Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আদতে আপনারা ভয় পেয়েছেন। ভয়। ভয় পেয়েছেন মানুষের ক্ষোভকে।

Oplus_0
Dr. Proloy Basu

Dr. Proloy Basu

Paediatrician
My Other Posts
  • September 27, 2024
  • 6:33 am
  • No Comments
কলকাতা পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছেন যে কলকাতার মধ্যেই আগামী দুই মাসের মধ্যে “violent demonstration” হতে চলেছে।
তা খবর তিনি পেতেই পারেন!
খবর পাওয়া তাঁর কাজের মধ্যেই পড়ে।
সেই খবর ‘সঠিক জায়গা’তে দেওয়াটাও তাঁর কাজ।
‘সঠিক জায়গা’র সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়াও কাজ।
নিজের পদাধিকার বলে বিজ্ঞপ্তি জারি করেছেন।
কিন্তু তিনি,
অনেক কিছুই পারেন না বা করার সময় পান না।
যে খবর “public interest” এ হয় সে খবর পান না।
যে খবর “সরকারের অস্বস্তি”র কারণ হয় সে খবর পান।
অভয়ার মৃত্যুর পর সঠিক সময়ে এফ আই আর করার সময় পান না।
অথচ তথ্য প্রমাণ লোপাটের সময় পান।
অভয়ার মৃত্যুকে কেন আত্মহত্যা বলা হলো সেই প্রশ্ন প্রাক্তন (তখনও বর্তমান) প্রিন্সিপালকে করার সময় পান না।
অথচ মিটিং মিছিল করলে সমন ধরানোর সময় পান।
সন্ধ্যা ছটার পর ময়নাতদন্তের জন্য সঠিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা করার সময় পান না।
অথচ অভয়ার মৃতদেহ তরিৎগতিতে সৎকার করার সময় পান।
চৌদ্দ তারিখ মাঝ রাতে আর জি কর হাসপাতালে দুর্বৃত্তদের হামলার খবর পান না।
অথচ সিসিটিভি ফুটেজ নষ্ট করার সময় পান।
“থ্রেট সিন্ডিকেট” এর কোন খবর একদম পান না।
অথচ থানার মধ্যে ভুয়ো নথি তৈরীর সময় পান।
হাসপাতাল গুলোতে আর্থিক দুর্নীতির কোন খবর পান না।
অথচ ভুয়ো টেলিফোন কলের টেপের ভিত্তিতে মানুষকে গ্রেপ্তার করার সময় পান।
নিজেদের পেজে ভুল খবর প্রকাশ করে জনরোষে সেই খবর মুছে দিতে সময় পান।
অথচ একজন অপরাধীকে ফিংগারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে দেখাবার সময় আদত খবরটা পান না।
যে জনগণের টাকায় তাঁদের মাহিনা হয় সেই মানুষের অভিযোগ শোনার সময় পান না।
অথচ যে রাজনৈতিক দলের সদস্যদের তাঁদের সহকর্মীর মৃত্যু হয় তাদের তাঁবেদারী করার সময় পান।
মানুষের আন্দোলনে ব্যারিকেড দেবার সময় পান।
অথচ তৃণমূল কংগ্রেসের নেতারা আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেবার হুমকি দিলে প্রশ্ন করার সময় পান না।
সে ভালো। আপনার কাজ আপনি করবেন। সে ভাবেই আমরাও মনে রাখবো।
তা এই পুলিশ কমিশনার, কলকাতা সংলগ্ন অঞ্চলে আগামী দুই মাস পাঁচ জনের বেশী মানুষের জমায়েত/ মিছিল/ মিটিং/ র‌্যালির উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করেছেন।
এবং জানিয়েছেন “carrying of lathi, any lethal or other dengerous weapon” পুলিশি প্রক্রিয়ার মধ্যে পড়বে।
ভালো। আমাদের প্রতিবাদ, আমাদের আন্দোলন অহিংস। আধ খানা লাঠিরও প্রয়োজন পড়বে না। লাঠির বা সাংঘাতিক অস্ত্রের দরকার আপনাদের যারা নির্দেশ দিচ্ছে, সেই রাজনৈতিক দলের পড়ে। এই নির্দেশ দেবার কারণ জানতে চাই।
চৌদ্দ তারিখ মাঝ রাতে আর জি কর হাসপাতালে যে রাজনৈতিক দলের দুর্বৃত্তদের আপনারা ছাড় দিয়ে রেখেছিলেন, তারাই আবার দুর্বৃত্তায়ন করবে। আন্দোলনরত জনগণের উপর তাদের দলীয় ক্ষোভের প্রকাশ পাবে, তাই হুমকি দিয়ে রাখলেন কী? জানতে চাই।
তা দেবী দুর্গার এবং তাঁর সাথে যাঁরা মর্তে আগমন করবেন, এই ক’টাদিনের মধ্যেই, তাঁদের হাতের অস্ত্রের উপরেও কি সমান নিষেধাজ্ঞা বহাল হবে? জানতে চাই।
দুর্গা পূজোতে মানুষ ঠাকুর দেখতে বেড়োলেও কি মাত্র পাঁচ জন করে একেকটা পূজো দেখতে যাবে? পূজোতে মন্ডপে মন্ডপে তাহলে ঢল নামানোতেও নিষেধাজ্ঞা থাকবে তো? জানতে চাই।
আদতে আপনারা ভয় পেয়েছেন। ভয়। ভয় পেয়েছেন মানুষের ক্ষোভকে। ভয় পেয়েছেন মানুষের আন্দোলনকে। ভয় পেয়েছেন জনরোষকে।
আসলে এতো বেশী ভয় দেখিয়ে ফেলেছেন, মানুষ আর ভয়কে ভয় পাচ্ছে না। চোখ রাঙালে চোখের দিকে চেয়ে প্রতিবাদ করা শিখে নিয়েছে মানুষ।
তবু বলি, ইয়ে ডর আচ্ছা লাগা। এই ডর র‌্যাহনা চাহিয়ে। ইয়ে ডর বহুত আচ্ছা লাগা।
May be an image of text
PrevPreviousপারমিশন
Nextপ্রাতিষ্ঠানিক সংস্কার ব্যতীত আন্দোলন আমরা শেষ করতে পারিনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675996
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]