Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভিযোগ

FB_IMG_1648627786590
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • March 31, 2022
  • 6:58 am
  • No Comments

কোর্ট রুমে ঘোষণা, ‘কেস নম্বর ৪৪৭’

পুলিশের ইনভেস্টিগেশন অফিসার কাঠগড়ায় উপস্থিত হল।

বিবাদী পক্ষের উকিল উঠে দাঁড়ালেন। ‘এই মামলায় ডাক্তার বাবুর বিরুদ্ধে সেকশন ৩০৪-এর ২ ধারায় অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের অভিযোগ। অথচ, গত সাত বছরে পুলিশ চার্জশীট জমা করে উঠতে পারে নি।’

‘সে কি! সাত বছর! পাবলিক প্রসিকিউটর সাহেব, কিছু বলুন।’

পাবলিক প্রসিকিউটর সমীর ঘোষ মাথা নীচু করে চুপ।

কাঠগড়ার দিকে তাকিয়ে, ‘আপনিই বলুন। কেন সাত বছরেও চার্জশীট দিতে পারলেন না?’

‘এতদিন এক্সপার্ট ওপিনিয়ন পাওয়া যায় নি স‍্যার।’

‘কেন?’

‘ফাইল হারিয়ে গেছিল। অনেক খোঁজাখুঁজির পরে গত দু’মাস আগে অফিসের আলমারি পরিষ্কার করতে গিয়ে খুঁজে পাওয়া গেছে।’

‘এত গুরুত্বপূর্ণ ফাইল হারায় কি করে ?’

‘তা তো জানি না স‍্যার। আমি গত দুবছর আগে চাকরিতে জয়েন করেছি। গত ছ’মাস আগে এই কেসের চার্জ পেয়েছি।’ তরুণ পুলিশ অফিসার বলল।

‘ফাইল তো বলছেন আবার পাওয়া গেছে। তো ইনভেষ্টিগেশনে কি বেরোলো?’

তখন পাবলিক প্রসিকিউটর বললেন, ‘ডাক্তারবাবুর বিরুদ্ধে কিছুই পাওয়া যায় নি স‍্যার।’

‘হুম্। ডাক্তারবাবু আছেন?’

পাকা চুলের মধ‍্যবয়স্ক ডাঃ দীপক মিত্র উঠে দাঁড়ালেন। ‘ইয়েস স‍্যার।’

‘বলুন, আপনার কি বক্তব্য।’

‘প্রথমতঃ বলি স‍্যার, আমি এখন আর ডাক্তার নই।’

‘মানে।’

‘আমি ডাক্তারী পেশা ছেড়ে দিয়েছি। সাত বছর আগে এক রোগীর অগ্ন‍্যাশয়ের জটিল ক‍্যান্সার অপারেশন করে বাদ দিতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে রোগী মারা যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় হাসপাতাল ভাঙচুর। আমি এবং আমার পরিবার শারীরিক আক্রমণের মুখে পড়ি। খবরের কাগজ, টিভি সব জায়গায় আমার বিরুদ্ধে বিচার সভা বসে যায়। আমি খুনী প্রতিপন্ন হয়ে গ্রেপ্তার হই। হাজতে ছিলাম তিন মাস। মেডিকেল রেজিষ্ট্রেশন বাতিল হয়ে যায় ছ’মাসের জন‍্য। জামিন পেয়ে বেরিয়ে দেখি, আমি বেকার। ডাক্তারী করার অনুমতি নেই। সমাজের কাছে আমি ব্রাত‍্য। তখন হায়দ্রাবাদে আমার এক বন্ধু আমাকে নতুন জীবন দান করে। মূলতঃ তারই উৎসাহে দুজনে সার্জিক্যাল যন্ত্রপাতির ব‍্যবসা শুরু করি। আমি বেঁচে যাই।’

‘তারপর?’

‘বিদেশ থেকে ভালো মানের কাঁচামাল ও প্রযুক্তি এনে বিভিন্ন রকমের আধুনিক সার্জিক্যাল যন্ত্রপাতি তৈরী করে ব‍্যবসা এখন খুবই সফল। আমার সেই বন্ধুটি ইঞ্জিনিয়ার। আমরা দুজনেই ব‍্যবসা দেখাশুনো করি। হায়দ্রাবাদে ফ‍্যাক্টরি। কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদে অফিস।’

‘অপারেশনের যন্ত্রপাতি তৈরী করেন। নিজে আবার অপারেশন ক‍রতে ইচ্ছে করে না?’

‘না স‍্যার। আর নয়। এই ব‍্যবসায় প্রতিযোগিতা আছে। তবু ঝামেলা অনেক কম। এখন অনেক ভালো আছি। আগে আমার একটা মারুতি গাড়ি ছিল। এখন একটা মার্সিডিজ, একটা ভলভো। এশিয়া, আফ্রিকার অনেক দেশে যন্ত্রপাতি রপ্তানি করি। যন্ত্রপাতির উচ্চমানের জন‍্য অনেক পুরষ্কার পেয়েছি আমরা।’

‘থাকেন কোথায়?’

‘হায়দ্রাবাদে স‍্যার। আর পরিবার কলকাতায়।’

‘কেন?’

‘জেলখাটা ডাক্তারের সাথে কে আর থাকতে চায় স‍্যার!’

দু’ঘন্টা বাদে কোর্টের রায় বেরোলো। কেস বাতিল। দীপক মিত্র সব অভিযোগ থেকে মুক্ত।

সাত বছর!

রায়ের কপি নিয়ে অনেকদিন পরে মাথা উঁচু করে মিত্রসাহেব কোর্ট চত্বর থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠলেন।

PrevPreviousওষুধ খান, ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ বন্ধ করুন!
Nextএক ডক্টর কী মউত- দায়ী আমরাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 No Comments

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 No Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

নেপালে চিকিৎসা ত্রাণে

September 9, 2026 No Comments

আমাদের যাত্রাটা শুরু হলো বেশ টান টান উত্তেজনা নিয়ে। যে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে তাতে আমাদের টিকিট ক্যানসেল

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

সাম্প্রতিক পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে

Piyali Dey Biswas September 9, 2026

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673964
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]