Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাংলায় লেখা প্রেসক্রিপশন

IMG-20210304-WA0019
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • March 5, 2021
  • 1:55 am
  • No Comments
সম্পূর্ণ বাংলায়, সুন্দর হস্তাক্ষরে লেখা একটি প্রেসক্রিপশন বেশ ভাইরাল হয়েছে। যিনি লিখেছেন আমি তাঁর অসম্ভব অনুরাগী। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর লেখা আমি নিয়মিত পড়ি। সমৃদ্ধ হই। সংশ্লিষ্ট প্রেসক্রিপশনটি প্রায় আদর্শ একটি প্রেসক্রিপশন। ওরকম কিছু লিখতে পারলে আমি গর্ববোধ করতাম। সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এরকম প্রেসক্রিপশন বিরলদৃষ্ট। খুব সম্ভবত ভাষা দিবসের আবহে বাঙালির সেন্টিমেন্টও এসে মিশেছে।
তবু, এখানে কয়েকটা জায়গায় আমার খটকা আছে-
১.
কাল একইরকম একটি মালয়ালম ভাষায় লেখা প্রেসক্রিপশন হাতে পেলে তার মর্মোদ্ধার করা আমার পক্ষে সম্ভব হবে না। আবার, আমার বাংলায় লেখা প্রেসক্রিপশন গুজরাটে গিয়ে পড়লে সেখানের ডাক্তার একই সমস্যায় পড়বেন। আপনি বলতেই পারেন ওষুধের নামগুলো তো ইংরেজিতে লেখা… কিন্তু আপনি বোধহয় ওষুধের নাম ছাড়া প্রেসক্রিপশনের উপদেশ সংক্রান্ত অংশটি নিয়েই বাড়তি উদ্বেল, তাই না?
২.
এভাবে একটি প্রেসক্রিপশন লিখতে ন্যূনতম ১৫ মিনিট সময় লাগার কথা। অর্থাৎ, ঘন্টায় ৪ জন রোগী দেখা হবে। ডাক্তার নাওয়া-খাওয়া ভুলে ৮ ঘন্টা রোগী দেখলে ৩২ জন রোগীকে পরিষেবা দিতে পারবেন। উল্টোদিকে ৩২ নম্বরে থাকা আপনি সকাল ১০ টায় ডাক্তার দেখাতে এসে সন্ধ্যে ৬ টায় ডাক পেলে কতখানি স্বস্তি অনুভব করবেন?
৩.
আমার মতো যেসব অভাগাদের প্রতিদিন এর চেয়ে অনেক, অনেকগুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে হয় তাঁদের পক্ষে এসব কষ্টকল্পনা। রোগীর বাড়ির লোকের কাছে রোগের ইতিহাস জানা পৃথিবীর অন্যতম শক্ত কাজ। চলুন, একটা উদাহরণ দেখা যাক-
– কী সমস্যা?
– এই ত দ্যাখঅনা মোদের গ্যারামের ডাক্তরের কাছে এউসব ওসুদ খাবাইলি কিচ্ছু হয় নি
– আরে, বাচ্চার কষ্টটা কী?
– ২০০ টাকার ওসুদ কিনছি বাবু। এই ত দ্যাখঅনা…
– ওষুধ পরে দেখবো। আগে কী হয়েছে বলো। কেন ওষুধ খাওয়াচ্ছিলে?
– রোগে ভুগ্যা ভুগ্যা দুবলা হয়েইছ্যা। আর কিচ্ছু খেতে পারে নি গ ছ্যালাটা মোর…
– ওরে বাবা, দয়া করো… বাচ্চার কী অসুবিধে হচ্ছিল সেটা বলো
– অসুবিদা বল্যা অসুবিদা… যি রকম সদ্দিকাশি…
– উঃ! এই এতক্ষণে বেরোলো। তা, কতদিন ধরে সর্দিকাশি?
– যেদিন থ্যিকানু ওসুদ চালু হচ্যা তার তিনদিন আগে
