে পারি না আজকাল আর।

নৈর্ব্যক্তিক হতে শিখেছি অনেকদিন। কোনও ঘটনার অভিঘাতেই মনে আর তেমন করে তরঙ্গ ওঠে না। ক্লান্ত হৃদয় আন্দোলন ভুলে গিয়েছে, এখনো ভোলেনি স্তিমিত লাব-ডুপ — হয়তো অভ্যাসবশতই।

২০২৫এ এক উদাসীন, স্বনির্বাসিতা, নির্মোহ মৃত্যুপিপাসিতার জন্মদিন পালন করলাম — জীবন যার কাছে তামাদি হয়ে যাওয়া মূল্যহীন এক তমসুক, রাখাও যায়, আবার ছাড়াও যায়।

ছবি : আন্তর্জাল

PrevPreviousআবার সরকারি পুলিশ বাহিনীর স্বরূপ উন্মোচিত!
Nextসেই শুভক্ষণের অপেক্ষায় থাকলাম যেদিন প্রতিবাদীরা প্রতিকার পাবেনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“নতুন সরকার #১”

May 8, 2026 No Comments

UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

May 8, 2026 No Comments

এমন কিছু বেশি বছর আগের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা- লোকসভা-পঞ্চায়েত/পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁদের হার অথবা জিতের কারণ দর্শানোর জন্য

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

সাম্প্রতিক পোস্ট

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

Dr. Sukanya Bandopadhyay May 8, 2026

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621185
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]