Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাধারণ প্রশ্নটুকুও কেউই তুলবেন না?!

IMG_20211028_232859
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • October 29, 2021
  • 8:10 am
  • No Comments

আজকের কাগজে সরকারি স্বাস্থ্যব্যবস্থা নিয়ে একটি ঘোষণার কথা পড়লাম। পুরোটা বুঝে উঠতে পারিনি। যেটুকু বুঝলাম –

রোগী চিকিৎসার জন্যে হাসপাতালে এলে প্রথমেই দেখা হবে –

তাঁর স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা। থাকলে কার্ড অনুসারে চিকিৎসা হবে। কার্ড বাড়িতে ফেলে এলেও চাপ নেই – আধার মোবাইল ওটিপি ইত্যাদি করে ডিটেইলস জোগাড় হয়ে যাবে।

যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে –

দেখা হবে, তাঁর রাজ্য বা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের স্বাস্থ্যকার্ড আছে কিনা (ডব্লিউবিএইচএস বা সিজিএইচএস বা ইএসআই কার্ড)। থাকলে সেই অনুসারে চিকিৎসা হবে।

যদি না থাকে –

দেখা হবে, তাঁর নিজস্ব স্বাস্থ্যবীমা কার্ড কিছু আছে কিনা। অর্থাৎ নিজের তরফে করানো কোনও হেলথ ইনশিওরেন্স। থাকলে সেই অনুসারে চিকিৎসা হবে।

তাও যদি না থাকে –

তাহলে সংশ্লিষ্ট হাসপাতালই নিজদায়িত্বে নিখরচায় রোগীর স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নেবেন। প্রাথমিকভাবে চিকিৎসা শুরু হয়ে যাবে, কার্ড অত তাড়াতাড়ি রেডি না হলেও কার্ডের নম্বর এসে যাবে চটজলদি – নম্বর এসে গেলে বিশদ চিকিৎসা ওই কার্ড দিয়েই হবে।

এরকমই বুঝলাম। ভুল বুঝলাম কি?

যদি কথাটা ভুল না বুঝে থাকি, তাহলে যেটা দেখে অবাক হলাম, এ নিয়ে সেরকম – না, কোনোরকমের – শোরগোল নেই। সোশ্যাল মিডিয়ায় তো একেবারেই নেই। ক্লোজ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকজন ডাক্তারবাবু বলছেন – এ তো মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ!!

না, ঠিক তেমন হয়ত নয়।

কেননা, প্রথমত স্বাস্থ্যচিকিৎসা যে মৌলিক অধিকার, এটা কেউই মানেন না। মাঝে চিকিৎসকদের একাংশ হইচই করলেও আমজনতার হেলদোল দেখিনি। আর দ্বিতীয়ত, চিকিৎসা করা হবে না, এমন কেউই বলেননি। চিকিৎসার জন্যে কোনও না কোনও স্বাস্থ্যবীমা কার্ড লাগবে এমনটাই বলা হয়েছে – যাঁর সে ব্যবস্থা নেই, তাঁর জন্যে নিখরচায় স্বাস্থ্যবীমা করিয়ে দেবেন হাসপাতাল কর্তৃপক্ষই, এমন প্রভিশন রাখা হয়েছে। কাজেই, চিকিৎসার অধিকার খর্ব হচ্ছে না। সেই অধিকার মৌলিকই হোক বা যৌগিক, অধিকারটি আগেকার মতোই থাকছে – যদি ভাবেন এতদিন বহাল তবিয়তে ছিল, তেমনটাই থাকছে।

আমার প্রশ্নটা আরেকটু বুনিয়াদি লেভেলের।

রাজ্য সরকার যাবতীয় চিকিৎসা বিনেপয়সাতে দিতেন এতদিন।

কিন্তু স্বাস্থ্যবীমার নীতি ঠিক তার উলটো। সেখানে চিকিৎসার জন্যে পয়সা লাগে, কিন্তু রোগীপরিজনের হয়ে টাকাপয়সা মেটান অন্য কেউ – সেটা সরাসরি সরকার (রাজ্য বা কেন্দ্র) হতে পারেন, অথবা কোনোও সরকারি/বেসরকারি বীমাকোম্পানি।

তাহলে কি সরকার বিনেপয়সাতে চিকিৎসা জোগানোর নীতি থেকে সরে আসছেন? সরে যাচ্ছেন বীমাভিত্তিক চিকিৎসাব্যবস্থার দিকে?? এই সরণ আগেই ঘটতে শুরু করেছিল, কিন্তু যদি আমার বোঝাটা খুব ভুল না হয়, এই নতুন ঘোষণা এককথায় প্যারাডাইম শিফট।

আজকাল সরকারি কোনও সিদ্ধান্তেই অবাক হই না আর। এক্ষেত্রেও হচ্ছি না।

কিন্তু এ নিয়ে কেউ কোত্থাও কিচ্ছুটি বলবেন না!! সবাই, সব্বাই চুপ!!! কোনও হইচই ছাড়াই মেনে নেওয়া হবে এমন সিদ্ধান্ত? ন্যূনতম প্রশ্ন, অন্তত সংশয় কাটানোর জন্যে সাধারণ প্রশ্নটুকুও কেউই তুলবেন না??

সমাজের এই সামূহিক নীরবতা সত্যিই অবাক করছে। না, অবাক নয় – এবারে ভয়ই করছে।

PrevPreviousসরকারী হাসপাতালে স্বাস্থ্যসাথী বাধ্যতামূলক?
Nextআর জি কর- ৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

September 26, 2026 No Comments

অভয়া আন্দোলনের দাবিগুলি কোনও নির্দিষ্ট সময়ের দাবি নয়। সরকার বদলালেও সেই প্রশ্নগুলি থেকে যায়, যতক্ষণ না সেগুলির বাস্তব সমাধান হয়। সেই দাবিগুলিকেই আজ নতুন সরকারের

One Week in Nepal

September 25, 2026 No Comments

It was almost 11 a.m. on September 7 when we reached the India–Nepal border. It was the first time I was crossing from India into

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

September 25, 2026 1 Comment

২২ সেপ্টেম্বর ২০২৬-এ AIIMS Jodhpur-এর Anaesthesiology বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ রাজনরেশ যাদব-কে কর্মরত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি ডিউটির সময়

সাম্প্রতিক পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

West Bengal Junior Doctors Front September 26, 2026

One Week in Nepal

Dr. Avani Unni September 25, 2026

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

West Bengal Junior Doctors Front September 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680811
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]