Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দীপঙ্করের চিঠি

IMG_20210908_234838
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • September 9, 2021
  • 7:11 am
  • No Comments

প্রিয় পুণ‍্যদা,
আশা করি কুশলে আছেন। সূর্যের তলায় চমৎকার জীবন যাপন করছেন। আমি অত্যন্ত বিপন্ন। আর্থিক এবং মানসিক সঙ্কটে আছি।

তাহলে গুছিয়ে বলি। সে অর্থে অর্থোপার্জন তেমন হয়নি।নিজের ক্ষুদ্র প্রকোষ্ঠে (খুপরিতে) নানা সামাজিক ঝামেলায় জড়িয়ে পড়ছিলাম। তাই পলিক্লিনিকে যোগ দিলাম। ভাবলাম-দুটো পয়সার মুখ দেখবো (অপুর বাবা, হরিহর রায়ের মতো)। তা অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। ঘটনাগুলো পড়ে মতামত দেবেন।

একজন মহিলা আর তার স্বামী একটা পৌরসভা অফিসের সামনে চায়ের দোকান চালাতো-ঐ কিয়স্ক ধরণের। আমার রোগী। দরিদ্র অভাগা আমি সময়ের ফলপাকুড়টা পেতাম। ওদের একমাত্র সন্তান ভাড়া খাটাতে একটা সুমো গাড়ি কিনেছিলো। যদিও তথ্য বিভাগে রাত্রে ভাড়া খাটতে গিয়ে একবার গাড়ি সমেত গড়গড়িয়ে নর্দমায় পড়ে গেছিলো কিন্তু চলছিলো ভালো।লক ডৌনে ইএম‌আই দিতে না পেরে গাড়ি ছেড়ে দিলো।পুরসভার আপিসের সঙ্গে চায়ের দোকান বন্ধ। সেদিন দেখাতে এসেছিলো। পলি ক্লিনিকের বাইরেই বিষণ্ণ দাঁড়িয়ে ছিলো। আমি গিয়ে পলি ক্লিনিকের টাকা মিটিয়ে ভেতরে ডাকলাম।

এরপরের জন নাম‌ই নাহয় দিচ্ছি। মুস্তাক আহমেদ। খাসি কাটার দোকানে কাজ করতো। দোকান বন্ধ, রোজগার বন্ধ। ওর পুত্রবধূর রক্তে চিনি- হ‍্যাঁ ওদের সন্তানদেরও বিয়ে হয়। এরাও বাইরে বসার জায়গায় বসে ছিলো।এদেরও আমি টাকা দিয়ে দেখলাম। ভাড়া গাড়ির ড্রাইভারের বৌ। তার বাকি টাকা ফেরত দিলাম।

ওর বর বলেছিলো” এই বুড়ো মরলে তুই কি বিনা চিকিৎসায় মরবি?”দেহাতি বৌটি তাতেও রাজি। কিন্তু আমাকে ছাড়া দেখাবে না।

ঘরে ঘরে শাড়ি বিক্রি করা স্বামী পরিত্যক্ত বৌটি। ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে। শাড়ি বিক্রি নেই। হতাশা আর হতাশা। দুচোখ ভরে হতাশা ঝরে পড়ে। সে কী করে আমাকে দেখাবে?

পুণ‍্যদা আমার যে শখ ছিলো আলাস্কায় পেঙ্গুইন দেখবো, ফ্রান্সের ন‍্যুড বীচ, আসামের আদিবাসীদের গ্রামে থাকবো, আমাজনের বর্ষারণ‍্যে হাঁটবো, মায়ের মাধবীকুঞ্জ বাড়িতে ছাতারে আর হাঁড়িচাচার মাঝে সময় কাটাবো, তার কি হবে?

যে কাজের মেয়েটা রিসেপশনে এসে বলতো “জানো দিদি পদ্মশ্রীতে বসতো ডঃ ঘোষ। তাকে আমি দেখাইসিলাম গল ব্লাডার অপ্রাশেনের সময়, দিদি….

(…..র মুখে যুগপৎ লজ্জা আর বিস্ময়,ডাক্তারবাবুকে চিনতে না পারার জন্য) এমা দিদি! (কপালে হাত) আমি এক্কিবারে চিনতি পারি নি! কী ভালো মানুষ গো। মা ছাড়া কথা বলেন নি কখনো। আমাকে কতো যত্ন করি দেখতো।
সেইই তো আমার গল ব্লাডারের সব ব্যবস্থা করিল। হায় ভগমান আমি মোট্টে চিনতিই পারিনি”

এটা একটা মেসেজের কপি পেস্ট। একটা দুটো ব‍্যক্তিগত কথা-যেমন মেয়েটার নাম বা অসুখ বাদ দিয়ে।

দাদা আমাজনের জঙ্গল কি এর থেকেও সুন্দর? ন‍্যুড বীচে এর চেয়ে সুন্দর নারী আছে?

গভীর চিন্তায় আছি। তায় আবার বয়স কালে হিসুর মতো আবেগ‌ও সামলাতে পারি না। অকারণে চোখে জল আসে। যা আছে তাতে তো আমার দিন চলে যাবে। আমি কোথায় যাবো? এদের ছেড়ে?

প্রণতঃ দীপঙ্কর।
০১/০৯/২০২১

PrevPreviousডা: গৌরাঙ্গ গোস্বামী, মেডিকেল কলেজ ও আমরা কয়েকজন।……
Nextগানের ওপারে- ৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 1 Comment

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673125
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]