Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অন্যদিকের গল্পগুলো শুনি না।

IMG_20220810_073429
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • August 10, 2022
  • 7:36 am
  • No Comments
কথাটা হলো, আমরা সংখ্যার প্রতি আবেগহীন ও নির্লিপ্ত থাকি, কিন্তু রক্তমাংসের মানুষের গল্প আমাদের হৃদয় স্পর্শ করে।
অথচ, চাকরি না পেয়ে রোদে-বৃষ্টিতে বসে থাকতে থাকতে যে সন্তানসম্ভবার গর্ভপাত হয়ে গেল, তার গল্প আমাদের কেউ বলে না।
যে ছেলেটি অপেক্ষা করতে করতে চাকরির বয়স পার হয়ে যাবার হতাশায় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল, তার বাবা-মায়ের শূন্যতার গল্প কেউই শোনালো না।
দিনের পর দিন ধর্ণা আর অনশন করতে করতে যারা দেখল উৎসব-মেলা-পুরস্কারে ভরে আছে বঙ্গদেশ – এবং সেই হইহই আয়োজন-আপ্যায়নের ফাঁকে ফুরসত পেলে পুলিশ তাদের টেনেহিঁচড়ে চ্যাংদোলা করে তুলে দেবার বেশি করণীয় কিছু পেলো না – নেতা কথা বলতে ডাকলে আশায় আশায় আপিসের বাইরে হাজির হলে উদ্যোগী পুলিশ যাদের ‘পরে লাঠি চালিয়ে দিল – বাড়ি ফেরার পর সেই ক্লান্ত মুখগুলো ঠিক কী কথা বলে, কী খাবার খায়, সেসব কিছুই আমরা জানি না।
জানি না, কেননা গল্পগুলো কেউ বলে না।
এসব গল্প ছাপা হয় না বলেই বলে না, নাকি আদৌ কেউ লেখে না বলেই গল্পগুলো ছাপা হয় না – সে উত্তর আমার জানা নেই।
অতএব, বর্ষার সন্ধেয় জেলখানায় বসে যখন তেলেভাজার সুবাস ভেসে আসে, আকুল নেতা যখন তেলেভাজার জন্য আকুলিবিকুলি করেন – প্রাথমিক নিষেধ ক্ষণিকের জন্য শিকেয় তুলে রেখে যখন তাঁর সামনে এসে পড়ে আলুর চপ আর বেগুনি – আমরা যখন জানতে পারি, তিনি দুখানা আলুর চপ দুখানা বেগুনি খেয়েছেন, গতকাল সন্ধেতেই – অজ্ঞাতসারেই মন নরম হয়ে যায়। অজান্তে মুখে চলে আসে, আহা রে!!
মনে হয়, কেননা আমরা মানুষ।
মনে হয়, কেননা সহানুভূতি আর সহমর্মিতা আমাদের সহজাত।
যে সহমর্মিতা অনায়াসে পৌঁছাতে পারত সেই সব অশ্রু ঘাম আর রক্তের অধিকারী মানুষগুলোর প্রতিও, যাঁদের স্বেদবিন্দু রক্তবিন্দু তিলে তিলে মিশে তৈরি হয়েছে কোটি কোটি টাকা, স্বর্ণালঙ্কারের পাহাড় – যাঁদের অশ্রুর বিনিময়ে নেতামহোদয় অর্জন করেছিলেন তাঁর আশ্চর্য ঔদ্ধত্য।
পৌঁছাতে পারত।
আর তাহলেই আলুর চপ আর বেগুনির গল্প শুনে কোনও মায়া বা মমতা নয়, ঝরে পড়তে পারত ঘৃণা – আর বিবমিষা।
হলো না।
কেননা, আমরা ওপারের গল্পগুলো জানি না।
কেউ জানায় না।
আমরা শুধু দেখি টাকার পাহাড়। দেখি তাল তাল সোনা। তাল তাল নারীমাংস। নারীমাংসলোভী নেতা। হরিণীর নিজ মাংসকে টোপ হিসেবে ব্যবহার করে ছলচাতুরীর খেলা। দেখি, আর আমোদ পাই।
একসময়, সহানুভূতি আর সহমর্মিতা যদি নাও বা জাগে, অন্তত মেনে নেওয়া জেগে ওঠে।
আমরা তো অন্যদিকের গল্পগুলো শুনি না। শুনতে পাই না। কেউই শোনায় না।
PrevPreviousতিনিও নেতা!!
NextMostbet Bd: Login & Registration Added Bonus ৳2500Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

বাংলায় পালা বদল

May 5, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো। ১৫ বছরের মাথায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি। বেশ কিছু সংস্থার এক্সিট পোলে বিশেষজ্ঞরা আগাম বার্তা দিলেও তাদের

লাখো সূর্য

May 4, 2026 No Comments

যতই কেন সমস্যাতে জর্জরিত হই তোমার কাছে জানু পেতে বসতে রাজি নই!! স্থির নিশ্চিত দৃপ্ত সূর্য আছে বুকের মাঝে তাহলে আর জানু পেতে ভিক্ষা কার

মহালয়া ২০৩০

May 4, 2026 No Comments

পুরোনো লেখা চুনকাম করা সাদামাটা দেওয়ালটার এবড়ো খেবড়ো গায়ে একটা ক্যালেন্ডারও দুলছে না। অবশ্য দোলবার মতো তেমন হাওয়াবাতাসও খেলে না এই বিশ ফুট বাই বিশ

সাম্প্রতিক পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

বাংলায় পালা বদল

Piyali Dey Biswas May 5, 2026

লাখো সূর্য

Shila Chakraborty May 4, 2026

মহালয়া ২০৩০

Dr. Sukanya Bandopadhyay May 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620856
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]