Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অদ্ভুত এক পরিস্থিতি

FB_IMG_1663565435432
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • September 20, 2022
  • 7:25 am
  • No Comments

অদ্ভুত এক পরিস্থিতি।

মেডিকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষরা একটি বিশেষ দলের পক্ষের চিকিৎসকদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। হ্যাঁ, বিশেষ এক চিকিৎসক-গোষ্ঠী নয় – বিশেষ এক দল। ‘তৃণমূলপন্থী চিকিৎসক’।

দলটির ইদানীং যা অবস্থা, তাতে অনেকদিনের অতি বড় সমর্থকও নিজের সমর্থনের কথা প্রকাশ্যে স্বীকার করতে সঙ্কোচ বোধ করেন। আমতা আমতা করেন। কিন্তু চিকিৎসক অধ্যক্ষ-উপাধ্যক্ষকুল সে সঙ্কোচ (বা চক্ষুলজ্জা) জয় করেছেন। তাঁরা মোটামুটি দু’কান-কাটা গোত্রভুক্ত – রাস্তার মধ্যিখান দিয়ে বুক ফুলিয়ে হাঁটতে লজ্জা পান না।

সেসব খবর জানাজানি হয়ে যেতে – কাগজে ছাপা হয়ে গেলে – একটু সাবধানি হয়ে পড়তে হয়েছে। আপাতত বিভাগীয় প্রধানদের কাছে ফোন আসছে। প্রিন্সিপালের ঘর থেকে ব্যালটের বিলিবণ্টন ঠিকভাবেই হবে, বিভাগীয় প্রধানদের দায়িত্ব বিভাগের যাবতীয় শিক্ষক-চিকিৎসকদের কাছ থেকে ফাঁকা ব্যালট জোগাড় করে উপযুক্ত স্থানে জমা দেওয়া।

ডিএ না পেলেও বর্তমান সরকারের আমলে ভয় পাওয়ার ব্যাপারে বিশেষ খামতি নেই। কাজেই, সবই খুব পরিকল্পিত পথে সুন্দরভাবে এগোচ্ছে।

তবে এটুকুও বলার, বিভিন্ন ফোনের রেকর্ডিং আমাদের কাছেও রয়েছে। উপযুক্ত সময়ে সেই রেকর্ডিং প্রকাশ্যে আনতে আমরা সঙ্কুচিত হবো না।

এবং এও জানানোর, বর্তমানে সরকারে থাকা দলটি কোনও চিরস্থায়ী বন্দোবস্ত করে সরকারে বসেননি। আপনি নিয়ম মেনে চললে তাঁদের রোষানলে পড়লেও পড়তে পারেন, বদলি ইত্যাদি ঘটলেও ঘটতে পারে – কিন্তু আইনি সমস্যা কিছু ঘটবে না। ওদিকে, আপনারা আদালতের নির্দেশে অনুষ্ঠিত একটি নির্বাচনে যেভাবে আইন ভাঙছেন, তা প্রমাণ-সহ (প্রমাণ যথেষ্ট আছে আমাদের হাতে) আদালতে দাখিল হলে কিন্তু সরকারি পদের অপব্যবহার বা পদে থেকেও দায়িত্বপালনে অনীহা/ব্যর্থতার সেসব আদালত-গ্রাহ্য অভিযোগ সটান সার্ভিসবুকে উঠে যাবে। অন্তত উঠে যাতে যায়, সেটুকু দেখার দায়িত্ব আমরাই নেব। অবসরকালে সুযোগসুবিধার ক্ষেত্রেও অল্প-বিস্তর সমস্যা হতে পারে বইকি!! কাজেই, একটু ভেবেচিন্তে…

ওদিকে নিজেদের প্রচারপুস্তিকায় ন্যাশনাল এমব্লেম ব্যবহার করার ব্যাপারে নিজেদের ‘ভুল’ তৃণমূলপন্থী প্রার্থীরা স্বীকার করে নিয়েছেন। একেবারে সংবাদপত্রে প্রকাশিত সেই ‘ভুল স্বীকার’। ‘ভুল’ স্বীকার করলেও অপরাধ অপরাধই থাকে। জাতীয় প্রতীকের অনুচিত ব্যবহারের শাস্তি, খবরটবর নিয়ে জানলাম, বছরদুয়েকের জেল এবং জরিমানা (অনাদায়ে জেলবাস আরেকটু বেশি)। সেদিক থেকেও…

