Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অনেক মানুষ, একলা মানুষ ৯

Screenshot_2023-10-25-00-29-07-53_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Anirban Jana

Dr. Anirban Jana

Surgeon
My Other Posts
  • October 25, 2023
  • 12:38 am
  • 2 Comments

রবিন কুকের একটা উপন্যাস আছে। গডপ্লেয়ার নাম। গড প্লেয়ারের কেন্দ্রীয় চরিত্রে আছে এক কার্ডিয়াক সার্জন। নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে সে সবকিছু করতে প্রস্তুত। এমনকি খুন পর্যন্ত। হাড় হিম করা থ্রিলার। শেষ পর্যন্ত- ‘সত্যমেব জয়তে’।

সমাজের সব পেশায় সফল মানুষরা কি জীবনের কোনো একটা সময় নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে? একটা আলগা মন্তব্য করেই ফেলি। রবীন্দ্রনাথও কি বলেননি-  আমি মৃত্যু-চেয়ে বড়ো এই শেষ কথা বলে/ যাব আমি চলে। কবিতার আড়ালে কি সেটি কবির মনের কথা ছিলনা? অবশ্য বিশ্বকবির কথা আলাদা -মৃত্যু তাঁর কাছে সত্যিই মাথা নিচু করে দাঁড়াতে বাধ্য হয়েছিল।

আর নেতা-মন্ত্রীদের কথা বাদ দিন। তারা ভোটে জেতার পরদিন থেকে রজনীকান্ত মোডে চলে যায়। কথায় কথায় এক বলে ছটা ছক্কা হাঁকায়। ছুটে আসা বন্দুকের গুলিকে দাঁতে কামড়ে ফুঁ দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। তারা বাঁটুল দি গ্রেট, ফ্যানটম আর স্পাইডার ম্যানের ককটেল। তারা যথার্থই সর্বশক্তিমান।

আমি আমজনতার কথা বলছি। সেখানে বিভিন্ন পেশার মানুষের হামবড়াই বড্ড চোখে লাগে। নিজে বড়ো প্রমাণ করতে অনেককে অহেতুক কলিগদের নিন্দা করতে শুনেছি। নিজেকে দুভাবে বড়ো প্রমাণ করা যায়, এক নিজেকে সত্যি বড়ো করে। দুনম্বর রাস্তাটা বেশ সোজা- অন্যকে ছোট করে। সহজ রাস্তাই বেশি মানুষ বেছে নেয়। আর এই হামবড়াইটা যখন ডিজঅর্ডারের দিকে বাঁক নেয় তখন তার ডাক্তারি নাম হয়ে যায় নার্সিসিস্টিক পারসোনালিটি ডিজঅর্ডার। গড কমপ্লেক্স। গড কমপ্লেক্স অবশ্য ডাক্তারি টার্ম নয়। সৃজিত মুখার্জি তাঁর ‘দশম অবতার’ সিনেমায় এই শব্দটি ব্যবহার করেছেন। গড কমপ্লেক্স আর এনপিডি ঠিক এক নয়।

ভেবেছিলাম একজন সিনিয়র ডাক্তারের কথা লিখবো। তাঁর আকর্ষণীয় চরিত্র এবং কথাবার্তা ‘অনেক মানুষ’এর গল্প হওয়ার জন্য উপযুক্ত। কিন্তু এইধরনের লেখার একটা বিপদও আছে। মানুষটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়। তাঁর দোষ গুলো শব্দে বাঁধবার আগে দেখে নিতে হয় আসল পরিচয় ঠিকঠাক আড়াল করা গেল কিনা। দুনম্বর জিনিস যেটা দেখতে হয় সেটা আরও বিপজ্জনক -আমিও একই দোষে দুষ্ট নই তো? কোন পরিস্থিতি তাঁকে এরকম একটা মানসিক ফানুস তৈরি করার দিকে টেনে নিয়ে গেল?

সেটি বিশ্লেষণ করতে গিয়ে বিপদে পড়ে গেলাম। নিজের ওপর একটা বার্ডস আই ভিউ নিতে গিয়ে চমকে উঠলাম। আরে, আমারও তো কিছুটা হাম সবসে বড়া ভাব আছে। কিন্তু হলো কিকরে?

