Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

খেলা

IMG_20230624_080023
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • June 24, 2023
  • 8:01 am
  • No Comments
আসলে খেলা কাকে বলে এ নিয়ে আমার বিভ্রান্তি বহুদিনের। অনেক কাল আগে এই গোলমালের কথা লিখেছিলাম। কিন্তু দুহাজার কুড়ি-একুশের পর সেই লেখাটা অনর্থক হয়ে গেছে। নতুন সংজ্ঞা যা বুঝেছি লিখলাম। পুরোনো লেখাটাও রইল। মায়া বড় বিষম বস্তু।
★
মনসা বলেছে, খেলা হবে খেলা হবে।
কালনাগিনীটি চুম্বন দিলে
সব্বাই যাবে মৃত্যু মিছিলে
এ পোড়া স্বদেশ বেহুলার ভেলা হবে।
নেতা বলেছিল, খেলা হবে খেলা হবে
চল্ ম্যাপটাকে ভাগ করে খাই
ইংগিত বুঝে হাজির সবাই,
তেল ঢাললেই মাথা আরও তেলা হবে।
ওরা বলেছিল, খেলা হবে খেলা হবে
ঠিক মত শুরু করতে পারলে
আর এক কদম সামনে বাড়লে
সংবিধানটা পড়ে থাকা ঢেলা হবে
চোরেরা বলেছে, খেলা হবে খেলা হবে
ক্লাব ফুটবল টি টোয়েন্টি গিঁটে
কিম্বা শূন্য ওএমআর শিটে
হাজার লক্ষ কোটি টাকা মেলা হবে।
ডাকাতেরা বলে, খেলা হবে খেলা হবে।
খেলার দাপটে বাপ রে কী তাপ
রজ্জুভ্রমে ধরা হয় সাপ
কোন ব্যাঙ্ককএ সব পাপ ঠেলা হবে?
চোরের মা বলে, খেলা হবে খেলা হবে।
বড় গলা শুনে রয়েছি সিঁটিয়ে
অবাধ্যদের মারবে পিটিয়ে
কবরে শ্মশানে ডেডবডি ফেলা হবে।
ওরা বলেছিল, খেলা হবে খেলা হবে
নিজের শ্রাদ্ধে থাকলে হাজির
ব্যবস্থা হবে আতশ বাজির
দিস্তা হিসেবে লুচিটুচি বেলা হবে।
★
পুরোনো লেখাটা
👇
খেলা
______
খেলা কাকে বলে? মানে সংজ্ঞা কী খেলা কথাটার? অনেক দিন নিজে ভেবে, এমন কী একে তাকে জিজ্ঞেস করেও ঠিকঠাক উত্তর খুঁজে পাইনি। সহজে ভাবলে, খেলা হল অবসর যাপনের এমন একটা উপায় যেখানে উপযুক্ত কৌশল মিশিয়ে অন্যের সাথে দৈহিক সক্ষমতার বা বুদ্ধির প্রতিযোগিতা করে জেতা হারার ফয়সালা করা হয়। কৌশল মানে প্রায় প্রতিক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বীকে ঠকাবার কুশলতা। যেমন ফুটবলে ড্রিবলিং, ক্রিকেটে বোলিং এর দুসরা বা তাসের ব্রিজ খেলায় কল দেওয়া।
খেলা শব্দটাকে খেলাচ্ছলে হাল্কা ভাবে নেবার কোনো কারণ নেই। সামান্য জুয়াখেলা থেকে অতবড় কুরুক্ষেত্র যুদ্ধটার সূত্রপাত হয়েছিল।
পেশাদারী খেলায় কিন্তু আদৌ অবসর যাপনের কোনো ব্যাপার নেই। খেলা আর প্রতিযোগিতাটা সেখানে স্রেফ জীবিকানির্বাহের উপায় মানে নিছক কাজই, অবসর যাপন নয়। তাহলে সংজ্ঞা থেকে অবসর শব্দটা বাদ গেল। পড়ে রইল খালি প্রতিযোগিতা।
তাহলে কি জয়েন্ট এন্ট্রান্স, কিম্বা কর্পোরেটের ক্যাম্পাসিং যেখানে
প্রতিযোগিতা আছে জীবিকানির্বাহের সমস্যাটাও আছে সেগুলো খেলার ডেফিনিশনে আসবে?
আবার তাস নিয়ে একা একা পেশেন্স খেলে অনেকেই। সেখানে অবসর যাপন হয় ঠিকই, কৌশলও আছে হয়তো। কিন্তু প্রতিযোগিতা কোথায়? কার সাথে? যদি ধরে নিই নিজের সাথে নিজেরই, তাহলে হেরে যাওয়ার জেদ না জিতে যাওয়ার আনন্দ- কোনটা ঘণ্টার পর ঘণ্টা খেলে যাওয়া পেশেন্স খেলোয়াড়কে পরবর্তী গেম শুরু করতে উদ্বুদ্ধ করে? জানে না স্বয়ং খেলোয়াড়ও।
খেলা আর খেলাধুলোর মধ্যে কিন্তু তফাৎ আছে। দাবা কিম্বা তাস পাশা জাতীয় সর্বনাশা শব্দগুলো খেলাধুলোর মধ্যে ইনক্লুডেড হবেনা। নেহাত ধুলোভরা রাস্তায় বসে না খেললে ধুলো লাগার কোনো সম্ভাবনাই নেই খেলোয়াড়দের গায়ে। এগুলো কেবলই খেলা। হালফিলের ভিডিও বা কম্পিউটার গেম বোধহয় এই তালিকায় সর্বশেষ সংযোজন।
রেসের মাঠে ছুটোছুটি করে ঘোড়ারা। আর কৌশল যা কিছু তা প্রয়োগ করে বেচারা জকিরা। তবু আমরা দুঃখ করে বলি রেস খেলে উচ্ছন্নে গেছে লোকটা! রেস খেলে যারা, তারা কিন্তু আসলে খেলে না। বাজি ধরে মাত্র। তবু কেন যে খেলোয়াড়ের শিরোপা পেয়ে যায় তারা!
