Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নীতিমালার গপ্পো

IMG_20220101_232632
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 2, 2022
  • 6:55 am
  • No Comments

দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ  ২৪

[এটা পাঁচালির ঢংয়ে পড়তে হবে]

তাঁতির বাড়ি ব‍্যাঙের বাসা, কোলা ব‍্যাঙের ছা|
খায় দায় গান গায়, তাইরে নাইরে না||
সুবুদ্ধি তাঁতির ব‍্যাটা, কুবুদ্ধি ধরিল|
তার একটি ছানারে পায়ে চেপে’মেলো||
আর একটি ব‍্যাঙ ছিলো বড়ই সেয়ানা|
লিখন পাঠায়ে দিলো পরগনা পরগনা||
সুতোনাতা নিয়ে তাঁতি যাচ্ছে রাজার হাট|
লক্ষ ব‍্যাঙে তাড়াতাড়ি আগুলিল ঘাট||
তরাসে মরাসে তাঁতি গাছেতে উঠিল|
সেথায় ছিলো কোলা ব‍্যাঙ মুখে লাথি দিল||
ব‍্যাঙের লাথি খেয়ে তাঁতি পড়িলো ধপাস|
এবার বুঝি তাঁতির পো’র বেরিয়ে আসে শ্বাস||
লক্ষ লক্ষ ব‍্যাঙ এসে ঘিরিয়া ধরিলো|
সবার কাছে লাথি খেয়ে তাঁতি বুঝি মোলো||
মেরো না মেরো না ভাই তাঁতিরে গোঁসাই|
দারোগা এসে হাতকড়ি পরিয়ে দিবে ভাই||

দেখো হে সামান্য একটা হোঁৎকা ব‍্যাঙ‌ও মালিকের অত‍্যাচারে একাট্টা হয়ে তাঁতিকে শাস্তি দিলো। পরগনা পরগনায় খবর দিয়ে লক্ষ ব‍্যাঙ ডেকে আনলো। এমনকি যাতায়াতের পথ অবরোধ করলো।

তাতে কী বা প্রমাণ হলো?

প্রমাণ হলো আমরা ব‍্যাঙেরও অধম। চাষিরা পেটে লাথি খেয়ে মার খাচ্ছে আর আমরা বসে বসে ভাত খাচ্ছি।

তাই নাকি? এতো ভারি অন‍্যায়।

পরিবহ-র ঘিলু ফুটো হচ্ছে আর আমরা স্টেথো ঝুলিয়ে টরটরাচ্ছি।

সে আবার কি কথা?

খাঁটি ব‍্যাঙের মাথা। হাসপাতালে ওষুধ নেই তাই ডাক্তার মার খাচ্ছে।

ক্ষিদে পেয়েছে খাবেই তো!

আর মার খাওয়ার জন্য বাড়তি ভাতা চেয়ে আন্নোলন করছে।

ভাতা না পেলে ভাত খাবে কি দিয়ে?

সেটা অবশ‍্যি ঠিক। কথায় বলে পেটে খেলে পিঠে সয়। বেশী পিঠে খেলে পেটে সয় না। আর রোগীরা সব অক্সিজেন না পেয়ে পটাপট মরছে।

হ‍্যাঁ হ‍্যাঁ একটা কথা বলে দিলেই হলো? বাতাস ভত্তি অক্সিজেন। আর অক্সিজেন পাচ্ছে না! নাকে আম গাছ গুঁজে দিলেই অক্সিজেন হবে।

বাজে কথা কম বলবি। দেখিসনি আমি কতো কম বাজে কথা বলি? মন্ত্রী সান্ত্রি হলে নাহয় সাত সাতকে ছাপ্পান্ন খুন মাফ। জানিস চিকিচ্ছের ব‍্যয়বরাদ্দ কতো? লোকে ফতুর হয়ে ফতুয়া পরে’ ঘুরছে। রাস্তার মোড়ে মোড়ে থালা বাজায় ঢং ঢং ঢং।

তুই কিছু দিস না, ক‍্যানো রে? বি আ গুঢ় সামারিটান।

দেবো আবার কি? হ‍্যাঁ? তুই কি আমাকে বড়ো দরিয়ার দিলদার খাঁ, জবরদস্ত জমিন্দার পেয়েছিস? সেদিন যে রাস্তার মোড়ে বক্তিমে করলাম? সবার জন্য স্বাস্থ্য চাই। সেখেনে তুই গেছিলিস?

হুঁ, ভারি আমার বক্তিমে। খামাকা চ‍্যাঁচাচ্ছিলি। কাক পক্ষিও ছিলো না। একটা পাগলেও হাততালি দ‍্যায় নি। ভারি আমার বক্তিমে। বলেছিলো ইন্দিরাজি আর জ‍্যোতি বাসুজি। কী চিৎকার, কী চিৎকার। জ্জ‍্যয় হো, জ্জ‍্যয় হো, যুগযুগ জ্জিও। কোঁকোর কোঁ, কোঁকোর কো।

কোঁকোর কোঁ আবার কি? মুরগি নাকি? আমি না হয় চ‍্যাঁচাচ্ছিলাম তো তখন তুই কি করছিলিস?

আমি তখন ডাক্তার পেটাচ্ছিলাম। ঐ টেকোমতোন নাক উঁচু বুড়োটার মাথায় একটা চেয়ার তুলে ধাঁইধাঁই করে মারছিলাম।

ক‍্যানো? সে ব‍্যাটা আবার কি করলো?

মনে হয় রোগী মেরেছে। অতো শতো জেনে কি করবো? সবাই মারছে তাই আমিও মারছিলাম।

সেটা তো বটেই। ণত্বমিচ্ছতি বর্বরাঃ। সেতো বটেই। সাথে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।

দ‍্যাখ জ্ঞান দিবি না। আমিও লেখাপড়া জানি। ওমেক্রণ ডেল্টাক্রণ। কাগজে বললো সাড়ে চার লাখ লোক মারা গেছে। গোপনে গোপনে সাড়ে একচল্লিশ লাখ লোক মরে গেল। কাকপক্ষিও টেরটি পায়নি।

হ‍্যাঁ হ‍্যাঁ। তুই একেবারে বিদ‍্যেবোঝাই বাবুমশাই। জানিস কি টমেটর এখন একশো টাকা কিলো? জানিস কি? হাসপাতালে সরকার টুরিস্ট লজ করবে? ঝাড়গ্রাম টুরিস্ট লজ, কুচবিহার টুরিস্ট লজ। অসুখ হলেই বেসরকারি, মরলেই দু লাখ টাকা পাবি? কিছুই তো জানিস না। কেবল ফরফরানি। অল্প জলে সফরি ফরফরায়তে।

তুইই সবজান্তা নাকি? জানিস? হাসপাতালে ডাক্তার নিচ্ছে না আর ডাক্তার আসে না, ডাক্তার আসে না বলে সবাই কানছে? আর কয়েকজন হুমদো ডাক্তার বলছে টাকা দাও, কিছু শুঁটকো ডাক্তার বলছে বদলি চাই, কিছু বলছে আমি সাতে পঞ্চান্নোতে নেই। আসি যাই গুলি খাই। চলো ভাই আন্নোলন আন্নোলন খেলি। খেলা হলে আমি বাড়ি যাবো। এই আহাম্বকগুলো জানেই না ওদের কি চাই।

PrevPreviousআমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা
Nextজুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 No Comments

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 No Comments

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

সাম্প্রতিক পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678171
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]