গত কয়েকবছরে যেখানে যখনই কোনও চিকিৎসক আক্রান্ত হয়েছেন, পাশে থেকেছি আমরা। দৌড়ে গিয়েছি আমরা৷ এমনকি সরকারি কমিশন যখন অকারণ হেনস্থা করেছেন, আইনি সহায়তা জুগিয়েছি আমরা। এসবই করেছি রাজনৈতিক পরিচয় না দেখেই। স্রেফ আক্রান্তের পাশে থাকার অনুভূতি – মানবিকতার বোধ – থেকেই।

কিন্তু মনে হয়, একটু ভেবে দেখার সময় এসেছে। পাশে দাঁড়ানো বা সাথে থাকার আগে কিছু ব্যাকগ্রাউন্ড রিসার্চ জরুরি বইকি!! শুধুই সহমর্মিতা, শুধুই সহিষ্ণুতা – তাকে যদি ধান্দাবাজেরা দুর্বলতা হিসেবে বুঝে ব্যবহার করতে যায়, দোষটা যতখানি ধান্দাবাজেদের, তার চাইতেও বেশি আমাদেরই। এই হিসেব-নিকেশটুকু বোঝা জরুরি।

অবশ্য এসব বিরক্তি-ক্লান্তি-রাগ-অভিমানের মধ্যেও যখন দেখি, চিকিৎসকরা একবাক্যে বলছেন, শুধু ব্যালটটা হাতে পাই, তাহলেই হবে…

যখন শুনি, প্রচার করতে হবে না, শুধু যাতে ব্যালটটা পাই, ওটুকু দেখো…

যখন দেখি, ব্যালটের ঠিকঠাক বিলিবণ্টনের কথা অধ্যক্ষের কাছে বলতে যেতেই প্রিন্সিপালের পিএ বলছেন, স্যার তো এইমাত্র বেরিয়ে গেলেন জরুরি মিটিংয়ে… যদিও ঘরের বাইরে ‘ইন’ আলো জ্বলজ্বল করছে…

যখন দেখি অধ্যক্ষ-উপাধ্যক্ষরা কথা বলার সময় চোখের দিকে তাকাতে পারছেন না… অমেরুদণ্ডী প্রাণীদের মতো কিলবিল করে গুটিয়ে যাচ্ছেন…

যখন দেখি, এত আয়োজন সত্ত্বেও শেষমেশ আমাদের পোস্টার ছিঁড়ে দিতে হচ্ছে…

তখন বুঝি, জিতছি আমরাই…

বুঝি, ওরা ভয় পেয়েছে…

এই রাজ্যে গণতন্ত্রের হাল দেখে দুঃখও হয়, রাগও…

আপাতত কাউন্সিল পালটে দেওয়া যাক। বাকিটা তার পরে।

পাল্টানোর শুরুটা যে কোথা থেকে হয়, আর একবার শুরু হলে তার গতি যে শেষমেশ কোথায় পৌঁছাতে পারে, সে ভবিষ্যতবাণী কে-ই বা করতে পারে! সেকথা শাসক জানে – সুতরাং তারা যথার্থ কারণেই ভয় পাচ্ছে – কথাটা আপনিও মনে গেঁথে নিন এই বেলা।

#CleanupWBMC2022
#VoteForChangeWBMC2022

PrevPreviousডাক্তারির কথকতা- ১
NextKazino Və Idman Mərc Oyunları, Rəsmi Internet Saytına Daxil OlmaNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

August 26, 2026 No Comments

১

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

August 26, 2026 No Comments

২৫ আগস্ট ২০২৬ আগস্ট মাসের ১ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচমকাই ঘোষণা করলেন ওনার কাছে খবর আছে যে ২৭ লক্ষ ডিলিটেড ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

August 26, 2026 No Comments

ক’দিন আগে একখান পোস্টে বলেছিলাম, সরকারি চাকরি করব না। সেই সূত্রে একটা প্রশ্নের সামনে দাঁড়িয়েছি, সবাই যদি দায় ঝেড়ে ফেলে, তাহলে সরকারি স্বাস্থ্যব্যবস্থা চলবে কীভাবে!

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

সাম্প্রতিক পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

Dr. Samudra Sengupta August 26, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha August 26, 2026

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

Dr. Subhanshu Pal August 26, 2026

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670027
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]