সে খেলায় কোনও দৈহিক বা বুদ্ধির প্রতিযোগিতাই হয় না। তবু লটারিকে খেলা বলা হয়। কাছাকাছি মনে হলেও ফাটকা খেলা কিন্তু তা না। বুদ্ধি লাগে। এবং বেশ বেশিই লাগে। ঠকাবার কৌশল জানলে তবেই অন্যকে সর্বস্বান্ত করার এই খেলায় জেতা যায়। একে খেলা কেন বলা হয় কে জানে! তবে তো পকেটমারা বা কেপমারিও খেলা বলে গণ্য হতে পারে। এবং এই পেশাগুলির সাথে যুক্ত মানুষেরা দাবী করতে পারে অর্জুন পুরস্কার।
বৃন্দাবনের দেবসুলভ লীলাখেলাকে খেলা অভিধায় ভূষিত করার কারণ বোঝা দুষ্কর। “আমরা করলে বিলা, তিনি করলে লীলা”য় কৌশল হয়তো লাগে। প্রতিযোগিতা কোথায়? ভক্তজন বলবেন তাও আছে। কৃষ্ণ আর রাধার সম্পর্কের মধ্যে ভালোবাসার প্রতিযোগিতা আছে, প্রতারণারও। কিন্তু জয়পরাজয় নেই। আছে বিরহের মত আধা অ্যাবস্ট্রাক্ট বা মিলনের মত চূড়ান্ত বস্তুবাদী কিছু এন্ড-প্রোডাক্ট। এ লাইনে বাঁকা পথে একটু এগোলেই পাওয়া যাবে কাব্যিক পরিভাষার জলকেলি মানে জলক্রীড়া। সেই অ্যাডাল্ট আলোচনা এখানে সমীচীন হবে না।
শুদ্ধমাত্র পারদর্শিতা দেখানোকেও খেলা নামে চালানো হয় কখনও কখনও। যেমন ভালুক খেলা কী সাপখেলা। সেখানে প্রতিযোগিতা কি সাপের সাথে ওঝার? বোঝা দুষ্কর। ভানুমতীর খেলাও তাইই। সেই ব্যক্তিগত পারদর্শিতা। সেখানেও প্রতিযোগিতা নেই।
খেলা কথাটার কোনও সংজ্ঞাতেই জীবনের খেলাঘর আঁটে না। কে খেলে? কার সাথে? কিছুটা শিশুসুলভ ব্যাপক অনিশ্চয় ব্যাপার- স্যাপারকেই হয়তো খেলা বলা হয়েছে সেখানে। কচি বাচ্চা হাত পা ছুঁড়ে খেলে যখন, সেখানেই বা খেলা বলতে কি বোঝানো হয় জানি না। তার সময়ের তো পুরোটাই প্রতিযোগিতাহীন অবসর।
যদি খেলার অন্তর্নিহিত অর্থ থেকে প্রতিযোগিতা কথাটা বাদ দেওয়া যায়? এমন যে কোনো কিছু যা অবসর সময়কে আনন্দমণ্ডিত করে তোলে। তাহলে কি খেলার পরিধিতে ঢোকার চেষ্টা করবে গল্পের বই পড়া, ছবি আঁকা, বা অন্য যে কোনও হবি? কিন্তু আমরা ওগুলোকে খেলা বলিনা।
অঙ্কে যার মাথা খেলে না, সে কি অকূল রাশিমালার সাথে কোনো প্রতিযোগিতায় নেমে হেরে গেছে না কী সেই রাশিমালা তাকে সে’ভাবে কাছে ডাকেই নি কোনোদিন, কে বলে দেবে?
খেলার বহুমাত্রিক সংজ্ঞা বোঝা কাজেকাজেই সোজা নয়। খেলতে আগ্রহী না হলেও কখনও কখনও তবু মানুষকে খেলায় জড়িয়ে পড়তে হয়। এ আমাদের নিত্যনৈমিত্তিক অভিজ্ঞতা। তখন শ্রমিককে খেলিয়ে দেয় মালিকপক্ষ আর ইউনিয়ন একে অন্যের বিরুদ্ধে। আর সেই খবরের মনোমতন কপির জন্য কনিষ্ঠ সাব এডিটরকে লেজে খেলায় ঝানু চিফ রিপোর্টার।
PrevPreviousশিশির বিন্দু- ৫ মহিউদ্দিন শেখের বিবি
Nextবোলতার কামড়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661815
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]