Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

থাইরয়েডের রোগ হয়েছে ? কী করে বুঝবেন ?

IMG_20200210_172905
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 11, 2020
  • 8:37 am
  • One Comment

থাইরয়েড একটা প্রজাপতি আকৃতির গ্রন্থি। গ্রন্থি কথাটা আমার পছন্দ নয় বরং গ্ল্যান্ড বলাই ভালো। এটা গলার সামনে মাঝামাঝি থেকে একটু নিচে থাকে। দেহ অংশ থাকে কন্ঠনালীর ওপর আর দু’পাশে দু’টো ডানার মতো অংশ ছড়ানো থাকে। এর কাজ হল রক্ত থেকে আয়োডিন গ্রহণ করে থাইরয়েড হরমোন বা থাইরক্সিন তৈরি করা।

তার পর এই হরমোন রক্তের সঙ্গে মিশে সারা শরীর জুড়ে কাজ করে। বড্ড দরকারি এই হরমোন। হৃদস্পন্দনের মাত্রা (হার্ট রেট) কত হবে সেটা ঠিক করে। শরীরের উত্তাপ কতটা থাকবে সেটাও এই হরমোন ঠিক করে। এমনকি শরীরে ঘন এক ধরনের তরল জমবে কতটা, সেটা থাইরয়েড গ্ল্যান্ড নির্দেশ করে। শ্বাসপ্রশ্বাস কতটা দ্রুত চলবে – এমনকি মানুষ কতটা ঘুমোবে বা জেগে থাকবে – বলতে গেলে একজন মিউজিক ডিরেক্টরের মতো গোটা শরীরের চলার ছন্দটা বেঁধে রাখে এই হরমোন। অর্থাৎ ভারী গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে।

কিন্তু এই হরমোনেরও একজন অভিভাবক আছে। সে হল পিটুইটারি। সে সব সময় উদ্দীপনা (শব্দটা জটিল হয়ে গেল বরং স্টিমুলেশন বলি) পাঠায়। স্টিমুলেশন মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যদি থাইরয়েড অলস হয়ে পড়ে মানে কাজ করতে না চায় তখন বেশি বেশি স্টিমুলেশন পাঠায়। সে ক্ষেত্রে থাইরয়েড উদ্দীপনা পেয়ে কোনো রকম করে কাজটা করতে থাকে। হে সুধি পাঠক, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে যাওয়ার কিন্তু আরও ঢের কারণ আছে সুতরাং নিজের চিকিৎসা নিজে করবেন না।

ঠিক তেমনই দুষ্টু থাইরয়েড গ্ল্যান্ড অনেক সময় অনেক অনেক বেশি করে থাইরক্সিন হরমোন উৎপাদন করে। তখন আবার তার স্টিমুলেশন প্রয়োজন নেই। এটা অনেক সময় থাইরয়েড টিউমার বা ইনফ্লামেশন থাকলে হয়। তাই পিটুইটারি গ্ল্যােন্ড তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৈরি করা বন্ধ করে দেয় বা ভীষণ কমিয়ে দেয়। সুতরাং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন চিকিৎসকদের ওষুধের ডোজ ঠিক করতে সাহায্য করে।

সবার ওপরে আছে হাইপোথ্যােলামাস – ইনি আবার সব্বাইকার কাজকর্ম কন্ট্রোল করেন।

এ ছাড়াও পিটুইটারি টিউমার হলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বেড়ে বা কমে যায়। এক‌ই ভাবে মস্তিষ্কের হাইপোথ্যাংলামাস অঞ্চলে যদি কোনো রোগ থাকে তা হলে গোটা সিস্টেমটাই অকেজো হয়ে পড়বে।

থাইরয়েড গ্ল্যান্ডে অসুবিধা হলে হঠাৎ করে ওজন বাড়তে বা কমতে পারে। বুক ধড়ফড় করতে পারে, হার্টে জল‌ও জমতে পারে। অসম্ভব অস্থির হয়ে উঠতে পারেন। শরীর ফুলতে পারে। যৌন ক্ষমতা বা ইচ্ছা কমতে পারে, আবার মেয়েদের ঋতুচক্রে পরিবর্তন হয়ে যেতে পারে। ওঃহো বলতে ভুলেই গেছি, রক্তে কোলেস্টেরল বেড়ে যেতে পারে।

অর্থাৎ শরীরে ছন্দ পতন ঘটে যেতে পারে। সুতরাং সাধু সাবধান, ‘স্বাস্থ্য সাবধান’ – নিয়মিত পরীক্ষা করান – চিকিৎসকের সাহায্য নিন। এবং কক্ষনোই নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না প্লিজ।

শেষ কথাটা বড্ড দরকারি। সুগার বা থাইরয়েড বা প্রেসারের ওষুধ নিজে থেকে কখনোই বন্ধ করবেন না। এতে বহু মানুষ নিজের জীবন বিপন্ন করে তোলেন।

PrevPreviousরক্তদান- এক প্রেমগাথা
Nextনাম তার, জোস্টার হারপিস জোস্টারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Chandan Ghosal
Chandan Ghosal
6 years ago

Good post

0
Reply

সম্পর্কিত পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

September 26, 2026 No Comments

অভয়া আন্দোলনের দাবিগুলি কোনও নির্দিষ্ট সময়ের দাবি নয়। সরকার বদলালেও সেই প্রশ্নগুলি থেকে যায়, যতক্ষণ না সেগুলির বাস্তব সমাধান হয়। সেই দাবিগুলিকেই আজ নতুন সরকারের

One Week in Nepal

September 25, 2026 No Comments

It was almost 11 a.m. on September 7 when we reached the India–Nepal border. It was the first time I was crossing from India into

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

September 25, 2026 1 Comment

২২ সেপ্টেম্বর ২০২৬-এ AIIMS Jodhpur-এর Anaesthesiology বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ রাজনরেশ যাদব-কে কর্মরত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি ডিউটির সময়

সাম্প্রতিক পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

West Bengal Junior Doctors Front September 26, 2026

One Week in Nepal

Dr. Avani Unni September 25, 2026

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

West Bengal Junior Doctors Front September 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680826
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]