Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হৃদয়, শরীরের পাইপলাইন ও দু’ চার কথা

IMG_20210305_234255
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • March 6, 2021
  • 10:25 am
  • No Comments

তারপর হয়েছে কী মুকুুলবাবুুর?! তাঁর একটা চৌষট্টি বছরের পুরোনো পাম্প আছে। সে জন্য চৌষট্টি বছরের পুরোনো জেনসেট আছে। এবং মজার ব্যাপার হল পাম্প, জেনসেট-সহ সব কিছুই চৌষট্টি বছর ধরে একটানা চলছে। এবং কোনো রকম মেরামতি বা সার্ভিসিং ছাড়া।

এ প্রসঙ্গে আলোচনা হতেই কাঁচা-পাকা গোঁফের ফাঁকে হেসে তিনি বলেন, হুঁ হুঁ বাওয়া – বংশগত সম্পত্তি। সলিড জিনিস। এ সবের কোনো চেকআপ লাগে না। আমরাও ভারী খুশি। হুঁ হুঁ বাবা, সলিড জিনিস। ঠুনকো নয়কো, পলকা নয়কো। কেয়ার করি না। রামদাদা রহিমদাদা আছেন। আমরা ওঁদের মেনে চলি। তবে তা-ই হোক।

আমরা বরঞ্চ এই পাম্পের ব্যাপারে খোঁজখবর করি। এই পাম্প সমানে চব্বিশ ঘণ্টা রাতদিন সাত দিন এক টানা চলেছে। জন্ম থেকেই। পাম্প নেই, তো শ্বাস নেই। কোনো যন্ত্র এমন নেই যা এই ছোটোখাটো শক্তপোক্ত যন্ত্রটা খারাপ হলে তাকে আবার চালাতে পারে। আজ্ঞে না। ওই সব ভেন্টিলেটার, ফেটার – কেউ পারে না। কোটি কোটি টাকা থাকলেও না। সে যতই ইমন আর আনন্দবাবু চব্বিশ ঘণ্টা ধরে বলুন না কেন! তাই থেমে গেলেই রিগর মর্টিস, তাপ্পর পচন মানে পচা।

এই পাম্প থেকে তরল যেটা বেরোয়, সেটাকে আমরা রক্ত বলব। প্রায় প্রতি ০.৮ সেকেন্ডের মধ্যে যতটা জায়গায় রক্ত বয়ে যায় তা প্রায় পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর এক পাক দেওয়ার সমান। মজাদার ব্যাপার, তাই না? এর পাইপলাইনের ব্যাপার আরও চমৎকার। রক্ত যারা নিয়ে যায় তারা ধমনি আর যারা ফেরত আনে তারা শিরা। একদম গুলিয়ে ফেলবেন না। হাত, পা, মাথা সব জায়গাতেই এরা আছে।

এই পাইপলাইন কী দিয়ে তৈরি? শক্ত নয়, ল‍্যাতপ‍্যাতেও নয়, লোহা নয়, ইস্পাত‌ও নয়। তা হলে তো হাত-পা নাড়ানোই যেত না। আবার ল্যাতপ্যাতে রবার‌ও নয়, তা হলে তো বেলুনের মতো ফুলে ফুলে উঠত। এটা মাংসপেশি দিয়ে তৈরি। ইচ্ছেমতো সংকুচিত, প্রসারিত হতে পারে। যদি ভেতরে কোথাও কেটেকুটে যায়, তা হলে বিশেষ কায়দায় রক্ত জমাট বেঁধে দেওয়ার ব্যযবস্থা আছে।

আজ্ঞে এটাই রক্ষা করে। আবার এই ব্যবস্থাটাই গণ্ডগোল পাকায়। বুঝে দেখুন, যে কিনা রক্ষক সেই ভক্ষক। এই সব পাইপ দিয়ে যেমন রক্ত এবং চর্বি, সব‌ই বয়ে চলে। ধরুন আপনি নেশাড়ু। ধোঁয়া এবং মদ্য পান করেন। মদ থেকে হয় চর্বি। আর ধোঁয়া শিরার ভেতরে পাইপলাইনের ক্ষয় করে। যেইমাত্র না পাইপের ক্ষতি, অমনি সেখানে রক্ত জমতে শুরু করে। তার পর সেই ক্লটের ওপর চর্বির দল আটকে যায়। ব্যাস খেল খতম, পয়সা হজম। ধমনিতে রক্ত চলাচল কমে গেল।

এটা কিন্তু মাথার ঘিলুতে, পাম্পের ভেতরে, চোখে বা হাতে পায়ে সব জায়গায়‌ই হতে পারে। সাধারণত এক সঙ্গে অনেক জায়গায় হয়। যেমনটি হয়েছিল এক হার্ট অ্যাটাকের রোগীর, তার পায়ে‌ও পচন ধরেছিল। খেল খতম। অমনি সবাই রে রে করে উঠল! একি হল হার্ট অ্যাটাক – আর পায়ে ধরল পচন? মানুষ চব্বিশ ঘণ্টা রাতদিন সাত দিন চ্যাঁচাতে লাগল। ডাক্তার বেচারা পলায়ে গেল।

যাই হোক না কেন – ঘিলুতে রক্ত বন্ধ হলে বলে সেরিব্র্যালল অ্যাটাক আর হার্টে হলে বলে হার্ট অ্যাটাক। চোখ আছে, কিডনি আছে, পিলে আছে আর আছে গোটা শরীরটা। যেখানে খুশি রক্ত চলাচল বন্ধ হতে পারে। হলে সঙ্গে সঙ্গে পাইপলাইন খোলার ব্যবস্থা করতে হবে – নো জড়িবুটি নো তুকতাক – কিচ্ছুটি নট । সময় বড়োই দামী, নষ্ট করবেন না। আমাদের শুধুমাত্র জানতে হবে লক্ষণ আর সাবধান হ‌ওয়ার পথ। আজকের মতো এই ডাক্তারের কলম বন্ধ হচ্ছে।

(লেখক একজন সাধারণ চিকিৎসক)

PrevPreviousবাংলায় লেখা প্রেসক্রিপশন
Nextনিউ নর্মালNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677491
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]