Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাটি

IMG_20221119_095450
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • November 19, 2022
  • 9:57 am
  • No Comments
পৃথিবী বললেন মাটি।
অমনি মানুষেরা কলকল করে কোলাহল করে উঠলো।
রাজা বললেন, অধিকার।
সরকার বললেন, খাজনা।
প্রোমোটার বললো, ছত্রিশটা থ্রি বি এইচ কে ফ্ল্যাট।
শহুরে মধ্যবিত্ত বললো, দেশের বাড়ি।
গরীব ঝুপড়িবাসী বললো,
পয়দা থেকে বেওয়ারিশ লাশ হওয়া ইস্তক ছফুটের আস্তানা।
পৃথিবী আবার বললেন. মাটি।
সৈনিক বললো, সীমান্ত।
উদ্বাস্তু বললো, স্বপ্ন।
নির্বাসিত বললো, কাঁটাতার।
নাবিক বললো, বন্দর।
জেলে বললো, গরম ভাতের গন্ধ।
চাষী বললো, ভরা ফসলের ঘ্রাণ।
কয়লা শ্রমিক বললো, খনি নামার দরজা।
রাস্তা কাটা শ্রমিক বললো, একশো দিনের কাজ।
বেকার শ্রমিক বললো, ওই দূরে, জংলা গাছ গজানো কারখানা।
পৃথিবী মাথা নাড়লেন, তারপর আবার বললেন,
মাটি।
মৃৎশিল্পী বললো, প্রতিমা।
মালি বললো, জীবিকা।
স্থপতি বললো, ভিত।
ভবঘুরে বললো, দিকশূন্যপুর।
শিশুরা বললো, খেলার মাঠ।
ধার্মিক বললো, মন্দির, মসজিদ, গির্জা।
নেতা বললেন, মূর্তি প্রতিষ্ঠার জায়গা।
কম্যুনিস্ট বললো, সবটা আনা চাই রাষ্ট্রের আয়ত্ত্বে।
গণতান্ত্রিক বললো, অধিকার চাই সবার সমান সমান।
ক্যাপিটালিস্ট বললো, যার যেমন ক্ষমতা, তত বড় জমি।
ভিখিরি বললো, রোজ বাটি নিয়ে বসবার জায়গা।
পকেটমার বললো, হাতসাফাইয়ের ময়দান।
পৃথিবী শুনলেন সব,
তারপর অস্ফুটে আবার বললেন, মাটি।
বিয়েতে অসুখী মেয়েটা বললো, বাপের বাড়ি।
বিয়েতে ভীষণ সুখী মেয়েটা বললো, শ্বশুরবাড়ি।
নিজের পায়ে দাঁড়ানো মেয়েটা বললো, আমার বাড়ি।
কাজ না পাওয়া মেয়েটা বললো, ধর্নার জায়গা।
বিশ্ব-বখাটে ছেলেটা বললো, রাতে শুতে যাই যেখানে।
ছেলেটার বাবা বললেন, আগলে রাখা শেষ সম্বল।
মৃতদেহ বললো, কবর আর চিতা।
খুন করে পুঁতে দেওয়া লাশ বললো, বিচারের অপেক্ষা।
ধর্ষিতা মেয়েটি বললো, ধরে উঠে দাঁড়ানোর অবলম্বন।
প্রেমিক-প্রেমিকা বললো, আকাশ দেখার জায়গা।
পৃথিবী একটা ঝড়ের মতো দীর্ঘশ্বাস ফেললেন।
তারপরে বললেন,
একজনও কেউ মা বললি না তোরা!
PrevPreviousকোইনসিডেন্স-৩ টেলিপ্যাথি
Nextতৃষ্ণাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

July 11, 2026 No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন .. যে কোনো

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

সাম্প্রতিক পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

Dr. Amit Pan July 11, 2026

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648801
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]