– সেটা কতদিন? কবে থেকে ওষুধ খাচ্ছে? আজ ক’দিন?
– আজ দেড় বচ্ছর ধর‍্যা ত রোগ লেগ্যাই আছে। কত ওসুদ খাবাইলি…
– সেসব না। এবারের সর্দিকাশিতে কতদিন ওষুধ খাচ্ছে?
– প্যারায় দশদিন হবে…
****
উপরোক্ত ঘটনাকে সম্পূর্ণ কাল্পনিক মনে করার কোনও কারণ নেই। তারপর ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ওষুধ লেখা। কী মনে হয়? এরপরেও ওরকম প্রেসক্রিপশন লেখা খুব বাস্তবসম্মত? বলতে চাইছি, লেখা সম্ভব?
এবার বলি, আমি কী করি। গুরুত্বপূর্ণ কিছু উপদেশ বাংলায় লিখে দিই। ‘বেশি করে জল খাওয়াবেন’, ‘প্রতিদিন ফল, শাকসব্জী দেবেন’, ‘নুনজলে গার্গল করাবেন। গরম জলের ভাপ দেবেন’ ইত্যাদি। কিন্তু, প্রেসক্রিপশনের মোদ্দা কথাগুলো আমি ইংরেজিতেই লিখি। বিশেষত, রেফার করার থাকলে তো বটেই।
আবারও বলছি, বাংলায় লেখা ওই প্রেসক্রিপশনটি অসাধারণ কিন্তু বাস্তবসম্মত নয়। ওষুধ খাওয়ার পরামর্শগুলো বরং ফার্মাসি থেকে বাংলায় লিখে দেওয়া তুলনায় বাস্তবসম্মত।
তবে একটা বিষয় ঠিক, ডাক্তারদের অধিকাংশেরই হাতের লেখা অত্যন্ত খারাপ। তাঁদের বড় হাতের অক্ষরে লেখা উচিত যাতে সবাই পড়ে বুঝতে পারেন। বিশেষ কিছু ক্ষেত্রে বাংলায় লিখে দেওয়াই যায়। সেটা ডাক্তারকেই নিজের বিচারবুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে। শুধুমাত্র বাংলা ভাষা নিয়ে আবেগে ভাসতে গিয়ে আমি অন্তত এরকম প্রেসক্রিপশন করার পক্ষপাতী নই। অনেকেই এরকম একটি আদর্শ প্রেসক্রিপশন দেখে এটিকেই মাপকাঠি ধরে বাদবাকি ডাক্তারদের ‘ইয়ের ইয়ে’ ভেবে ফেলেছেন। সে তাঁরা ভাবুন। ভেবে ফেলার স্বাধীনতা তাঁদের আছে। আমারও নিজের তরফে কৈফিয়তটুকু থাক। বাকিটা আপনাদের বিবেচনা। পক্ষে-বিপক্ষে সব মতামতই স্বাগত। মন খুলে বলুন। আমাদেরও বুঝতে সুবিধে হবে ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে। দিনের শেষে, রোগী-চিকিৎসক ভুল বোঝাবুঝিগুলো কেটে যাওয়াই সবথেকে বেশি প্রয়োজন।
PrevPreviousনিরীহাসুরের কুহক কথন
Nextহৃদয়, শরীরের পাইপলাইন ও দু’ চার কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

বিষাদ-শিকার

May 29, 2026 No Comments

ফ্রিজশটে ধরা ছিলো বিষণ্ণমন ফোকাস গেছিলো সরে জীবনের থেকে পৃথিবীর তাঁকে আর নেই প্রয়োজন, রুটিনে সময় রোজ সেই কথা লেখে.. এরকম বাজে স্ক্রিপ্ট কার যে

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

বিষাদ-শিকার

Arya Tirtha May 29, 2026

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626082
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]