Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“উই ওয়ান্ট জাস্টিস?”

Oplus_34
Dr. Santanu Tripathi

Dr. Santanu Tripathi

Clinical Pharmacologist by Training, Special Interest: Clinical Trials, Drug Regulatory Science, Research Ethics, Access to Medicines, etc.
My Other Posts
  • September 24, 2024
  • 6:02 am
  • No Comments

আর জি কর ধর্ষণ-খুন কান্ডের পর এক মাসের ওপর হলো, আমরা “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর আর জি কর”, “জাস্টিস ফর অভয়া”, “উই ডিম্যান্ড জাস্টিস” ইত্যাদি স্লোগান শুনছি, দিচ্ছি – লাগাতার। তা’ জাস্টিস বলতে ঠিক কি বুঝি আমরা? কার কাছে চাইছি জাস্টিস? কে দিতে পারে জাস্টিস, বা দেবে জাস্টিস, বলে মনে করছি আমরা?

জাস্টিস তো ইংরেজি শব্দ। এর সঠিক বাংলা প্রতিশব্দ কী? ন্যায়? বিচার? না কি, ন্যায় বিচার? ন্যায় আর বিচার কথা দুটি কি সমার্থক? নাকি এদের মধ্যে কোন আপাতবিরোধ আছে? সব বিচার কি ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত? …… আবার জাস্টিস বলতে তো আমরা আদালতের বিচারককে ও বোঝাই – যিনি কিনা জাস্টিস বা বিচার দেন। আদালতের মামলার নিষ্পত্তিতে। তা’ আদালতের সে বিচার যতটা তথ্য-প্রমাণ ভিত্তিক, ততটা কি ন্যায়ের ওপর সর্বদা? আবার শুধু তথ্য-প্রমাণ থাকলেই হবে না। যথাসময়ে, যথাযথভাবে সেই তথ্য-প্রমাণ জাস্টিস অর্থাৎ বিচারকের সামনে যুক্তিসহ পেশ করতে হবে। বিচারক নির্মোহ ও নিরপেক্ষ ভাবে বাদী ও বিবাদী পক্ষকে শুনবেন, যাকে বলে শুনানি বা হিয়ারিং। তারপর তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে তাঁর সুচিন্তিত রায় বা বিচার দেবেন। কিংবা তথ্য-প্রমাণ এর অভাবে বিচার অধরা থাকবে। কিন্তু অপরাধ সংঘটিত হবার পর তথ্য-প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও আদালতের কাছে পেশ করা – এসব দায়িত্ব কার? এই সব প্রশ্নের আলোচনায় একটু পরে আবার আসছি।

আপাতত ভাবা যাক, জাস্টিস কার কাছে চাইছে জুনিয়র ডাক্তাররা? বা সাধারণ মানুষ? জাস্টিস দেবার এক্তিয়ার, দায়, দায়িত্ব বা ক্ষমতা কি কেবল আদালতেরই? সরকারের নেই?

যে কোন সরকারের দায়িত্ব ও কর্তব্য হলো ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসন সুনিশ্চিত করা। কোনও সামাজিক অন্যায় বা অবিচার ঘটলে দ্রুততার সঙ্গে তার কারণ অনুসন্ধান করে নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার সুরক্ষিত করা।

