Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মনেরে আজ কহো যে ৫

Screenshot_2022-12-26-09-09-21-40_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • December 26, 2022
  • 9:10 am
  • No Comments

ও কেন আমার মনের মতো নয়…..

দু’জন মানুষ তারা স্বামী স্ত্রী হতে পারেন কিংবা শাশুড়ী বৌমা হতে পারেন কিংবা প্রেমিক প্রেমিকা হতে পারেন যখন সম্পর্কের খাতিরে অনেকটা কাছাকাছি এসে পড়ছেন তখন অনেক ক্ষেত্রেই এক জনের মনে অপর জনের সম্পর্কে অনেক অভিযোগ উঠে আসছে। অভিযোগ গুলোর ভিত্তি হয়তো থাকে বা হয়তো থাকে না।

স্বামী স্ত্রী-র প্রসঙ্গে আসা যাক। একজন নারী প্রায় কুড়ি বছর কি চল্লিশ বছর সংসার করার পরে স্বামীর সঙ্গ না দিতে পারা নিয়ে অনেক অভিযোগ মনে মনে পোষণ করেন। দু:খ পান, রেগে যান। প্রশ্ন করেন, “আমার চাওয়া কি ভুল?”

কিন্তু এই প্রশ্নের স্বরূপ যদি বদলে দিয়ে একটু তলিয়ে ভাবা যায় যে “তার আমার সঙ্গ ভাল লাগে না” এই ভাবনার বাস্তব ভিত্তি কী? বা “কেন ভাল লাগছে না এই বিষয়টা নিয়ে কি আমি ভাবনা চিন্তা করেছি?”, তা হলে হয়তো সমস্যার কিছুটা হলেও সমাধান মেলে। মানে এটাই বলতে চাইছি যদি ভাবা হয় “আমি বঞ্চিত, আমি উপেক্ষিত” তা হলে মনে নেতিবাচক আবেগ বেড়ে চলে, ফলে আলোচনা উত্তপ্ত হয়ে ওঠে এবং সম্পর্কে অবনতি হয়। সমস্যার সমাধান হয় না।

তবে কি করণীয়?

“কি পাই নি তারি হিসাব মেলাতে মন মোর নহে রাজী”, গুরুদেব বলে গেছেন। কি পাই নি সেই হিসাব না করে যদি কি পেয়েছি তার হিসাব কষা যায় তবে অনেক ক্ষেত্রে মন কিছুটা শান্ত হয়। আমাদের জীবন পাওয়া না পাওয়া, সুখ দু:খ, ভালো মন্দ মিশিয়ে এক বিচিত্র রঙ্গমঞ্চ। সাধারণভাবে আমরা সবাই দোষে গুণে মানুষ। যদি একটা মানুষকে গ্রহণ করতে হয় তবে তার দোষ গুণ সহ তাকে ভালবাসতে হয়। এই ভাবে ভাবলে হয়তো প্রতিদিনের বাঁচা সহজ হয়।

আমাদের বিশ্বাসের অযৌক্তিকতা তিন ভাবে কাজ করে :

* আমায় সব বিষয়ে ১০০% নিঁখুত হতেই হবে।

যেমন কোনও কাজে ব্যর্থ হলে মেনে না নিতে পারা। প্রেমে ব্যর্থতা, পরীক্ষায় ব্যর্থতা, সম্পর্কে ব্যর্থতাতে ভেঙে পড়া।
“আমার দ্বারা জীবনে কিছুই হবে না” জাতীয় ভাবনা।

* আমার আশেপাশের মানুষগুলো নিঁখুত হবে, তারা আমার মনের মতো কথা বলবে, মনের মতো আচরণ করবে, আমার মনের কথা বুঝে চলবে।

“আমার বর আমায় বুঝতেই চায় না।” “আমার সঙ্গে এমন করে কথা বলল কেন?” ” আমায় দেখে ডেকে কথা বলল না” জাতীয় ভাবনা।

* আমাদের জীবনের পরিস্থিতি আমার মনের মতো হবে।
“আমার জীবনেই কেন এমন হল? ”

এই ভাবনাগুলোকে নিয়ে একটু কাটা ছেঁড়া করলে দেখা যাবে, এই তিন ধরণের বিশ্বাসের ক্ষেত্রেই বলা চলে জীবন এই বিশ্বাস অনুযায়ী চললে আমরা সব থেকে সুখী হব। কিন্তু যদি না চলে তবেও কুছ পরোয়া নেই।

রবি ঠাকুর আছেন তো।

মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
কেউ বা তোমায় ভালোবাসে
কেউ বা বাসতে পারে না যে,
কেউ বিকিয়ে আছে, কেউ বা
সিকি পয়সা ধারে না যে,
কতকটা যে স্বভাব তাদের
কতকটা বা তোমারো ভাই,
কতকটা এ ভবের গতিক—
সবার তরে নহে সবাই।
তোমায় কতক ফাঁকি দেবে
তুমিও কতক দেবে ফাঁকি,
তোমার ভোগে কতক পড়বে
পরের ভোগে থাকবে বাকি,
মান্ধাতারই আমল থেকে
চলে আসছে এমনি রকম—
তোমারি কি এমন ভাগ্য
বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।

চলবে…

PrevPreviousকয়েকটি রুটিন (!!) বদলি…
NextИгровые Автоматы На Реальные Деньги Играть Онлайн В Лучшие СлотNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অশালীন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই

April 23, 2026 No Comments

২১ এপ্রিল ২০২৬ সমাজ মাধ্যম যখন অসামাজিক হয়ে ওঠে, বীভৎস, কদর্য মন্তব্যে, হুমকিতে ভরে যায়,তখন বুঝতে হবে গভীর অসুখ এই সমাজের। আমরা লক্ষ্য করছি শ্রীমতি

ইশতেহারে স্বাস্থ্য: একবার নাড়ি টিপে দেখবেন নাকি?

April 23, 2026 No Comments

সব্যসাচী চট্টোপাধ্যায় ও নটরাজ মালাকার শিয়রে নির্বাচন। নির্বাচন এক অর্থে গণতন্ত্রের স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু নির্বাচকদের স্বাস্থ্য? তার কথা কি ভাবছে রাজনৈতিক দলগুলো? সেই উত্তর খুঁজতেই

অপপ্রচারের প্রতিবাদে

April 23, 2026 No Comments

২১ এপ্রিল ২০২৬ ২০২৪ এর ২৮ অক্টোবর অভয়া মঞ্চের সৃষ্টি হয়। শতাধিক সংগঠন যারা ৯ আগস্ট আমাদের ডাক্তার মেয়ের নৃশংস হত্যার পর আরও অসংখ্য মানুষের

প্রধানমন্ত্রীর ভাষণ

April 22, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ দুই দ্বারপাল জয় ও বিজয়কে খানিকটা বাধ‍্য হয়েই মানে বড় ঝামেলা এড়াতে বৈকুন্ঠ থেকে নির্বাসন দেন ভগবান বিষ্ণু। দুজনেই তাঁর খুব প্রিয়,

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

অশালীন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই

Abhaya Mancha April 23, 2026

ইশতেহারে স্বাস্থ্য: একবার নাড়ি টিপে দেখবেন নাকি?

Sabyasachi Chattopadhyay April 23, 2026

অপপ্রচারের প্রতিবাদে

Abhaya Mancha April 23, 2026

প্রধানমন্ত্রীর ভাষণ

Dr. Amit Pan April 22, 2026

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618944
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]