Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লকডাউন হবে কিনা?

IMG_20210414_205646
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • April 15, 2021
  • 5:48 am
  • No Comments

লকডাউন হবে নাকি দাদা? প্রশ্নটা ছুঁড়ে দিলো যে লোকটা স্বরে ভয় মেখে,
তার মুখে মাস্ক ছিলো না। কালো বাদুরের মতো ঝুলছিলো একটা কান থেকে,
কাকতাড়ুয়ার মতো ভাইরাসতাড়ুয়া ভেবেছে মাস্ককে বোধহয় সে
এতদিন ধরে ।
উত্তর দিতে গিয়ে আশেপাশে দেখি। যতদূর চোখ যায় , খুব কম লোক আছে মুখে মাস্ক পরে।

কিছু তো চায়নি ওই বোকাসোকা ডাক্তারগুলো। বলেছিলো মাস্ক পরো সব নাগরিক,
( সবজান্তাগুলো নেতাদের চেয়ে বেশি জানে। ভিন্ন চারঅক্ষর লাগে বেশি স্বাভাবিক)
কেউ পরেনি। করোনিল ইত্যাদি হাবিজাবি প্রোমোট করেন দেশে মন্ত্রীমশাই,
অথচ মাস্কের আজও কোনো নিয়ামক নেই, মুখ ঢেকে রাখুক না যা ইচ্ছে তাই,
দেশের প্রধানমন্ত্রী পেট্রোল পাম্পে তাঁর ছবি দেন মুখময় গামছা পেঁচিয়ে,
সুতরাং জনগণ তা করলে দোষের কি! তারা তো ধরেই নেবে ডাক্তারগুলো বোকা-ইয়ে।

করোনা ছড়াচ্ছে যে, তার কি বিহিত হবে, এবারের কোভিডটা কত ক্ষতিকর,
তাই নিয়ে আজ কারো আগ্রহ নেই। সকলেই জেনে গেছে লুকিয়ে ফেলতে হবে ডাইরিয়া জ্বর,
নিতান্ত বাধ্য না হলে আর টি পি সি আর করাটা বস্তুত কুড়ুলে সজোরে মারা পা।
কারণ তখন সে একঘরে হবে, জীবন যাক না যাক জীবিকাটি কালো প্লাস্টিক মুড়ে ধাপা,
তলানিতে এসে ঠেকা রোজগারে সে ধাক্কা সামলানো মুশকিল। তার ওপরে ভোটচাওয়া ভিড়ে,
নেতারা প্রকারান্তরে বার্তা শোনান , যা কিছু সতর্কবাণী সরকার থেকে আসে মহামারী ঘিরে,
সব অগ্রাহ্য করা যায়। আজ বাদে কাল, তাঁদেরই কেউ গিয়ে বসবেন সরকার হয়ে,
ততদিনে যা হবার হবে। গঙ্গাযমুনা দিয়ে অবিরাম কত জল চলে যায় বয়ে,
তারই স্রোতের সাথে ভেসে যাবে মহামারী পরিসংখ্যানও। আসলে নেতারা ধনী, ভোটার গরীব,
এই বিভাজনটা দিনে দিনে বেড়ে চলে। ঐশ্বর্যবানের আছে কর্পোরেটসেবা, বাকিদের যেমন নসিব,
আল্লাহ বা রাম রাখলে থাকে, নয়তো ভোট দিয়ে মরে যায় ,
করোনা ডেঙ্গি ম্যালেরিয়া অথবা দুর্ঘটনাতে,
রাষ্ট্রের যন্ত্রে তাতে আওয়াজ ওঠে না। ভোট দিয়ে দিলে, বাকি আর কিছু নেই ভোটারের হাতে।

সুতরাং, নেতাদের অসুবিধা হলে, হবে লকডাউন । এর সাথে বিজ্ঞানের সম্পর্ক নেই কিছু,
ওনারা যেমন চান, তেমনটি হয়েছে ও হচ্ছে ,আমাদের মেনে নিতে হবে জোড়হাতে করে মাথা নিচু,
একজনও মাথা তুলে প্রশ্ন করবে না, শুধুই রাত্রে কেন অথবা শনি ও রবি কোন সে খেয়ালে ,
এইদেশে নিয়ম একটাই। সুনাগরিক হলে তা থৈ নাচতে হবে রাজাদের তালে,
ওনাদের ভালো আর মন্দতে তোমারও কপাল জেনো ওঠানামা করে।

কাজেই ওসব নিয়ে ভেবে লাভ নেই। নিজে মাস্ক পরো আর দেখে নাও লোকে যাতে পরে।

মনে রেখো, তোমার গুরুত্ব নেই রাষ্ট্রের কাছে। একলা দাঁড়িয়ে তুমি এ জ্বরের ঝড়ে।

PrevPreviousদিনলিপিঃ নববর্ষ
NextবিভাজনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669400
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]