পুকুর বাগান জংলা বাড়ি
খেলনা, শাড়ি,
বইএর পাহাড়,ভাঙা বাসন
উঠোনমাঝে টিউবওয়েল-
ছোট্ট দোয়েল,
শানবাঁধানো লাল মেঝেতে
গড়াগড়ি,
পেয়ারা গাছে আমের পাতার
জড়াজড়ি,
রং চটা ছাত,
দেওয়াল বেয়ে শ্যাওলা নামে-
বন্ধু স্বজন পাড়ার মানুষ এক উঠানে,
সামনে মাঠে মন্দিরে
সব বাচ্চাগুলো।
ভাঙছে বাড়ি – স্বজন পাড়া,
ভাঙছে তোমার ভালবাসা
-অট্টালিকা আকাশ ছোঁয়া।
ছিন্ন শিকড় খুঁজতে চলে
কাঠপিঁপড়ে লাইন করে;
তুমিও খোঁজো নতুন বসত-
অন্য স্বজন নতুন পাড়া,
নতুন করে হারিয়ে যাওয়া,
একলা কোথাও খুঁজতে যাওয়া
আকাশ পারে – নতুন বাড়ি ,
ছিন্নমূলের ঠিকানা নেই
আছে শুধু চলে যাওয়াই।

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে
ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের








