Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

১৩ দফা দাবি বৈধ, আমরা এক্ষুণি মেনে নিতে রাজি

FB_IMG_1728981898622
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • October 18, 2024
  • 8:41 am
  • No Comments
চোর্কুণালবাবু, মুখ্যমন্ত্রী না বুঝলেও আমাদের আন্দোলনের মূল দাবি আপনি বুঝেছেন ও মেনে নিয়েছেন- এটা দেখে বলা যায় আপনি মুখ্যমন্ত্রীর বাছুর হলেও ওনার মতো ‘এঁড়ে বাছুর’ নন। আপনার ১৩ দফা দাবি বৈধ, আমরা এক্ষুণি মেনে নিতে রাজি- কীভাবে একটু বলে নি…
১. নিরাপত্তা সুনিশ্চিত করার কথা আপনি মেনে নিয়েছেন। কিন্তু যে পুলিশ আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছিলো, তারা হাসপাতালের এই দুর্বৃত্তদের গায়ে হাতও দেয়না। আর আপনি হয়তো জানেন না ডাক্তারদের উপস্থিতি দেখার দায়িত্ব এনএমসি নিজের কাঁধে তুলে নিয়েছে- বায়োমেট্রিক চালু হয়েছে। আমরাও চাই নেতামন্ত্রীর ছেলেপুলেগুলো, যারা নেপটিসমের দয়ায় চাকরি পেয়েছে, তারা সার্ভিসটুকুও দিক। অভীক দে শুনলাম ৮ আগস্ট থেকে আসছে না, কোথায় আছে বলুন তো!!
২. কেন্দ্রীয় সরকারের অনেক চাকরিই নন-প্র্যাকটিসিং। রাজ্য সরকারও ন্যায্য মাইনে, ডিএ এবং নন প্র্যাকটিসিং ভাতা দিয়ে সরকারি ডাক্তারদের বেসরকারি প্র্যাকটিস বন্ধ করুক। কাগজে কলমে সেটা করার ক্ষমতা না থাকলে সন্দীপ ঘোষ অধ্যক্ষ হয়েও প্র্যাকটিস করবেন। নয়তো সরকারের নামমাত্র মাইনের চাকরি সবাই ছেড়ে দিলে, কয়েকটা গণ্ডমূর্খ নেতামন্ত্রীর ছেলেমেয়ে ডাক্তার দিয়ে হাসপাতাল চলবে তো!! অবশ্য মুখ্যমন্ত্রী বা নীলাঞ্জনবাবুও ডাক্তারির অনেক কিছু জানেন, ওঁদের লাইসেন্স দিয়ে দিলে একটু অভাব মিটতে পারে।
৩. জেনেরিক আমরা লিখতে চাই, সেরকম নির্দেশও আছে। তবে আপনার রাজ্য সরকার সিন্ডিকেটরাজের মাধ্যমে সেই ওষুধের গুণমানের চোদ্দটা বাজিয়েছেন বলেই অধিকাংশ ক্ষেত্রে সেই ওষুধে কোনো কাজ হয়না। আপনিও বোধ হয় ওই ওষুধ খুব একটা খান না। কারণ দামটার আগে প্রাণটা- এটা আপনিও বোঝেন।
৪. কাটমানি নিয়ে কথা বলছে তৃণমূল!!! তাও সারদার প্রিজন ভ্যান বাজানো দাগী আসামী- ভালো লাগলো। আমরাও ওষুধ/পেসমেকারের টেন্ডারে কাটমানি বন্ধ করার জন্য সরব হয়েছি- পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। নিম্নমানের পেসমেকারে রোগিমৃত্যুর খবর বেশিদিন পুরোনো নয়, দেখা হয়নি বুঝি!!
৫. ডায়াগনোস্টিক সেন্টারের রমরমা কমাতে সরকারি ল্যাবগুলো উন্নত করতে হবে। রোগী হয়রানি কমিয়ে কীভাবে ডায়াগনোস্টিক পরিষেবা উন্নত করা যায়, সে ব্যাপারে মতামত আমরা রেখেছি, প্রয়োজনে শুনে নেবেন।
৬. চাল-ডাল-আলু-পেট্রোলের দাম নিয়ন্ত্রণ করুন। রাজ্যে খাবার চালের দাম নিয়ন্ত্রণে নেই, আপনি একজন বেসরকারি ডাক্তারের পারিশ্রমিক নির্ধারণ করতে আসেন কীকরে!! সরকারি হাসপাতালে বিনামূল্যে পরিষেবা তো সবসময় খোলা আছে- সবাই সেখানে যাক। চাহিদাই জিনিসের দাম বাড়ায়, চাহিদা না থাকলে দাম কমতে বাধ্য।
৭. দু’নম্বর পয়েন্টটাই আবার লিখেছেন পয়েন্ট বাড়াতে, মাধ্যমিকের খাতা নয় এটা- তাই এক্সট্রা নম্বর পাবেন না।
৮. করের টাকায় ডাক্তারি পড়ে সরকারি চাকরির জন্য এখনো বহু লোক বসে- মেডিক্যাল অফিসার রিক্রুটমেন্ট বহুযুগ ধরে বন্ধ। আপনার পরিচিতদের ব্যাকডোর এন্ট্রি হচ্ছে বলে আপনি সেই খবরটা এখনো পাননি বোধ হয়! স্নাতকোত্তর পড়াশোনায় তিন বছর বন্ডের কথাও আপনি জানেন না বোধ হয়, নাকি জেনেও ন্যাকা সাজছেন?
৯. লবি করে ট্রান্সফার আটকানো ইত্যাদি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইতে আপনি বারবার আমাদের হয়ে কথা বলে এসেছেন, এবারো নিজেদের সরকারের দুর্নীতিকে মান্যতা দিয়েছেন- মমতাদি রেগে গেলে আবার প্রিজন ভ্যান বাজাতে হবে কিন্তু!!
১০. স্বাধীন দেশে কেও কাউকে টানাটানি করতে পারেনা। আপনার সরকার সুপারস্পেশালিটি হাসপাতালের নামে বিল্ডিং খাড়া করে তাতে যন্ত্রপাতি বা ম্যানপাওয়ার কিছু দিতে পারেন না বলেই মানুষজন বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হন। জেলের বাইরে থাকার সময় তো কখনো সরকারি হাসপাতালে একদিনও ভর্তি হন না আপনারা- রোগীবন্ধু কে আপনি জানবেন কীভাবে!!
১১. সরকারি মেডিক্যাল কলেজেও টাকা দিয়ে পাশ হচ্ছে, সরকারের হয়ে কাজকর্ম করলে পড়াশোনা না করেও পাশ হচ্ছে- এসব ব্যাপারে স্বচ্ছতার দাবি আমরাও করেছি। প্রশাসন এভাবে অযোগ্য ডাক্তার দিয়ে সমাজটা ভরে দিচ্ছে, এতে আগামী দিনে মানুষের স্বাস্থ্য বিপন্ন হবে। আপনার এই দাবিতে আমরাও একমত।
১২. কোটা বন্ধ করুন, আমরাও বলছি। কোভিড কোটায় অভীক দে সার্জারি পড়ছে। এ কেমন কোটা!! জীবনে নাম শুনিনি। শুধু ছাত্র ভর্তিতেই না, রোগী ভর্তিতেও সবুজ কাগজের কোটা বন্ধ হোক- তাই দরকার সেন্ট্রাল রেফারাল ও বেড ভ্যাকানসি।
১৩. চিকিৎসার গাফিলতিতে এফআইআর হোক, কিন্তু সেই গাফিলতি প্রমাণ করবে কোর্ট- কোনো তৃণমূলী গুণ্ডা নয়। রোগীমৃত্যু হলেই ডাক্তারের উপর চড়াও হওয়ার যে কালচার মুখ্যমন্ত্রী লাই দিয়ে দিয়ে তৈরি করেছেন, সেই কালচার বন্ধ হওয়া দরকার। নয়তো প্রশাসনিক গাফিলতির জন্য আপনাদের যদি এরপর রাস্তাঘাটে উত্তম-মধ্যম জোটে, অবাক হবোনা একদমই। 
PrevPreviousরোগটা ছোঁয়াচে? মারাত্মক ছোঁয়াচে!
Next“ন্যায় বিচারের জন্য যাত্রা”Next
4.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

