Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নবপর্যায়ে স্বাস্থ্যের বৃত্তে

341335696_1458572284950624_4561826137258269125_n
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • April 16, 2023
  • 6:51 am
  • No Comments
সকলকে নববর্ষের শুভেচ্ছা। 🙏
নবপর্যায়ে স্বাস্থ্যের বৃত্তে আত্মপ্রকাশ করছে ১মে, ২০২৩ শ্রমিক দিবসে।
দ্বিমাসিক পত্রিকা ছিল স্বাস্থ্যের বৃত্তে। মাসের প্রথম দিনেই প্রকাশিত হয় নেহাত কোনো অঘটন না ঘটলে। ২০২০-র এপ্রিল-মে সংখ্যার পত্রিকা তৈরি হয়ে ছাপাখানায় পৌঁছে গেছিল। কিন্তু ২৪ মার্চ ২০২০ তারিখে প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণার টিভি-সম্প্রচার হল। ছাপাখানার বন্ধুদের বলতে হল, ছাপা বন্ধ থাকুক আপাতত। কোভিড-১৯ এর আগমন, এবং তারপর প্রথম দফায় ২১ দিনের লকডাউন—আমরা তখনও ভাবছি, হয়তো ২১ দিন দেরিতে বেরবে স্বাস্থ্যের বৃত্তে। অতিমারির রূপ কেউই সেদিন কল্পনা করতে পারেননি, আমরাও পারিনি। কোভিড ও তার পায়ে পায়ে আসা নানা দুর্বিপাকে স্বাস্থ্যের বৃত্তে প্রকাশ বন্ধ থাকে দীর্ঘ ৩ বছর। এর মধ্যে আমাদের ভ্রাতৃপ্রতিম ওয়েব-ম্যাগাজিন ডক্টরস ডায়ালগ-এর মাধ্যমে আমাদের কেউ কেউ মানুষের কাছে পৌঁছানোর কাজটা করেছেন।
অতিমারির মৃত্যু আর মানুষের অকল্পনীয় দুর্দশা আমাদের ব্যথিত করেছে। তার পাশাপাশি অতিমারি ঘিরে সমাজের একদল মানুষের ভূমিকা আমাদের ক্রুদ্ধ করেছে। অতিমারির সময়ে রোগীকে সেবা করার অপরাধে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের পাড়ায় ও বাড়িতে বাধা দিয়েছিলেন আমাদেরই কিছু সহনাগরিক, প্রশাসন তেমন কার্যকর ভূমিকা নেয়নি। কিন্তু আমাদের সব চাইতে বেশি ভাবিয়েছে আমাদের জনকল্যাণকামী রাষ্ট্রের পদক্ষেপগুলো—কেমন করে রাষ্ট্র তার নাগরিকদের পরিযায়ী বলে পরিত্যাগ করে, নাগরিকদের খাদ্য-চিকিৎসা-জনস্বাস্থ্য সহ সমস্ত পরিষেবার দায় ঝেড়ে ফেলে, সব কিছুতে তালা ঝুলিয়ে দিয়ে প্রদীপ জ্বালিয়ে হাততালি দেওয়াকেই নাগরিক কর্তব্যের পরাকাষ্ঠা বলে ঘোষণা করে! তার প্রতিবাদ জানিয়েই ১ মে শ্রমিক দিবসে আত্মপ্রকাশ করছে স্বাস্থ্যের বৃত্ত। অতিমারিকালে ও তার পরে অন্য নানা মারি কেমন করে বেড়েছে, তা নিয়ে স্বাস্থ্যের বৃত্তে-র এই সংখ্যাতে কিছু আলোচনা থাকবে। আর থাকবে শ্রমজীবীদের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবন্ধ, ও নানা রোগ, অসুখ ও প্রতিকার নিয়ে একগুচ্ছ লেখা।
২০২৩ এর স্বাস্থ্যের বৃত্তে নবপর্যায় মে-জুলাই সংখ্যা (৫২’তম সংখ্যা) প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক হিসেবে। আশা করি আমরা দ্রুত আগেকার অবস্থায় ফিরে যেতে, এবং তাকেও ছাপিয়ে উঠতে পারব।
★আপাতত গ্রাহক করা হচ্ছে না। কী ভাবে পাওয়া যাবে প্রকাশের সাথে সাথে জানানো হবে।
PrevPreviousঈশ্বর-আমার একাকী ঈশ্বর ৪
Nextমুক্তির স্বাদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635523
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]