Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“কা করু সজনী, আয়ে না বালম”

Ustad-Bade-Ghulam-Ali-Khan
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • November 11, 2022
  • 9:43 am
  • No Comments

বিকেলে মিটিং সেরে বেরিয়ে আসার সময় শুনতে পেলাম কোনো এক গাড়ির ড্রাইভারের মিউজিক সিস্টেম বাজছে এই গানটা। মনটা চলে গেল হায়দ্রাবাদের বশিরবাগে গানের সেই জলসায়। মঞ্চে বসে আছেন উস্তাদ। কাছেই নামপল্লী স্টেশন। রাতের ট্রেন তীব্র একটা সিটি মেরে যাত্রা শুরু করলো। উস্তাদ চট করে পিচটা ধরে নিলেন। পাল্লা দিয়ে তীব্র অক্টেভে শুরু হল তাঁর নোট। ক্রমে মধ্য ও মন্দ্র অক্টেভ। হলভর্তি শ্রোতাদের হাততালি ফেটে পড়লো। পন্ডিত ভীমসেন জোশি এযুগের এই “তানসেন” সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, “আমরা ওসব করতে গেলে আমাদের ল্যারিনক্স স্রেফ চোকড হয়ে যেত, ধর্মঘট ডাকতো আমাদের স্বরযন্ত্র”।

এই উস্তাদের গান শোনার সৌভাগ্য কিন্তু ভারতের মানুষের আর হতো না যদি না সেই সময়ের বোম্বের মুখ্যমন্ত্রী মোরারজি দেশাই হস্তক্ষেপ করতেন।।ভারত পার্টিশনের সময় এই উস্তাদ চলে গেলেন পশ্চিম পাকিস্তান। দেশটা দু’টুকরা হওয়ার পরে ওনার জন্মভূমি যে ওই পাঞ্জাবের ভাগে।

দশটা বছর কেটে গেল ওই দেশে। মন টিঁকিয়ে রাখা মুশকিল হল উস্তাদের পক্ষে। সারাটা জীবন হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল মিউজিককে জনপ্রিয় করার সুবাদে তাঁকে শুনতে হয়েছে সমালোচকদের বাক্যবাণ। তিনি নাকি ধ্রুপদী নন। তাঁর গানে বড্ড বেশি ইমোশন। সেই মানুষটি ফিরে আসতে চাইলেন ভারতে। জন্মভূমি ছেড়ে কর্মভূমি। নাগরিকত্ব পাওয়া সহজ নয়। বোম্বে এসে মুখ্যমন্ত্রী মোরারজির শরণাপন্ন। আপাত রসকষ বিহীন এই মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিলেন ভিসার ১৯৫৭ আর ১৯৫৮ সালে। তার পরে উস্তাদ আবার ভারতের নাগরিক।

ভারতের সেক্যুলার ফেব্রিক চিনতে বুঝতে অসুবিধে হয় নি ওই ইমোশনাল গানপাগল মানুষটির। বিশাল দেহ, এই বড় পাকানো গোঁফওয়ালা কুস্তিগীরের মতো চেহারার এই উস্তাদকে কদর করতে পিছপা হয় নি সেক্যুলার ভারত। ঝুলিতে ভরে দিয়েছে সন্মান, অর্থ, খ্যাতি আর ভালোবাসা। পদ্মভূষণ প্রাপ্তির পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে তাঁর গান পিছু পারিশ্রমিক ছিল ২৫০০ টাকা যখন লতা-রফি পাচ্ছেন ৫০০ টাকা।

ভারতের সেক্যুলার ফেব্রিককে অন্যতম সেরা সার্টিফিকেট দিয়ে গেছেন এই উস্তাদ যিনি স্রেফ এদেশের মানুষের মধ্যে খুঁজে পেয়েছিলেন তাঁর প্রকৃত সমঝদার। জন্মভূমির টান ছেড়ে বেছে নিয়ে ছিলেন তাঁর কর্মভূমিকে। সেই সেক্যুলার ফেব্রিককে আজ দিল্লির বুকে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে দেখলে মানুষটা কি বলতেন জানি না। হয়তো বলতেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।

এক মুগ্ধ শ্রোতার আঁকা সেই ছবিটা আরেকবার দেখা যাবে কি না জানা নেই। আমাদের দেশের সেক্যুলার ফেব্রিক ছিঁড়ে তো খান খান। বোম্বের সেই রাত। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। তার সাথে পাল্লা দিয়ে গেয়ে চলেছেন উস্তাদ। মলহার রাগের গমক তান সপাট আছড়ে পড়ছে। বজ্র বিদ্যুৎ এর গর্জনের সাথে পাল্লা দিচ্ছে উস্তাদের কন্ঠের তারা উদারা মুদারার অনায়াস যাতায়াত। মা সরস্বতীর আশীর্বাদ অবিরাম বর্ষা ধারায় ঝরে পড়ছে উস্তাদের ওপর।

ভারত নামের এই দেশটাকে ভালোবেসে এই দেশে থেকে যাওয়া, ফিরে আসা কোনও উস্তাদ যেন কোনোদিন সেই আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়। দেশটা যেন মৃত্যু উপত্যকা না হয়। নইলে আর কোনো বড়ে গোলাম আলী খান কোনোদিন পাবে না এই ভারত, নইলে হেমন্তের মরা বিকেলে স্টিয়ারিং এ তাল ঠুকে কেউ আর শুনবেন না সেই গান, “আয়ে না বালম”।

PrevPreviousPin Up 306 Casino Giriş Qeydiyyat, Bonuslar, Yu
Nextকমিউন, বিপ্লবী এক মহিলা ডাক্তার আর চিকিৎসাশাস্ত্রে বিপ্লবী এক দর্শনের জন্মের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675834
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]