Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তৃষ্ণা

flutterbutterfinal
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • November 19, 2022
  • 10:53 am
  • One Comment
কথা হচ্ছিল ব্যর্থ প্রেম নিয়ে। চার বন্ধু বসেছিল হপ্তা শেষের সন্ধ্যায়। ওদের বয়সের তফাত অনেক। একপাশে সূর্যশেখর, দীর্ঘদিন রিটায়ার্ড। আর অন্যপাশে সর্ব কনিষ্ঠ তৃষিত, সূর্যর বড়ছেলের চেয়ে মোটে কয়েক মাসের বড়। সূর্যকে ডাকে স্যার বলে। তবু তারা চারজন বন্ধু।
আড্ডায় তরল পানীয় চলে। অসঙ্কোচ কথাবার্তা হয়। আজকের টপিক ঠিক করেছে তৃষিত।
বেচারা এখনও বিয়ে করে উঠতে পারেনি। গোটা কয়েক লিভ ইন পার্টনারশিপ সাঙ্গ করে সে তার সাম্প্রতিক ব্রেক আপের শোক সামলাচ্ছে।
একে প্রেম তায় ব্যর্থ! টক ঝাল মিষ্টি… শরীর মনের গল্প শোনা যাবে এই ভেবে সবাই উত্তেজিত। শুরুতেই শর্ত হয়েছে সবাই নিঃসঙ্কোচে যা বলার সব বলবে। কিচ্ছু রাখঢাক করবে না কেউ।
ব্যর্থ প্রেমের কান্না? হ্যাঁ, তাতো থাকতেই হবে!
প্রথম শুরু করল তৃষিতই। তার একখানা ব্যর্থপ্রেম তো নয়! চার চারখানা অ্যাডাল্ট প্রেম আর তার আগের হাফডজন কাফ লাভ। পুরোটা শুনতে গেলে রাত কাবাড় হয়ে যাবে। তাই তাকে স্ট্রিকচার দিতে হবে ভেবেছিল অন্যরা। কিন্তু যা বোঝা গেল শেষ ব্রেক আপের হ্যাং ওভার তাকে আচ্ছন্ন করে রেখেছে। তো সেটার কাহিনিও যথেষ্ট উত্তেজক। ঘরকন্না আঁচড়কামড় অ্যাক্রোবেটিকস এমন কী কন্ডোমের পছন্দ অপছন্দ মিলিয়ে সে এক মহাকাণ্ড।
পরের দুজন সুভাষ আর দিবাকর। গলায় ঢালা রাশি রাশি তরলে গুলে তাদের প্রায় পাথর ফসিল হয়ে যাওয়া ব্যর্থ প্রেম পরিবেশন করল তারা।
সুভাষের সম্বল শুধু খানকতক চুমু আর চিঠি।
দিবাকর বিছানা অবধি এগিয়েছিল। বিছানা ঠিক না। ওকালতি পড়তে পড়তে গ্রামের বাড়ির আমবাগানে। বনতল ফুলে ফুলে ঢাকা টাইপের শোয়া। শিউলির বিয়ে হয়ে যায় পরের মাসেই। উকিল দিবাকরের সন্দেহ শিউলির ছেলেটি তারই ছেলে। নিজের ছেলের মামা হয়েছে সে।
রাত গড়াচ্ছে। মেঝেতে গড়াচ্ছে গেলাস। সূর্যশেখরের তরল পদার্থে রুচি নেই।
বাকি তিন অসংলগ্ন সঙ্গীদের এবার তার গল্প শোনাবে সত্তর ছুঁই ছুঁই সূর্যশেখর। কাকে বলে প্রেম? প্রেমের কী বোঝে এই প্রায় সেদিনের ছেলেরা? প্রেম কী শুধুই একটা পুরুষ একটা মেয়ে? আর তাদের মাঝের ভঙ্গুর পাতা অথবা আদৌ না পাতা বিছানা?ওটা প্রেমের একটা অতি ছোটো প্রকাশ। মাতালগুলো শোনার অবস্থাতেই নেই হয় তো!
তবু বলতে শুরু করে সে। – ভালোবাসার রকম-সকম? রসবেত্তারা প্রেমের পাঁচ রকম ভাগ করেছেন। প্রথমটা মধুর মানে তোরা যেটা বুঝিস। তারপরে সখ্য মানে বন্ধুত্ব। এছাড়াও শান্ত দাস্য। আর সবশেষে যা সেটা তোরা কেউই সে ভাবে ভাবলি না। সেটা হল বাৎসল্য। কীরে শুনছিস তো তোরা? সন্দেহ হয় সূর্যর।
কিন্তু বিড়বিড় করা গল্পটা বলে চলে। তার হেরে যাওয়া বাৎসল্যের গল্প। – আমার একটা মেয়ে বাচ্চার জন্য খুব ঝোঁক ছিল। অন্যদের বাচ্চা মেয়ে দেখলেই জনে জনে জিজ্ঞেস করতাম মা হবি আমার?
