Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দিনলিপি কিছু কথা

IMG-20210501-WA0063
Dr. Parthapratim Gupta

Dr. Parthapratim Gupta

General physician. Clinical associate in a corporate hospital.
My Other Posts
  • May 5, 2021
  • 7:05 am
  • No Comments

লড়াই টা চালিয়ে যেতেই হবে। জানি কঠিন খুব, তবুও। রোজ চলে যাচ্ছেন কত মানুষ।

বেড, অক্সিজেন, জীবনদায়ী ওষুধের অভাব চতুর্দিকে।

এটা সত্যি, লক ডাউনের ভ্রুকুটি ধীরে ধীরে চাপে ফেলবে অর্থনীতিকেও। কিন্তু কিছু করার নেই।’চেইন ব্রেক’ তো করতেই হবে।

জানুয়ারিতে ‘করোনা মুক্ত ভারতের’ স্লোগানটি যে কতটা ক্ষতিকারক হয়ে ফিরে এসেছে সেটা এখন আমরা অক্ষরে অক্ষরে বুঝতে পারছি।

ডাবল মিউট্যান্ট ভাইরাস এসে উলঙ্গ করে দিয়েছে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোকে। অথচ সময় পড়ে ছিল দ্বিতীয় তরঙ্গের অভিঘাত সামলানোর জন্য যথোপযুক্ত প্রস্তুতি নেওয়ার।

আসলে আমরা ১০০ বছরের পুরনো ‘স্প্যানিশ ফ্লু’ য়ের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারিনি। সেকেন্ড ওয়েভ যেখানে মৃত্যুহার বাড়িয়ে ছিল সবচেয়ে বেশী।

সবাই নয়, আমরা ডাক্তার আর চিকিৎসাবিজ্ঞানীরা কিন্তু সারা বছর ধরে শুনিয়ে গিয়েছি সেই সাবধানতার কথা। কিন্তু রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ কেউই কর্ণপাত করেন নি।
‘জনগণ’ ঘুরে বেড়িয়েছেন মাস্কহীন হয়ে গর্বে বুক ফুলিয়ে। আর রাজনৈতিক নেতারা নেমে পড়েছেন ভোট যুদ্ধে।বিভিন্ন রকম অনুষ্ঠান আর কুম্ভমেলার মতো জনসমাগমে। আবাহন জানানো হয়েছে কোভিডকে। সরকার অতিরিক্ত আত্মসন্তুষ্ট হয়ে প্রায় বন্ধ করে দিয়েছেন জিনোম সিকোয়েন্সিং, যে পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যায় নতুন মিউট্যান্ট ভাইরাস।

আদ্যিকালের স্বাস্থ্য পরিষেবা দিয়েই যখন সামলে দেওয়া গেছে প্রথম ঢেউ তখন আর কি দরকার তার উন্নতির। এই ছিল সবার ধ্যানধারণা।

ফলত যা হওয়ার ছিল তাই হচ্ছে। ডাবল মিউট্যান্ট, B.1.617 উন্মাদের মতো তাণ্ডব চালাচ্ছে গোটা দেশ জুড়ে। আর তার জুড়িদার হয়েছে ভ্যাকসিনের অপ্রতুলতা। প্রচুর প্রাণ চলে যাচ্ছে অকালে।
সহকর্মী চিকিৎসক রাও অংশীদার হয়েছেন এই মৃত্যুমিছিলে। রোজ কিছু না কিছু খারাপ খবর পাওয়া যাচ্ছে ঘুম ভাঙলেই। আজ সেভাবেই চলে গেলেন আমাদের এক চিকিৎসক দাদা, ডাঃ গৌরীশঙ্কর ভট্টাচার্য। ইনটেনসিভ কেয়ারে অনেক লড়াইয়ের পর।

এক লহমায় কত পুরনো কথা মনে পড়ে গেল।
ওয়ার্ড রাউন্ডে হালকা হাসিঠাট্টা। সিনিয়রের অভিজ্ঞতা জুনিয়রের সাথে ভাগ করে নেওয়া।
অতীত হয়ে গেল এক মুহূর্তে।

হাসপাতালে দৈনিক কাজের সাথে এখন যুক্ত হয়ে গেছে কোভিড ডিউটি। সবাইকেই নিজের বিভাগ ছেড়ে যোগ দিতে হয়েছে অতিমারীর চিকিৎসায়।
এছাড়াও সারাদিন ধরেই আসছে নিজের পরিচিত রোগী থেকে অপরিচিতের ফোন কল।হোয়াটসঅ্যাপেই প্রেসক্রিপশন করে দিচ্ছি চিকিৎসার। সেখানেই সি টি স্ক্যান আর রক্তের রিপোর্ট চেক করে দিতে হচ্ছে। যতটা পারছি সবাই চেষ্টা করছি মানুষকে সাহায্য করবার।

