Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশে দ্বিতীয় ঢেউ

IMG_20210306_184747
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • March 7, 2021
  • 1:33 am
  • No Comments

বাতাসে অতিমারীর দ্বিতীয় তরঙ্গের ভ্রুকুটি! শেষ সপ্তাহ দুয়েকে আবার ধীরে ধীরে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। টিকাকরণ শুরু হলেও এখন অব্দি টিকা পেয়েছেন দেশের জনসংখ্যার এক শতাংশেরও কম মানুষ। অর্থাৎ, জনসংখ্যার বেশিরভাগ অংশই অসুরক্ষিত। এদিকে কোভিড ঘিরে যেটুকু সামান্য সচেতনতা অবশিষ্ট ছিল সেটুকুও উধাও। পূজাপার্বণ, জলসা, মোচ্ছব, আড্ডা, মেলা, খেলা সব আবার আগের জায়গায় ফিরে গেছে। ভোট ঘোষণা হয়ে গেছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও রাজনৈতিক দলের মিছিল কিংবা সমাবেশ লেগেই আছে। কোন দলের সমাবেশে কত ভিড় তা নিয়ে রীতিমতো তরজা চলছে। সমাবেশ দাঁড়িয়ে তোলা ছবিতে স্যোশাল মিডিয়া ছয়লাপ। দেশে যে কোভিড বলে কোনও রোগ আছে সেটা ভাবতেই রাজি নয় কেউ। অনেকে আবার একধাপ এগিয়ে স্বাস্থ্যকর্মীদেরই ‘ভ্যাক্সিনের দালাল’ বলে দেগে দিচ্ছেন। আরও স্পষ্ট করে কেউ কেউ বলে দিচ্ছেন, “কোভিড-ফোভিড আসলে চক্রান্ত” কিংবা “শুয়োরের বাচ্চা ডাক্তার শালা পাবলিকের কাছে ভয় বেচে খায়।”

মৃত্যু আর যন্ত্রণা নিয়ে আমাদের রোজনামচা। রক্ত আর কফ ঘেঁটে আমাদের বৈকালিক বা সান্ধ্যআসর। নিথর দেহগুলো পেছনে রেখে আমাদেরকেই বলতে হয়, ‘নাঃ! আর নেই’। পিপিই পরে ডিহাইড্রেশন আর র‍্যাশ নিয়ে আমাদেরই ধুঁকতে হয়। তাই একসময় খুব রাগ হ’ত। এসব মন্তব্য শুনলে কোমর বেঁধে ঝগড়া করতে যেতাম। আজকাল আর ইচ্ছেও হয় না। শুধুমাত্র নিজের দায়িত্ববোধের তাড়নায় কথাগুলো বলে যাই। আগেও লক্ষবার বলেছি, আরও লক্ষবার বলবো… মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন শালা! আপনার ঈশ্বর, না-ঈশ্বর অথবা আঁতলামোর দোহাই, মাস্ক পরুন। এই খুল্লমখুল্লা পরিস্থিতিতে যদি সত্যি সত্যি সাংঘাতিকভাবে দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়ে… আর ভাবতে ইচ্ছে করছে না। ধুঁকতে থাকা নগ্নপদ শ্রমিক, রেললাইনে কাটা মৃতদেহ, হঠাৎ কাজ হারানো, যানবাহন বন্ধ… খুব বেশিদিন আগের ঘটনা নয়।

লাল-নীল-সবুজ-গেরুয়া কোনও রাজনৈতিক দলের কাছেই কোনও প্রত্যাশা নেই। সবাই নিজের নিজের মতো করে ভোট খেলায় নেমে পড়েছেন। কাউকে ফোন করতে গেলে প্রতিবার ‘মাস্ক পরুন, হাত ধোবেন’ শুনতে শুনতে কান পচে গেল। রাজনৈতিক নেতা-নেত্রীদের ছবিসহ পোস্টারেও একই আবেদন। অথচ, তাঁদেরই রাজনৈতিক প্রচারে স্বাস্থ্য-সচেতনতার ‘স’ টুকুও নেই। এই আমাদের দেশ এবং এই আমাদের জন-প্রতিনিধি।