কখন আমরা জাস্টিস এর প্রশ্নে সরকারের দিকে আঙুল তুলবো? আর তখন কোন জাস্টিসের কথা বলছি আমরা? তখন আমরা মূলতঃ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। তখন আমরা সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সরকারের দায়বদ্ধতার বিচ্যুতির বিরুদ্ধে কথা বলছি। নাগরিকের ন্যূনতম অধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে কথা বলছি। সামাজিক বৈষম্য, অন্যায়, অবিচার দূরীকরণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে কথা বলছি। আর রক্ষক যখন ভক্ষক হয়? নাগরিকের অধিকার রক্ষায় সরকারের ভূমিকা যখন সন্দেহজনক হয়ে দাঁড়ায়? ন্যায় প্রতিষ্ঠা যার করার কথা সেই সরকার নিজেই যখন সরাসরি ভাবে অন্যায় কাজকর্মে লিপ্ত হয়? নাগরিক তখন যায় কোথায়? দুর্ভাগ্যজনক হলেও নাগরিক সেই সরকারের কাছেই দাবী জানাবে – “উই ডিম্যান্ড জাস্টিস”। অর্থাৎ নাগরিক চাইছে, সরকার সার্বিক অন্যায়ের সঙ্গে লিপ্ত থাকার প্রবণতা ত্যাগ করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় মন দিক, নাগরিক-অধিকার রক্ষায় সচেষ্ট হোক। মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করুক।

সরকারি সংস্থায় সংঘটিত যে কোনও অপরাধের পর বিচার সুনিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব অবশ্যই সরকারের – সরকারী আধিকারিক, পুলিশ, আমলার মাধ্যমে। যাদের প্রাথমিক কাজ অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ, ইত্যাদি। যদি দেখা যায় বা সন্দেহ হয়, পরিবর্তে তারা তথ্য প্রমাণ লোপাট করায় ব্যস্ত হয়ে পড়ল, তা হলে সরকার তার বিশ্বাসযোগ্যতা হারায়। সরকারও তখন পরোক্ষ ভাবে অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। নাগরিকের কাছে তখন সে বড় দুঃসময়। তাও তার জাস্টিসের দাবিতে স্লোগানে উচ্চকিত হওয়া ছাড়া আর কিই বা করার থাকে? সেই সরকারের কাছেই দাবি জানানো।

তৃতীয়তঃ, আদালত বা সরকার ছাড়াও সমাজে জাস্টিস সুনিশ্চিত করার দায় ও দায়িত্ব সমাজের নিজেরও কম নয়। অর্থাৎ আমরা যারা জাস্টিস এর স্লোগান তুলছি, তাদের প্রত্যেকের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশীদারিত্বে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে। অন্যায়, অপরাধ, অবিচার নির্মূল হতে পারে। নৈতিকতা ও ন্যায়ের চর্চা ও ব্যবহারিক প্রয়োগ বা তার বিচ্যুতি শুরু হয় ব্যক্তিগত ও পারিবারিক স্তরে। তা জারিত হয় স্কুলে, কলেজে, পাড়ায়, ক্লাবে, অফিসে বা কর্মক্ষেত্রে, বিনোদন ক্ষেত্রে – সর্বত্র। সুতরাং “উই ওয়ান্ট জাস্টিস” সেই অর্থে হয়ে দাঁড়ায় “উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ারসেলভস, ফ্রম আওয়ারসেলভস”। এক অর্থে প্রতিটি অপরাধ, সামাজিক বৈষম্য, অন্যায়, অবিচার এর দায়ভাগ প্রাথমিক ভাবে আমাদের নিজেদের। প্রতিনিয়ত আমরা সচেতন ভাবে বা অসচেতন ভাবে, ইচ্ছায় বা অনিচ্ছায়, ভয়ে বা ভক্তিতে, আমরা আমাদের আশেপাশে ঘটে চলা এইসব অন্যায় ছোট-মাঝারি-বড়ো অন্যায়গুলোকে বাড়তে দিয়েছি – দেখেও দেখিনা, শুনেও শুনিনা, প্রতিবাদ করিনা। তাই সময় এসেছে আত্ম-বিশ্লেষণেরও। নিজেদের অবস্থান ও ভূমিকার বদলেরও।

অভয়ার ঘটনা আমাদের নাগরিক জীবনে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কতটা অনুঘটকের কাজ করতে পারবে, তার উত্তর ভবিষ্যত দেবে।

PrevPreviousদ্রোহকালের দিনলিপি: গল্পের পঞ্চদশ অধ্যায়
Nextআবারও মেডিকাল কাউন্সিল সাফাই অভিযানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688810
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]