Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ই সি জি

Screenshot_2023-02-12-22-16-06-99_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • February 13, 2023
  • 7:03 am
  • No Comments

‘এই ই সি জি-টা দেখে একটু বলবেন প্লিজ – ঠিক আছে কি না।’

‘ই সি জি তে কোনো গন্ডগোল নেই তো ডাক্তার বাবু?’

ইসিজি-র লম্বা ফিতের মত কাগজটা দেখিয়ে এরকম অনুরোধ বা প্রশ্ন অনেকেই করে থাকেন। ডাক্তারকে ই সি জি নিয়ে প্রশ্ন করা হবে- এতে আর কি অস্বাভাবিক আছে?

কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞকে একটা এক্স-রে প্লেট দেখিয়ে প্রশ্ন করুন তো- এতে হাড়ের মধ্যে পূঁজ দেখা যাচ্ছে কি না? তিনি সম্ভবতঃ বলতে পারবেন না। বলতে পারলেও উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা কম। কারণ, চক্ষু বিশেষজ্ঞ বহুদিন হাড়ের এক্স-রে নিয়ে চর্চা করেন না। তাই স্বাভাবিক ভাবেই হাড়ের ভিতর পূঁজ জমে থাকলে এক্স-রে তে কিরকম দেখতে হয়- সেটা তিনি ভুলে গেছেন। ঠিক তেমনই একজন কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ- যিনি হয়ত বিশ্বস্বাস্থ্য সংস্থার কাজে সারা পৃথিবীর বড় বড় হাসপাতালে চষে বেড়ান- তাঁর পক্ষে বোঝা সম্ভব না, অপথালমোস্কোপের মধ্যে দিয়ে রেটিনাকে কেমন দেখতে লাগে!

কিন্তু ই সি জি-র বিষয়টা এরকম নয়। সব ডাক্তারকে ই সি জি-র আদ্যপ্রান্ত বুঝতে হবে- মোটামুটি এটাই এখানে দস্তুর। এমনকি বিয়েবাড়ির নেমন্তন্নে গিয়েও লোকে পকেট থেকে ই সি জি-র লম্বা ফিতে বের করে আমার মতামত জানতে চেয়েছে। তারপর – এটা আমি কিছু বুঝি না- এই উত্তর শুনে প্রবল সন্দেহের চোখে আমাকে দেখেছে। তাই আজকাল আমি হাতে সময় থাকলেও নেমন্তন্ন বাড়িতে দেরি করে যাই। পৌঁছেই উপহার দিয়ে তক্ষুনি খেতে বসে যাই এবং খাওয়া শেষ করেই যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ি।

এমনিতেই অস্থিবিশেষজ্ঞদের ইসিজি দেখা নিয়ে মজার মজার গল্প প্রচলিত আছে, যার কয়েকটা বেশ সন্মানহানিকর। যেমন, মেডিক্যাল রিসার্চ-এ ‘ডাবল ব্লাইন্ড ষ্টাডি’-র প্রকৃষ্ট উদাহরণ নাকি- দুজন অস্থিবিশেষজ্ঞ একসঙ্গে একটা ই সি জি পড়ার চেষ্টা করছে! আপনারাই বলুন, এগুলো কি ঠিক? কোনো হৃদরোগ বিশেষজ্ঞ কি হাতের হাড় ভাঙার একটা এক্সরে প্লেট দেখে বলতে পারবেন যে, কোন ক্ষেত্রে অপারেশন করতে হবে, আর কোন ক্ষেত্রে প্লাষ্টারেই কাজ হয়ে যাবে? না, কেউ তাঁদের থেকে এরকম আশাও করে না।

হৃদরোগ বিশেষজ্ঞদের থেকে আমি সবসময়েই সসম্ভ্রমে একটু দূরে থাকার চেষ্টা করি। তবে ভবিষ্যতে হয়তো অত দূরে সরে থাকা সম্ভব হবে না। কারণ আমারও একটা হৃদযন্ত্র আছে। কেউই বিশ্বাস করে না যে আমি শেষ ই সি জি পড়েছি (হাতে করে ধরে পড়ার ভান করা নয়) নয় নয় করে আঠেরো বছর আগে। যখন আমি প্ল্যাব পরীক্ষা দিয়েছিলাম। তার পর থেকে শুধুই হাড়ের হ্যাভারশিয়ান সিষ্টেমে ঘোরাঘুরি। যেখানে ই সি জি-র প্রবেশ একেবারে নিষেধ। তাই বলে কি মেডিসিন ও হৃদরোগ ছাড়া অন্য বিষয়ের বিশেষজ্ঞদের ইসিজি-র কিছুই জানার প্রয়োজন নেই? তা নয়। ই সি জি স্বাভাবিক না অস্বাভাবিক সেটা তো দেখে বুঝতে হবে এবং প্রয়োজনে রোগীকে উপযুক্ত বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে!