। সংজ্ঞা হয় না ।

May 19, 2026 No Comments

উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না। আগে যা ছিলো, তার থেকে ভালো থাকলেই সেটাকে উন্নয়ন বলা যায়। যে ভিখারির দৈনিক রোজগার দশ টাকা ছিলো, এখন যদি

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

May 19, 2026 No Comments

পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্থা ও ভয় প্রদর্শনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

May 19, 2026 No Comments

সরকারি হাসপাতালে কাজ করেছি, সব মিলিয়ে প্রায় ৩৫ বছর, বিভিন্ন জায়গায় অনেকগুলি হাসপাতালে। সবচেয়ে বেশি দিন ছিলাম চন্দননগরে। তবে, যেখানেই থাকি, সে ২-৩ বছরই হোক

“নতুন সরকার #৩”

May 18, 2026 No Comments

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে দু একটা কথা বলে রাখি। এটা অধিকার নাকি সরকারের দয়ার দান সেই বিতর্কে না গিয়েই বলছি, রোজগার বাড়লে কা’র না ভালো লাগে,

নিতান্তই ব্যক্তিগত

May 18, 2026 No Comments

কৃষ্ণা দি তখন থাকতেন শ্যামবাজার টেলিফোন এক্সচেঞ্জ-এর পাশে। হঠাৎই আমাকে ডাকতে আসে একটি ছেলে, এসে বলে, _প্রদীপ্ত দা পাঠিয়েছে, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে

সাম্প্রতিক পোস্ট

। সংজ্ঞা হয় না ।

Arya Tirtha May 19, 2026

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

West Bengal Junior Doctors Front May 19, 2026

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

Dr. Amit Pan May 19, 2026

“নতুন সরকার #৩”

Dr. Samudra Sengupta May 18, 2026

নিতান্তই ব্যক্তিগত

Dr. Tamonash Bhattacharya May 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623403
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]