শুধু দুটো জায়গাতেই আটকে যাচ্ছি আমরা।
বেড আর অক্সিজেন। বেডের এই চূড়ান্ত আকালে বিভিন্ন ফোন নাম্বার ফরওয়ার্ড করা ছাড়া আর কিছু উপায় থাকছে না। হাসপাতালে যে বেড বাড়িয়েও সামলানো যাচ্ছে না রোগী।

ইমার্জেন্সিতে সার দিয়ে বসে আছেন কোভিড পেশেন্টরা। কেউ কেউ অক্সিজেন বাড়িতে জোগাড় করে নিতে পারবেন বলে জানাচ্ছেন। তাঁদের সেভাবেই চিকিৎসা চলছে। তবে বেশির ভাগই অপারগ।

কিন্তু অক্সিজেনের অপ্রতুলতার একটা কারণ মনে হয় কিছু মানুষের অন্যায় ভাবে গুদামে মাল মজুত করে রাখা।

আমি হাসপাতাল নয় এলাকার কথা বলছি শুধুমাত্র। সরকারকে এ ব্যাপারে যত্নবান হতে হবে।
যাতে অসাধু ব্যবসায়ীরা এই অতিমারীর বাজারে
অন্যায় মুনাফা লুটতে না পারে।

সবাইকে দাঁতে দাঁত চেপে এই সময়টা পেরিয়ে যেতে হবে। যাঁরা সুস্থ আছেন সাবধানতা অবলম্বন করে যতটা পারবেন অন্যদের সাহায্য করুন।

সরাসরি সাহায্য করতে না পারলেও অন্তত কথা বলুন তাদের সঙ্গে। মানসিক ভরসা কিন্তু রোগ সারাতে সাহায্য করে।

সাধ্য থাকলে করুন আর্থিক সহায়তা। সম্ভব হলে পাশের বাড়ির অসুস্থ পরিবারের ওষুধ পথ্যের বন্দোবস্ত করুন। বিপদের দিনেই যে মানুষ চেনা যায়।

প্রত্যেকে প্রত্যেকের পাশে না দাঁড়াতে পারলে আমরা কিন্তু পারবো না করোনা কে হারাতে।

হাসপাতলের চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের লড়াইটা সমাজের সর্বস্তরে সমস্ত মানুষের লড়াই হয়ে উঠুক।

চলুন কাঁধে কাঁধ মিলিয়ে এই অসম যুদ্ধে সামিল হই সবাই। শেষ হাসিটা আমাদের জন্যেই তোলা থাক।

PrevPreviousকাজে অকাজে
Nextআটটি ঘোড়ার গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কাঁদো, বাংলা কাঁদো

October 25, 2026 No Comments

★ “শারদীয়” নাকি “দুর্গোৎসব” বেছে, কীসে যে মরল, তারা কি শেষে জেনেছে? পাতে ভাত নেই। প্যান্ডেলে আছে ঠাকুর। দেখো প্রাণ ভরে। বুকস্টল ভাঙো “মাকু”র। হাঁটুর

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

October 25, 2026 No Comments

উপর্যুপরি কিছু ঘটনার অভিঘাতে আমার স্বভাবতই বিষণ্ণ পুজো আরও ম্লান, আরও দিশেহারা আজ। ভীঈঈঈষণ লম্বা একটা লেখা দিলাম তাই। এমনিতেই বাজে লেখা। একজনও না পড়লে

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

October 25, 2026 No Comments

“No two fermions can occupy the identical quantum state .” This is the principle articulated by the Austrian physicist Wolfgang Pauli when he introduced his

যাদবপুরের ব্যারিকেড 

October 24, 2026 No Comments

“ভালস্ট্রাসের ব্যারিকেডে আজ পর্যন্ত একুশটি, মানে একবিংশতি আক্রমণ চূর্ণ হইয়াছে।  এবার বোধ হয় ট্যাংক আসিবে।” সপ্তমীর গভীর রাতে মোবাইলের পর্দায় যাদবপুরের বামপন্থী বই এর স্টলে

স্যার

October 24, 2026 No Comments

আমার সুখী সুখী জীবন। মাস গেলে ভালোই মাইনে, কাজকর্ম নিয়ে তেমন কোন টেনশন নেই। কর্তার ইচ্ছায় কর্ম করি। সরকার যা বলে সেটা পড়িয়ে দিনের শেষে

সাম্প্রতিক পোস্ট

কাঁদো, বাংলা কাঁদো

Dr. Arunachal Datta Choudhury October 25, 2026

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

Dr. Sukanya Bandopadhyay October 25, 2026

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

K. Sahadevan October 25, 2026

যাদবপুরের ব্যারিকেড 

Debashish Goswami October 24, 2026

স্যার

Sanjoy Mukherjee October 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

694508
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]