Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কেন?

IMG_20240308_074744
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • March 8, 2024
  • 7:50 am
  • No Comments

কেন- এই জিজ্ঞাসাই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায়। কতদূর নিয়ে যায়? বেশ কিছুদূর। তবে জিজ্ঞাসাটা বজায় থাকা চাই। নিউটনের টাকে আপেল পড়লে তার জিজ্ঞাসা জাগে, কেন? সে মাধ্যাকর্ষণ আবিষ্কার করে। সেটা আমরা মেনে নিয়ে খুশি থাকি, মাধ্যাকর্ষণ কেন সেটা জানতে চাইনা অনেকেই- পদার্থবিদ্যায় যাঁরা বিশেষজ্ঞ তাঁরা নিশ্চয়ই এসব নিয়ে ভাবেন, সেই ভাবনা থেকেই বিজ্ঞান এগোয়।

ডাক্তারিতেও সেরকম, আন্ডারগ্র্যাজুয়েট স্তরে যেসব জিনিস হয় বলে জানতাম, পোস্টগ্র্যাজুয়েট স্তরে জানলাম সেগুলোর কার্যকারণ লোকে ভেবে বের করেছে। সাবস্পেশ্যালিটিতে তারও গভীরে গিয়ে ‘কেন’র সন্ধান হয় ক্লাসে। আমি নেহাতই অকৃতী অধম, সঙ্গদোষে এই জিজ্ঞাসার সাগরে নিক্ষিপ্ত হয়েছি। তাই মনে বিশেষ ‘কেন’ না থাকলেও দায়ে পরে ‘কেন’সন্ধান করতে হয়। এতদিন জানতাম এই ক্লাসে কেন সন্ধানই জীবনের সবচেয়ে দুরূহ সত্যান্বেষণ।

কিন্তু এই জগৎ তো প্যান্ডরা দিদির বাক্স। সে কঠিন থেকে কঠিনতর হতে থাকে নিয়ত। দু’দিন পরপর আউটডোর করার পর শ্রান্ত-ক্লান্ত-ভারাক্রান্ত হৃদয়ে আজ মহিলা আউটডোরে পদার্পণ করি। সামনে ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলসের চেয়ে বেশি রোগিনী, যাঁরা মনে করেছেন তাঁরা দুরূহ হৃদরোগাক্রান্ত এবং রাজ্যের শ্রেষ্ঠ সরকারি হাসপাতালে ছাড়া তার চিকিৎসা সম্ভব নয়। সেই জন্যে ভোরবেলা ট্রেন ধরে তাঁরা উপস্থিত হয়েছেন।

প্রত্যেকেরই প্রায় বুক ঢিপঢিপ করে, আঙ্গুল দিয়ে তাঁরা দেখান এখানে হার্টের ব্যথা হচ্ছে, কেউ কেউ অজ্ঞান হয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। ইসিজি, ইকো ইত্যাদি পরীক্ষার পর যখন বলা হচ্ছে ওঁদের হার্ট ভালো আছে, তখনই আসছে সেই অমোঘ প্রশ্ন, তবে ‘কেন’ এরকম হচ্ছে?
এখন আমি সামান্য হার্টের ডাক্তার, বক্ষগহ্বরের শ’খানেক আরো ব্যথা উৎপন্নকারী অঙ্গের সূলুকসন্ধান আমি করি কী ভাবে! তখন বাধ্য হয়ে বলতে হয় সেই থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস- “মেডিসিনে দেখিয়ে নিন”। উত্তরটা পছন্দ হয়না বেশির ভাগেরই, রেগে তারা ‘কেন’র আগল দেয় খুলে…

“গ্যাস হয় প্রচুর, কেন ডাক্তারবাবু”

“গিঁটে গিঁটে ব্যথা জানেন, কেন বলুন তো”

“ঘাড়ে খুব ব্যথা, কেন?”

“সর্বশরীর যন্ত্রণা, খুব দুর্বল, কেন ডাক্তারবাবু”

‘কেন’র স্তুপে বাল্মীকির মতো চাপা পড়ে শেষে বুঝতে পারি, আসল ‘কেন’ ক্লাসে নেই, আছে ফিমেল ওপিডি-তে। ইসকো সামহাল ডালা, তো লাইফ ঝিঙ্গালালা😂😂🤣🤣

পুনশ্চঃ সব পেশেন্টের সব সিম্পটমেরই কারণ থাকে, সেটা শারীরিক হতে পারে বা মানসিক- সেটা স্বল্প পরিসরে এবং সময়ের মধ্যে খুঁজে বের করতে না পারাটা আমার সীমাবদ্ধতা/ ব্যর্থতা।।t

PrevPreviousসব পেরো না
Nextইউটোপিয়াNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

শুশ্রূষা

August 28, 2026 No Comments

মাঝরাতে ঘুম ভেঙে গেল। যে রকম রোজ যায় দু তিনবার প্রতি রাত্রে। ভেঙে গেল বলা ভুল। ঘুমটা ভাঙিয়ে দিল মোবাইল। ওতে একটা কর্কশ রিং টোন

Sangrami Gana Mancha Press Release

August 27, 2026 No Comments

On August 1st, the Chief Minister of West Bengal suddenly announced that he had information that out of 27 lakh voters whose names had been

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

August 27, 2026 No Comments

পর্দা জুড়ে একটা প্রকাণ্ড বাড়ি। রাস্তার সামনে। গাড়ি থেকে এসে নামলেন দুজন মহিলা। ঢুকে গেলেন বাড়িটির মধ্যে। ঘরে শুরু হল মিটিং। একটা বই লেখা হবে।

সাম্প্রতিক পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

শুশ্রূষা

Dr. Arunachal Datta Choudhury August 28, 2026

Sangrami Gana Mancha Press Release

Sangrami Gana Mancha August 27, 2026

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

Sanjoy Mukherjee August 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670674
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]