ঘটনার সূত্রপাত একজন বয়স্ক ভদ্রমহিলার ব্রেস্ট ক্যান্সার অপারেশন করার পর। এফএনএসি বা সূচ ফুটিয়ে পরীক্ষার রিপোর্টে টিউমারটা সন্দেহজনক বলেছিল।তাই অপারেশনের সিদ্ধান্ত নিই। অপারেশন করার পর বায়োপসি রিপোর্ট বললো ক্যান্সার। কিছুটা স্বান্তনা দেবার জন্য আর কিছুটা সত্যিই আমার মনে হয়েছিল বলে জানালাম যে স্লাইড রিভিউ করাতে হবে। মনে হয়না ক্যান্সার হয়েছে। ভালো জায়গার রিপোর্ট বললো যে ক্যান্সার নয়। রোগীর বাড়ির লোক অধরের সরপুরিয়া আর রিপোর্ট নিয়ে চেম্বারে হাজির। তারপর ভদ্রমহিলা যতবার চেম্বারে আসতেন তাঁর বাড়ির লোকজন অপেক্ষারত রোগীদের কাছে আমার ভগবানত্ব বর্ণনা করতেন। আমার চেম্বারের ছেলেমেয়েরা আমাকে সেগুলো জানাতো। শার্টের ওপর দিকের বোতামে চাপ পড়তো।

দ্বিতীয় ঘটনাটা একটা গরীব রোগীকে নিয়ে। তার কৃতিত্ব অবশ্য একজন কোয়াক ডাক্তারকে দেওয়া যায়। অবস্ট্রাকটিভ জন্ডিস বা পিত্তরস আটকে জন্ডিস হয়েছিল পেশেন্টের। আলট্রাসাউন্ড যে ডাক্তারবাবু করেছিলেন তিনি পিত্তনালীতে কোনো পাথর খুঁজে পাননি। প্রদাহজনিত কারণে হতে পারে আবার ম্যালিগন্যান্ট গ্রোথ থেকেও হতে পারে। মেডিকোলিগাল কারণে (সেটা যে কি ভয়ানক ‘বাঁশ’ কারণ তা একটা ডাক্তারই জানে) তিনি ব্রাশ সাইটোলজি করার কথা লিখেছিলেন। সেটি পড়ে সেই কোয়াক ডাক্তার রোগী এবং তার বাড়ির লোকজনের মাথায় ক্যান্সার কথাটা এমন ভয়ংকর ভাবে ঢুকিয়ে দিয়েছিল যে জগতের কোনও নিউরোসার্জনের ক্ষমতা নেই তা বার করে।

মানুষ শেষ অবস্থায় হাসপাতালে দিয়ে দেয় রোগীকে। শেষ নিশ্বাস চেখের আড়ালে ফেলুক। অল্পবয়সী মেয়ে, ছোট্ট একটা বাচ্চা আছে। একশো একটা কারণ আছে অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়ার। সব শেষ কারণ ক্যান্সার। সেটাকে এক নম্বরে রাখতে আমার চিকিৎসা বিদ্যা ভয়ানক প্রতিবাদ করছিল। বাড়ির লোককে সেকথা জানাতে নিজেদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল- একেবারে মুখ্যু ডাক্তার জেলা হাসপাতালে এসেছে গো। এতো খরচ করে করা রিপোর্টেও ভরসা নেই। আমি আলট্রাসোনোগ্রাফির ডাক্তারকে ফোন করি। ওদের আড়ালে। আমার সন্দেহই ঠিক। মেডিকোলিগাল কারণে লেখা – তারও ধারণা ইনফ্ল্যামেটরি কারণ। হদ্দ গরীব রোগী। আমি আর বেশি পরীক্ষানিরীক্ষা করালাম না। জন্ডিস সারিয়ে গলব্লাডার অপারেশন করে রোগী বাড়ি গেল।

“গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে-“। এরপরের গল্পগুলো সাংঘাতিক। শেষ অবস্থার পেশেন্টদের আমার কাছে এনে অনুরোধ -‘আপনি শুধু মুখে বলুন যে ভালো হয়ে যাবে।’

গড কমপ্লেক্স। বেশ কয়েকদিন আমি দশম অবতার। বেলুন ফুটো হলো দুটো রোগী খারাপ হতে। মাটিতে পা ঠেকতে সময় লাগলো না। খারাপ হয়ে যাওয়া দুটো রোগীর গল্প পরে লিখবো।

এ গল্প শুধু আমার নয়- আমার মতো অনেক ডাক্তারের। অন্য পেশার মানুষদেরও।

PrevPreviousPMSF condemns all attacks on Hospitals in conflict zones including bombing of Ali Ahli Hospital in Gaza
Nextসাধারণের গল্প ৩Next
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
সৌমেন সোম
সৌমেন সোম
2 years ago

দারুন অনির্বাণ, তোর লেখা যত পড়ছি, তত মুগ্ধ হচ্ছি, পড়া শুরু করলে, একটা হালকা নেশা অনুভব করছি, শেষ না হওয়া পর্যন্ত নেশাটা তাড়া করছে। ক্লাস মেট অনির্বাণ কে চিনতাম, নতুন করে লেখক অনির্বাণ কে চিনছি, ভাল লাগছে।

0
Reply
Dr Anirban Jana
Dr Anirban Jana
Reply to  সৌমেন সোম
2 years ago

🙏❤️

0
Reply

সম্পর্কিত পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

April 30, 2026 No Comments

২৭ এপ্রিল ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

সাম্প্রতিক পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

Doctors' Dialogue April 30, 2026

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620115
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]