Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আকাশ-কুসুম

38831498_433515383826925_8845622408971812864_n1
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • September 30, 2022
  • 8:14 am
  • No Comments
তত জুতের হয়নি। তবু স্রেফ তিনি বলেছেন বলে সে এই বালিশটি বানিয়েছে। আজ নয় কাল, এটির পেটেন্ট তিনি নেবেনই, সে জানে। তিনি জগদীশ বোসের মত বোকা নন। সেই আবিষ্কার এই রাজ্যের পাঁচশটা আইআইটির অনুমোদন পাবে। বইয়ের রয়ালটি, ছবি বিক্রির টাকার সঙ্গে এই পেটেন্টের টাকাটি যোগ হবে। পরে এই ময়দানেই বক্তৃতায় শোনা যাবে। পরীক্ষায় স্ট্যান্ড করলে, সম্বর্ধনায় হাফ ডজন কাশ-বালিশ দেওয়া হবে। উচ্চারণের দোষে কাশ-বালিশকে পাশ বালিশ বলে ফেললে, অনুভূতি আহত হবার দায়ে তিনশ তেতাল্লিশটা থানায় মানহানির এফআইআর দায়ের হবে।
সেই কথা থাক। আপাতত সে খোলা ময়দানে চিত হয়ে শুয়ে নিজের তৈরি কাশ ফুলের এক বালিশ মাথায় দিয়ে, আকাশ দেখছে। নীল শরত আকাশে সাদা মেঘের প্রাসাদ।
বিল্ডিং ক্যাসল ইন এয়ার না কী যেন পড়েছিল ছেলেবেলায়। সেই দুধসাদা সাততলা প্রাসাদে অনেক ঘর। বাড়ির সবাইকে দু তিনখানা ঘর দেবে সে। প্রাসাদে থাকবে সিঁড়ি লিফট আর এসক্যালেটর তিন রকমই, এই রকমের আলিশান প্রাসাদে যে রকম থাকা নিয়ম।
তার মা না পিসি কে যেন ঘুগনি বানিয়ে দেবে। নতুন রকম মশলা দিয়ে। বালি-কয়লা-পাথর দিয়ে তৈরি সেই ঘুগনির দারুণ স্বাদ। দুর্দান্ত বিক্রি। ঘুগনি বিক্রি করতে দুবাই ব্যাঙ্কক যাবে সে। তেমন হলে ঘুগনি বেচা টাকা রাখতে কুসুম আর তার বোন ফুলমতিকেও সেসব দেশে পাঠাবে না হয়।
তার দেওয়া ঘরে মামা মামীরা কেউ আসতে চাইবে না। আসবে কেন? প্রত্যেকেই তো নীলাকাশের এক একটা প্লট পেয়ে গেছে।
কুসুম কে? ওঃ বলিনি বুঝি? কুসুম হচ্ছে সেই যে, সেই একজন। ঘরেতে এল না সে যে, মনে তার নিত্য আসা যাওয়া। ছেলে এখন কুসুমকে বেলা বলে ডাকে। অঞ্জনদা কুসুমের নাম বদলে বেলা রেখেছেন।
তার সেই রাজপ্রসাদের ব্যালকনিতে সে কুসুমের হাত ধরে দাঁড়িয়ে আছে। এমন সময়ে টিভিতে বলা নিম্নচাপটা আকাশে ভিড় করে এল। হাওয়ায় তৈরি মেঘের সাতমহলা প্রাসাদ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল।
সে এখন সটান পড়ছে। পড়ছে পড়ছে পড়ছেই। মাটি ছুঁলো তার মাথা। ব্যথা? হ্যাঁ, ব্যথা তো হচ্ছেই। সকালে না খেয়ে বেরিয়েছিল। মাথা ধরেই ছিল। গরম রক্তে সারা মুখ মাখামাখি।
স্বপ্ন ভাঙতে বুঝল, রক্ত নয়, হাতের ঠেলায় গরম লাল চা ভর্তি ফ্লাস্কটা গড়িয়ে পড়েছে মুখের ওপর।
উনি হাজার টাকা জোগাড় করে ব্যবসা শুরু করতে বলেছিলেন। চা বিস্কুট নিয়ে বেরোতে বলেছিলেন।
গরম চায়ে ভিজে কাশফুলের আশাভর্তি বালিশটা চুপসে গেছে তার।
বাতাস তীব্র হচ্ছে। ছেলেটা, না আকাশ ফাটিয়ে নয়, ফিস ফিস করে গেয়ে উঠল, ‘চা-কেটলি আমি পেয়ে গেছি… বেলা শুনছ?’
PrevPreviousডেঙ্গু মহামারীর মোকাবিলায় সচেতন মানুষের অংশগ্রহণ জরুরী
Nextতোমার অসীমে…Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635447
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]