Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সংরক্ষণ বা কোটা নিয়ে ভাবনা

IMG_20210811_004524
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • August 11, 2021
  • 10:34 am
  • 2 Comments

সংরক্ষণ বা কোটা নিয়ে ভাবছিলাম। কোটা তো ক্রমশই বাড়ছে, বেড়েই চলেছে। লাভ কিছু হচ্ছে কি? হলেও, কাদের হচ্ছে?

কোটা দিয়ে একেবারেই কিছু লাভ হয়নি, এমন হয়ত নয়। আমারই পরিচিত অনেক বন্ধুবান্ধব আছে, যারা হতদরিদ্র অবস্থা থেকে কোটা-র সুযোগ ছাড়া এগোতে পারত না। আবার উল্টো উদাহরণও কম নেই। স্বামী-স্ত্রী ডাক্তার, সুপ্রতিষ্ঠিত – মেয়েটি বিয়ে করেছে উচ্চবর্ণে – কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আগে মা নিজের তফসিলি জাতির পরিচয়ে সন্তানের জন্যে কোটা-র সার্টিফিকেট বের করেছেন, এমনও দেখেছি। কিন্তু এসব তো ব্যক্তিগত অভিজ্ঞতা। বিভিন্ন বায়াস মিশে থাকতেই পারে। কোটা-র কার্যকারিতা – মানে, এটা দিয়ে আদৌ কিছু লাভ হচ্ছে কিনা – সে বিষয়ে কিছু নৈর্ব্যক্তিক ক্রাইটেরিয়া কি ভাবা যেতে পারে??

আচ্ছা, বিভিন্ন কর্পোরেট সংস্থায় উচ্চপদে তপসিলি জাতি/উপজাতিভুক্তদের সংখ্যা কেমন? বা হাইকোর্ট/ সুপ্রিমকোর্টের বড় উকিলদের মধ্যে? অথবা ধরুন দেশের ছোটবড় সংবাদপত্রের সম্পাদকদের কত শতাংশ তফশিলি জাতি বা উপজাতিভুক্ত? দেশের অধিকাংশ চাকরিবাকরিই তো আপাতত বেসরকারি ক্ষেত্রে – অন্তত মোটা মাইনের চাকরির প্রায় পুরোটাই তাই। সেখানে যদি তফসিলি-দের অনুপাতটা নগণ্য হয়, তাহলে তো উচ্চশিক্ষায় বিভিন্ন কোটা দিয়ে সেভাবে কিছু লাভ হচ্ছে না, তাই না?

মানে, যাঁরা কোটা-র সুবাদে উচ্চশিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা লাভ করলেন – ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং আইআইটি আইআইএম প্রেসি-যাদবপুর-জেএনইউ ইত্যাদি পার করলেন – তাঁরা কি কর্পোরেট জগতের চাকরিতেও তরতর করে এগোচ্ছেন? যদি এগোন, খুবই ভালো কথা। কিন্তু যদি তেমন না হয়??

যদি তেমন না হয়, তাহলে তার অর্থ, উচ্চতম শিক্ষালাভের শেষেও এঁরা প্রতিযোগিতায় পিছিয়েই আছেন। অর্থাৎ, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে, “মেধা”-র যে ফারাকটুকুর একমেবাদ্বিতীয়ম কারণ হিসেবে জাতিগত পশ্চাদপদতাকে ভাবা হয়েছিল – সেই ভাবনাটাই ভুল। অর্থাৎ, তাহলে, মেধা – এক্ষেত্রে যাকে শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতার উপযুক্ততা হিসেবে ভাবা যেতে পারে – সেই “মেধা”-র ফারাকটি দস্তুরমত বাস্তব। এবং সংরক্ষণ দিয়ে সেই ফাঁক পূরণ করার ধারণাটি মস্তবড় ভ্রান্তি। তাই না?

আর্থসামাজিক পশ্চাদপদতা বা জাতিভেদ এদেশে জ্বলন্ত বাস্তব। সেই ভেদাভেদ দূর করার একমাত্র পথ সংরক্ষণ নয় – এমনকি অন্যতম কার্যকরী পথও নয়, যদি না সংরক্ষণের শেষে সংরক্ষণহীন প্রতিযোগিতায় ও কর্মক্ষেত্রে তাঁদের সমতা প্রতিষ্ঠিত হয়, যদি না সংরক্ষণ-প্রাপ্ত শিক্ষার শেষে সংরক্ষণহীন প্রতিযোগিতার ক্ষেত্রে তাঁদের যোগ্যতা প্রমাণিত হয়।

সমাজের সর্বক্ষেত্রে ভেদাভেদ বিলোপ চট করে সম্ভব নয়। কিন্তু শিক্ষাক্ষেত্রে সমতা, একটু সরকারি উদ্যোগ থাকলেই, সম্ভব। পিছিয়ে পড়াদের জন্য স্কুলস্তরে বিশেষ সুযোগসুবিধা বা তাদের পড়াশোনার বিশেষ বন্দোবস্ত ইত্যাদি।

স্কুলস্তরে কোনোরকম বাড়তি মনোযোগ না দিয়ে শুধুই উচ্চশিক্ষায় কোটায় হয়ত আদপে কিছুই কাজের কাজ হচ্ছে না – উলটে এক অন্য বিভাজন ও বিদ্বেষের জন্ম নিচ্ছে।

শৈশবাবধি অপুষ্টিতে ভোগা শিশুকে বাকিদের সমান করতে হলে ওই শৈশবেই তার পুষ্টির বন্দোবস্ত করা জরুরি – সেটুকু না করে বারো ক্লাসের মাথায় তাকে হাজার প্রোটিন-ভিটামিন গেলালেও সে বাকিদের সমান হতে পারবে না।

ভুল বললাম কি?

PrevPreviousঅন্যায় যে করে আর অন্যায় যে সহে
Nextঅখ্যাতNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Koushik Chatterjee
Koushik Chatterjee
5 years ago

সেই ভেদাভেদ দূর করার একমাত্র পথ সংরক্ষণ নয় – এমনকি অন্যতম কার্যকরী পথও নয়,……. একমাত্র পথ “জাতি প্রথা যার অন্তর বস্তু ব্রহ্মানবাদ তার সমপূর্ন বিলোপ”…বা “Cast Annihilation”. দলিত সংখ্যালঘু অন্যান্য পশ্চাদপদ জাতিগুলোর রাজনৈতিক ও সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা। একটি সমীক্ষায় দেখা গেছে যে, কোটা পদ্ধতি চালু হবার পর আমাদের দেশে চিকিৎসা ব্যাবস্থার মানের উন্নতি হয়েছে।

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

ভালো লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

September 27, 2026 1 Comment

সার্জিক্যাল স্ট্রাইকেরএর সময় পাকিস্তানে ডায়াপারের বিক্রি বেড়ে গিয়েছিল। #একটি ভঙ্গুর অর্থনীতি, নকশালবাদ আর সন্ত্রাসবাদের ছায়া…আমরা সবাই সংকল্প নিয়েছিলাম অনেক হয়েছে অত্যাচার এবার মোদী সরকার। #৫০০

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

সাম্প্রতিক পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

Gopa Mukherjee September 27, 2026

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681310
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]