Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশে খেলা বাকি

IMG_20210508_003655
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • May 8, 2021
  • 10:09 am
  • No Comments

আপাতত ভোটযুদ্ধ শেষ। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড়সড় কিছু মারামারি, হানাহানি হয়নি; এটাই বাঁচোয়া। তবে সবচেয়ে আনন্দের ব্যাপার- রাজনৈতিক দল নয়, এবারের ভোটে আসলে বাংলার মানুষ জিতে গেলেন। বাংলা ভাষাটা বেঁচে গেল। হাস্যকররকম বিকৃত উচ্চারণে ‘রভিন্দরনাথজী কা পোয়েম’ বলে, ধর্মীয় গোঁড়ামির জিগির তুলে, মানুষকে ঘরছাড়া করার ভয় দেখিয়ে যে বাংলার কৃষ্টি আর সংস্কৃতিকে ছোঁওয়া যায় না সেটুকু বুঝিয়ে দিলেন এ রাজ্যের মানুষ। যেখানে আজ থেকে পাঁচশো বছর আগে শ্রীচৈতন্যের ডাকে প্রেমের গানের প্লাবন, দু’শো বছর আগে তৎকালীন সমাজের চোখরাঙানি উপেক্ষা করে সতীদাহ বন্ধের আন্দোলন, একশো পঁয়ষট্টি বছর আগে বিধবাবিবাহের প্রচলন, দেড়শো বছর আগে যে বাংলার মাঠ-নদী ভরে যায় লালনের সম্প্রীতির সুরে সেখানে মানুষকে শুধু উগ্র সাম্প্রদায়িকতার সমীকরণে বেঁধে ফেলা আকাশকুসুম কল্পনা। একশো বছর আগেই বাংলার ঈশ্বর শিখিয়েছেন, “ধর্মকারার প্রাচীরে বজ্র হানো। এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো।” দেশকে দাঁড়িপাল্লায় তুলে আসা কিছু বহিরাগতর সাধ্য কী এ বাংলায় ঘৃণার বীজ পোঁতে!

বাঙালী হারিয়েছে অনেক। অর্থবল কিংবা রাজনৈতিক ভরকেন্দ্র উত্তর-পশ্চিমে সরে গেছে। বাঙালী-মেধায় ভাটার টান। তবু সব মোছে না। আজও বৃহত্তর অংশের বাঙালী মন্দির-মসজিদের বদলে হাসপাতাল-স্কুল চাইবে। এবারের ভোটের ফল তারই প্রতিফলন। আমার দৃঢ়বিশ্বাস, বোতাম টেপার সময় বাঙালী আসলে ভোটটা নিজেকে দিয়েছে। প্রত্যেকটা ভোট মাতৃভাষার ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সজোরে থাপ্পড়। প্রত্যেকটা ভোট টাকার জোরে বাঙালী পরম্পরাকে কিনে ফেলতে চাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। প্রত্যেকটা ভোট শুধু প্রচারের ঢক্কানিনাদে দেশের কঙ্কালসার দশাকে ঢাকতে চাওয়াকে প্রত্যাখ্যান।

আপাতত বাইরের শত্রু বিদেয় হ’ল। এবার ঘরের আবর্জনা পরিষ্কারের পালা। অসংখ্য সমস্যা আছে। চাকরি হোক, ব্যবসা হোক; সব জায়গায় ঘুষের আবাদভূমি। সৎভাবে কাজ করতে গেলে হেনস্থা হওয়ার ভয়। সবাইকে দলদাস বানিয়ে রাখার চেষ্টা। মুখ খুললেই খাঁড়া তৈরি। সত্যিই রাজ্যের উন্নতি চাইলে এবার থেকে সবাইকে মোসাহেব বানিয়ে ফেলার চেষ্টাটা বন্ধ হওয়া দরকার।

খেলা শেষ হয়নি। অতিমারীর থাবা ক্রমাগত চেপে বসছে। সবচেয়ে বড় শত্রু সেটাই। অনেক হয়েছে ভোটখেলা, এবার দলমত নির্বিশেষে মারীর বিরুদ্ধে যুদ্ধ করার পালা। কাল যখন হাসপাতালের গেটের কাছে চা খেতে যাচ্ছি তখন বাইরে উচ্চৈঃস্বরে মাইক বাজছে, পটকা ফাটছে, সংখ্যায় কম হলেও বাইকবাহিনীর উৎকট আনন্দ-উল্লাস চলছে। হাসপাতালের বেডে তখন কোনও বাচ্চা ছটফট করছে পেটের ব্যথায়, কারও জ্বরে গা পুড়ে যাচ্ছে, কেউ সম্ভাব্য রক্ত-ক্যান্সার নিয়ে বিছানায় এলিয়ে পড়ে আছে, কারও করোনা রিপোর্ট পজিটিভ আসার চিন্তায় বাড়ির লোকের ঘুম উড়ে গেছে। তাদের সামনে এ আনন্দ অশ্লীল, এ উদযাপন কদর্য। গোটা দেশ যেখানে মারীর আক্রমণে ধুঁকছে সেখানে কীসের উল্লাস? কীসের উৎসব?

মারীও হেরে যাবে একদিন। হারতেই হবে। আমরাই হারাবো। তারপরেও লড়াই থাকবে- স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য, পেটে ভরে খাওয়ার জন্য, ছাদের জন্য, ভাষার জন্য। আমাদের গান থাকবে। বাঁচার গান, ভালোবাসার গান। আজ শুধু মুঠো শক্ত করার দিন-

“প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠফাটা রোদ সেঁকে চামড়া।”

PrevPreviousসোনার পাথরবাটি ও বড়লোকের চিকিৎসা বা সকলের জন্য স্বাস্থ্য
Nextস্টে পজেটিভNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

June 17, 2026 No Comments

যোগ নিয়ে দুটো কথা

June 17, 2026 No Comments

যোগ নিয়ে মোটামুটি একটা হুলুস্থূল কান্ড বেঁধেছে, সেই সুবাদে দুটো কথা বলে দেই – যোগ ব্যায়াম খুব ভালো জিনিস। যদি রোজ অভ্যেস করেন। শরীর ভালো

অভয়া মঞ্চ: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর বিচার চেয়ে সীমা মুখোপাধ্যায়

June 17, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বাঁধ ভেঙে দাও……

June 16, 2026 4 Comments

সকলের খুব পরিচিত এক কবিতার দুটি চরণকে বদলে নিয়ে বলি – নদীকে আপন খাতে বহিবার / কেন নাহি দিবে অধিকার? বৃহত্তর মানবকল্যাণের নামে, নদীর স্বাভাবিক

অভয়া মঞ্চের অনীক-স্মরণ

June 16, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চ।

সাম্প্রতিক পোস্ট

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

Dr. Kanchan Mukherjee June 17, 2026

যোগ নিয়ে দুটো কথা

Dr. Arunima Ghosh June 17, 2026

অভয়া মঞ্চ: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর বিচার চেয়ে সীমা মুখোপাধ্যায়

Abhaya Mancha June 17, 2026

বাঁধ ভেঙে দাও……

Somnath Mukhopadhyay June 16, 2026

অভয়া মঞ্চের অনীক-স্মরণ

Abhaya Mancha June 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632074
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]