আউটডোরে কাশি-শ্বাসকষ্ট-জ্বরের রোগীর সংখ্যা বাড়ছে। আবহাওয়ার পরিবর্তন নিশ্চয়ই একটা বড় কারণ কিন্তু কোভিড গোকুলে বাড়ছে না সেটাই বা কে জোর দিয়ে বলতে পারে? রোগীদের লাইনে মাস্ক পরার অভূতপূর্ব সব কায়দা দেখে শিহরিত হচ্ছি। কারো মাস্ক মাথায় ফেট্টি করে বাঁধা। কেউ রোদ ঢাকতে চোখের ওপর আলতো করে বেঁধে নিয়েছেন। রুমাল হিসেবে মুখ মোছার কাজে লাগছে অনেকের। কেউ কব্জিতে বেঁধে মাচো-মাস্তানা। দাড়ির মতো ঝোলা কিংবা এক কানে মোবাইল অন্য কানে মাস্ক- এগুলো বেশ রেট্রো-স্টাইল হয়ে গেছে। ওগুলো আর ততখানি খাচ্ছে না। যদিও পুরাতনপন্থীরা সেসব ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সেসবের ঐতিহাসিক মূল্য মাথায় রেখেও নতুনকে মেনে নিতে হয়। তাই মাস্কের এককোণে থুতু লাগিয়ে নাকের ময়লা পরিষ্কার করা কিংবা মাস্ক দিয়ে প্যান্টের ধুলো ঝেড়ে নেওয়ার মতো নব্য-আবিষ্কৃত বিষয়গুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। শোনা যাচ্ছে, মাস্কের ওপর লেখা প্রেমপত্রও বেশ জনপ্রিয় হয়েছে। “মাস্ক খুলে দ্যাখো না কে এসেছে/ স্যানিটাইজার হাতে মেখে গন্ধ শুঁকেছে” ইত্যাদি লাইন বাজারে এলে হটকেক হওয়া সুনিশ্চিত।

কোনও জমায়েত দেখলে বুঝতে পারি- গরুর দুধে আগে শুধু সোনা পাওয়া যেত। এখন সাথে প্ল্যাটিনাম আর হীরেও পাওয়া যায়। কোনও সমাবেশ থেকে বোঝা যায়- বিপ্লব আসবো আসবো করে অবশেষে এসেই পড়েছে। নেহাত লকডাউনে দেরি না হ’লে এতদিনে ঘরে ঘরে পৌঁছে যেত। কোনও মিছিলের মূল নির্যাস- এদ্দিন তো শুধু সাইকেল আর দু’টাকার চাল ছিল, এবার ক্ষমতায় এলে সবার জন্য হেলিকপ্টার। এত বিচিত্র রঙ্গমঞ্চে এত ভাবের খেলার মাঝে আমরাই শুধু গ্যাঁক গ্যাঁক করে চিল্লিয়ে মরছি কারণ ভয় দেখাতে পারলে ভ্যাক্সিন কোম্পানি কমিশন দেয়। শুধু আপনাদেরই কানে কানে বললাম। পাঁচকান হবে না সে বিশ্বাস আমার আছে।

যাক সে সব কথা… কেমন ধান ভানতে শিবের গাজন গেয়ে ফেললাম দেখুন। সময় সুযোগ হ’লে মাস্ক পরে বেরোনোর কথাটা একটু ভেবে দেখবেন। মারীর দেশের ক্ষুদ্রাতিক্ষুদ্র দৈত্য আবার মাস্ক খোলা মুখ দেখলেই ঠোঁটে জিভটা বুলিয়ে নেয়। তারপর চটচটে লালা সুড়ুৎ করে টেনে নিয়ে বলে- ‘খেলা হবে’!

PrevPreviousধাঙড়
Nextবেড আর বিছানাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

April 22, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ দুই দ্বারপাল জয় ও বিজয়কে খানিকটা বাধ‍্য হয়েই মানে বড় ঝামেলা এড়াতে বৈকুন্ঠ থেকে নির্বাসন দেন ভগবান বিষ্ণু। দুজনেই তাঁর খুব প্রিয়,

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

।।দেয়ালে পিঠ।।

April 22, 2026 No Comments

বক উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দোলন চাঁপার পাতা কাঁপে তাই বলে কি দূর্বা ঘাসে ছিটে ছিটে রক্ত লেগে নেই? পুকুর পাড়ে শ্যাওলা জমে শামুক খোলায়

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

সাম্প্রতিক পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

Dr. Amit Pan April 22, 2026

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

।।দেয়ালে পিঠ।।

Shila Chakraborty April 22, 2026

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618692
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]