একদম বিয়ের পরপরই ছয়মাসের মধ্যে পেটে বাচ্চা এলো তোদের বৌদির। তখন সংসারের টালমাটাল অবস্থা। সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেললাম আমরা। সেই তখন, ল্যাম্পপোস্টে বিজ্ঞাপন দেখা যেত এই ব্যাপারে। এত খুল্লম খুল্লা ছিল না ব্যাপারস্যাপার। যাই হোক নিজের ঘোর অনিচ্ছায় বৌয়ের চাপে, ল্যাম্পপোস্টে দেখা শ্রীকৃষ্ণ নার্সিং হোমে, ঋতু পরিষ্কার করে নেওয়া হল। নার্সিংহোমের ওরা দেখালও।
সূর্যর বিশ্বাস ওদের দেখানো তখনও জেলির মত, সেই অগঠিত ভ্রূণটা ছিল তার কন্যা সন্তানের।
এর পর দুটি ছেলে হল। সেই হারিয়ে যাওয়া কন্যা কিন্তু এল না ঘরে।
– না এলো না … সেই যে এসেছিল … আমি কোলে নিতে রাজি হইনি বলে রাগ করে আর এলোই না আমার কাছে।
সূর্য ভাবছিল কেউই শুনছে না ওর এই বিড়বিড়ানি। ভুল ভাবছিল।
তৃষিত নতুন করে গেলাস ভরতে ভরতে বলল, – ফের শুরু করলেন? আপনি তো ছেলের বিয়ে দিয়েছেন। বৌমাকে মেয়ে ভাবুন না!
– নারে তৃষিত, ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূ পেয়েছি, মেয়ে পাইনি! তবু সেই কন্যাসন্তানের তৃষ্ণা যায়নি।
– যাঃ শালা, এই তোমার ব্যর্থ প্রেমের গল্প? অবজেকশন! বলল সুভাষ।
উকিল দিবাকর বলল, – আরে, তৃষ্ণা আছে তো! অবজেকশন ওভাররুলড্‌…
দিবাকর যদি কথাটা নাও বলত, সূর্য বলতই। – রিটায়ারমেন্টের বছরখানেক আগে আপিসে নতুন চাকরি পেয়ে এল এক কন্যা। পুরোনো অভ্যাসে যেই না বলেছি, মা হবি আমার? মেয়ে এককথায় রাজি।
ভারি স্মার্ট মেয়ে। ফেসবুক ইন্সটাগ্রাম আর হোয়াটসঅ্যাপে সদাব্যস্ত।
আপ্লুত সূর্য তখন জাঁক করে চেনাজানা সবাইকে বলত, জানো আমি অ্যাদ্দিনে মেয়ে পেয়েছি একটা।
আর সেই মেয়ে? সে তখন তার এই নতুন সংগ্রহ করা পুতুলের নাকাল অবস্থা দেখে অফিসে আর বাইরেও রটাতে শুরু করল সূর্যশেখর হাবুডুবু খাচ্ছে শুধু না, অসংগত কামার্ত প্রস্তাবও করেছে। সূর্য জানত না এইটাই ভার্চুয়ালের জগতে দস্তুর।
যখন জানল, তদ্দিনে সূর্য পরিচিত মহলের ফিসফিসানিতে আর খাপপঞ্চায়েতে বেশ প্রতিষ্ঠিত লম্পট।
— তারপর?
—- চুকেবুকে গেছে সব, যেমনটি যাবার কথা।
সূর্য চোখ মুছল।
হাঁ হাঁ করে উঠল তিন জুনিয়ার। – এই সূর্যদা, কাঁদছেন নাকি?
আঃ, আজকাল এত সহজেই চোখে জল আসে কেন?
PrevPreviousমাটি
Nextকোইনসিডেন্স-৪ উনাস মুন্ডুসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pradip
Pradip
3 years ago

অনবদ্য

0
Reply

সম্পর্কিত পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 No Comments

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 No Comments

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

সাম্প্রতিক পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678226
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]