সব শেষে একটা দুঃখজনক অধ্যায় বর্ণনা করে এই লেখা শেষ করি।
মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছিল আমার এক বন্ধুর। রুটিনমাফিক অ্যান্টাসিড পর্ব শেষ করে তিনি তখন একটা ই সি জি করিয়েছেন। এক অনুষ্ঠানে পানভোজনের ফাঁকে তিনি পকেট থেকে ই সি জি-র ফিতেটা বের করে বললেন, ‘কদিন যাবৎ খুব গ্যাস হচ্ছে। প্যান ডি খেয়ে কমছে না। তাই একটা ই সি জি করিয়েছি। দেখুন তো, সব ঠিক আছে কি না। ডাক্তারের কাছে গেলেই তো এখুনি একগাদা ওষুধ লিখে দেবে!’

ই সি জি-র রিপোর্ট নেই। কিন্তু ফিতেটা দেখে আমার বেশ অস্বাভাবিক মনে হল। হৃদযন্ত্রের রক্তসঞ্চালনে সমস্যা হলে এরকম হতে পারে। আমি বললাম, ‘আমার তো দেখে বেশ সমস্যা আছে বলে মনে হচ্ছে। আর দেরী না করে একজন হার্টের ডাক্তারকে দেখিয়ে নিন।’

‘আবার হার্টের ডাক্তার কেন? আপনিই বলুন না!’

‘আমি তো হাড়ের ডাক্তার, হার্টের নই।’

এরপর বেশ কিছুদিন আমাদের দেখা হয় নি। পরে আমি শুনি যে, মাঝে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে দু-তিনটে হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত অ্যাঞ্জিওপ্লাষ্টি করিয়েছিলেন এবং সব জায়গায় বলে বেড়িয়েছিলেন যে তাঁর বন্ধু ডাক্তার ই সি জি দেখে কিচ্ছু বুঝতে পারে নি। তাই তার এই অবস্থা!

PrevPreviousবদলিতে প্রভাবিত মেডিকেল পঠন-পাঠন, রাজ্যে অঙ্গ প্রতিস্থাপন।
Nextঅণুগল্প: কাঁকড়াNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এ জয় আপনাদের, এ জয় অভয়ার, অভয়াদের

April 20, 2026 No Comments

এক বছরের শাস্তিমূলক পোস্টিং হিসাবে মেধাতালিকা অমান্য করে আমাকে পুরুলিয়া, দেবাদাকে মালদা পাঠানো হয়েছিলো, এগারো মাস পর কোর্টরুমে জয় এলো, গতকাল হাইকোর্ট, সরকারের প্রতিহিংসামূলক আচরণ

অনারটাই যদি না থাকলো তাহলে আর প্রফেশানটার বাকি কী থাকলো!!

April 20, 2026 No Comments

আমি মানুষটা খুব সামান্য হলেও আমার পরিচিতজনদের সকলে কিন্তু কিঞ্চিৎ সামান্য নন। এটা আমার জীবনের একটা সার্থকতা বলতে পারেন, সৌভাগ্যও বলতে পারেন। মেডিক্যাল কলেজে পড়াকালীন

এই জয় আমাদের শক্তি দেয়

April 20, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ ক্ষমতার আস্ফালন আর চোখ রাঙানি শেষ কথা বলে না, ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। অভয়ার নৃশংস হত্যার পর আমরা হাজার হাজার ছেলে

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

সাম্প্রতিক পোস্ট

এ জয় আপনাদের, এ জয় অভয়ার, অভয়াদের

Dr. Asfakulla Naiya April 20, 2026

অনারটাই যদি না থাকলো তাহলে আর প্রফেশানটার বাকি কী থাকলো!!

Dr. Subhanshu Pal April 20, 2026

এই জয় আমাদের শক্তি দেয়

Abhaya Mancha April 20, 2026

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618502
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]