Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

খাতরে মে হ্যায়

FB_IMG_1608943192542
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • December 28, 2020
  • 8:52 am
  • One Comment

রোগীর নাম গল্পের স্বার্থেই কিঞ্চিৎ পরে বলবো। এই মহাশয় বছর দেড়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুটো পা ফুলিয়ে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় ওনার দুই পায়ে শিরায় রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য পা ফুলে যাচ্ছে। আরো কিছু খুবই ব্যয়সাপেক্ষ পরীক্ষার মাধ্যমে (সরকারি বদান্যতায় হাসপাতালেই উপলব্ধ) প্রমাণিত হয়, ওনার আপলা সিনড্রোম নামক এক রোগ হয়েছে, যার জন্য দীর্ঘকাল যাবৎ ওনাকে রক্ত তরল রাখার ঔষধ খেয়ে যেতে হবে।

এই যুবকের পা কেন ফুললো, সেটা বাংলার প্রথম সারির সরকারি হাসপাতালের ডাক্তারেরা দেখেই বলে দিতে পারেন নি, ভর্তি রেখে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছিল। আজকালকার ডাক্তারেরা নাড়ি টিপে, রোগীকে পরীক্ষা করে রোগ নির্ণয়ের পারদর্শিতা হারিয়েছেন, যা এদেশের আয়ুর্বেদ বৈদ্যগণ সহজেই করে ফেলতেন। এখনকার ডাক্তারেরা দশ টাকার ঔষধ দিতে দশ লাখ টাকার পরীক্ষা করিয়ে ফেলেন- সবই ব্যবসা আর কি! যাই হোক কী আর করা যাবে!!

এর পর রোগীর তিনবার আউটডোর ভিসিটের প্রমাণ পাওয়া যায়, যার প্রত্যেকটাতেই ওনাকে ‘পিটি/ আই এন আর’ পরীক্ষা করতে বলা হলেও উনি করিয়ে আনেন নি (অজ্ঞাত কারণে), স্বভাবতই ওনার ঔষধের মাত্রা বাড়ানো/ কমানো সম্ভব হয়নি। তারপর এলো কোভিড…

লকডাউনের কারণে উনি আসতে পারেননি। এর পর উনি দ্বারস্থ হলেন নাড়ি টিপে, পরীক্ষা নিরীক্ষা ছাড়া, পার্শ্বপ্রতিক্রিয়াহীন পথ্য দিয়ে অসুখ সারিয়ে তোলার ক্ষমতাসম্পন্ন বৈদ্যের। উনি বললেন ওনার শরীরে ক্যানসারের বীজ ঢুকেছে। সেই ক্যানসার দূরীকরণে ওনার দেওয়া ঔষধপত্রের ছবি রইলো সাথে।

এই ঔষধের মধ্যে অন্যতম হলো হার’বাল’ গোমূত্র। মাত্র ৩৭৫ টাকার এই ঔষুধ তৈরি হয়েছে গোমূত্র, তুলসী পাতা এবং এলাচ সহযোগে। দাম দেখে ঘাবড়াবেন না। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি খুবই সস্তার। একটু গোমূত্রের উপাদানগুলো দেখুন- গোল্ড আছে গোল্ড!! সোনার দোকানে গিয়ে ৩৭৫ টাকায় সোনা পাবেন? আর গুণাগুণ দেখুন একবার। আপনাদের সুবিধার্থে আমিই লিস্ট বানিয়ে দিচ্ছি-
১. মাইক্রোবস, ফাংগাস, ব্যাক্টেরিয়া (এরা মাইক্রোবস নয়) ইত্যাদির বিরুদ্ধে কাজ করে।
২. অপরিশুদ্ধ জিনিসপত্র বের করে দেয় দেহ থেকে। তাই গোমূত্র খেয়ে ডায়রিয়া হলে সেটা নাকি খুব ভালো লক্ষণ।
৩. ক্যানসার, এইডসে কাজ করে।
৪. বার্ধক্য দূর করে।
৫. চিন্তা দূর করে, স্মৃতিশক্তি বাড়ায়।
৬. পরিপাকতন্ত্রকে ঠিক করে, কৃমি থাকলে মেরে দেয়।
৭. উচ্চ রক্তচাপ, মধুমেহ, রক্তাল্পতা, জন্ডিস……
৮. হৃদ-রক্ত সংবহনতন্ত্র, শ্বসন তন্ত্র, যকৃৎ, বৃক্ক সব কিছুকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে।
৯. এমনকি মুখেও.. থাক আর ভাবতে পারছিনা!!
সত্যি বলছি লাখ টাকা দিলেও তথাকথিত

‘অ্যালোপ্যাথি’তে এই রকম ‘ব্রড স্পেকট্রাম’ ঔষধ নেই, সেখানে মাত্র ৩৭৫ টাকায়… এই অ্যালোপ্যাথির ডাক্তারগুলো দেশটাকে শ্যাষ করে দিলো গো, আমাদের আয়ুর্বেদই সেরা’…

যাইহোক দিনের শেষে বদ্দা আবার হাসপাতালে ফিরে এসেছেন। বদ্দার ঠ্যাংয়ের ছবি রইলো, এখন অপারেশন ছাড়া গতি নেই।

দোষ বদ্দার নয়, দোষ বদ্দার কপালের, হয়তো আমাদেরও, তবে সবচেয়ে বেশি দোষ আমাদের দেশের। বৈদিক যুগে বিশ্বসেরা আমরা, আজ সেই যুগের দোহাই দিয়ে কুসংস্কারে ডুবে রয়েছি, দেশের সরকারও সেই পথেই আমাদের নামিয়ে নিয়ে চলেছে, আমরাও অন্ধকারের সরণি ধরে চলেছি- কোন অভিমুখে জানি না।

ভাবলাম দেশের হিন্দুরা সত্যিই “খাতরে মে হ্যায়”, পরে দেখলাম রোগীর নাম তারিক মোল্লা (নাম পরিবর্তিত)। বুঝলাম হিন্দু না, পুরো দেশটাই “খাতরে মে হ্যায়” ???…..

PrevPreviousআদালতে নিধিরাম সর্দার
Nextআড়ালের ডাক্তারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

??? দারুন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

August 14, 2026 No Comments

২০২৬ সালের ৫/৬ জুলাই কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের (প্রবেশদ্বারের কাছের একটি পুরনো টিকিট কাউন্টার/নিরাপত্তা কক্ষ) রং রাতারাতি বদলে দেওয়া হয়। হিন্দুত্ববাদী গোষ্ঠীর

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

সাম্প্রতিক পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

Gopa Mukherjee August 14, 2026

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661404
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]