Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাধারণের গল্প ৩

394524813_6444496548993499_8598058222852473502_n
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 25, 2023
  • 12:39 am
  • One Comment
ষষ্ঠীর সকালে এক মনে রোগী দেখছি, দরজার ফাঁক দিয়ে এক বয়স্ক মহিলা মাথা বাড়ালেন, ‘ডাক্তারবাবু, একটু কাগজ হবে?’
একটা বাতিল প্রেশক্রিপশনের অর্ধেকটা দিয়ে রোগী দেখছি, একটু পরেই আবার কাঁচুমাচু মুখটা দেখতে পেলাম,
‘ডাক্তারবাবু, যদি একটা পেন পাওয়া যায়?’
হেসে বললাম, ‘কী ব্যাপার, ডাক্তারের চেম্বারে এসে অংক করবেন নাকি?’
মহিলা বয়স্ক হলেও বেশ রসিক। একগাল হেসে বললেন, ‘নানা, প্রেমপত্র লিখব।’
অন্যদিন হলে এমন রসিকতায় মেজাজটা খিঁচড়ে যেতো। আজ দিনটা অন্যরকম হওয়ার জন্য খিঁচড়ালো না। দুর্গাপুজো শুরু হয়ে গেছে। কাল রাতে মণ্ডবে ঠাকুর চলে এসেছে। এবারের ষষ্ঠী পুজো সকালেই হচ্ছে। মাইকে মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে। এই সময়ে রাগারাগি করা বেশ মুশকিল।
বললাম, ‘কাকে লিখবেন?’
উনি দাঁতহীন গালে টোল ফেলে হাসলেন। বললেন, ‘কাকে আবার, আমার বুড়োকেই লিখব। এই বয়সে আর কে পাত্তা দেবে। তবে দেখবেন, তাতে আপনার সুবিধাই হবে। হাতে যখন সময় আছে, তাড়াতাড়ি লিখে ফেলি।’
রোগী দেখতে দেখতে বয়স্ক মহিলার কথা ভুলেই গেছিলাম। আধঘন্টা বাদে তিনি আরো বয়স্ক এক ভদ্রলোককে ধরে খুপরিতে ঢোকালেন। সাবধানে তাঁকে বসিয়ে একটা কাগজ আমার হাতে দিয়ে বললেন, ‘এই নিন প্রেমপত্র। পড়ে হাসবেন না যেন। ক্লাস এইটের বিদ্যা। অনেক বানান ভুল আছে।’
বয়স্ক ভদ্রলোক বেশ নড়বড়ে হলেও তেজ কম নয়। বললেন, ‘এতো কিছু লেখার কী দরকার ছিল? আমার কী স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? আমি কী গুছিয়ে সবকিছু ডাক্তারবাবুকে বলতে পারতাম না?’
ভদ্রমহিলা বললেন, ‘ওরে আমার স্মৃতিধর পণ্ডিত। বলতো আজ সকালে রুটির সাথে কী তরকারি খেয়েছো?’
ভদ্রলোক গভীর চিন্তায় ডুবে গেলেন। ওনার স্ত্রী হেসে বললেন, ‘সকালে কী খেয়েছো সেটাই বলতে পারছ না, আর তুমি ডাক্তারবাবুকে সমস্যার কথা গুছিয়ে বলবে?’
বয়স্ক ভদ্রলোক কাঁপা কাঁপা গলায় বললেন, ‘তুমি আজকাল যা একঘেঁয়ে রান্না করো, রোজই একই তরকারি। একদিন লুচি মাংস করলে ঠিকই মনে থাকতো।’
‘আহা… সখ কত। কাঁচকলার তরকারি খেয়েও চৌদ্দ বার বাথরুমে ছোটো। লুচি মাংস খেলে আর দেখতে হবে না।’
আমি দুজনের খুনসুটি শুনতে শুনতে হাসিহাসি মুখে কাগজটা পড়ছিলাম। উনি বেশ গুছিয়েই স্বামীর সমস্যার কথা লিখেছেন। ভদ্রমহিলা বললেন, :যত দিন যাচ্ছে বুড়োটা একেবারে বাচ্চা হয়ে যাচ্ছে। সারাক্ষণ শুধু বায়না- এই চাই ওই চাই। আমিও তো বুড়ী হচ্ছি। একা কীভাবে এই ধেড়ে খোকাকে সামলাবো? আমাদের ছেলে মেয়েও নেই যে তারা একটু সাপোর্ট দেবে। দেখুন না, আধঘন্টা পেচ্ছাপ চাপতে পারে না, বায়না ধরেছে এখান থেকে বেরিয়ে ঠাকুর দেখতে যাবে। তার জন্য হাগিস পরিয়ে এনেছি।’
বয়স্ক ভদ্রলোকের মুখের এক কোণে লালা গড়িয়ে পড়ছিল। মহিলার কাপড়ের আঁচল দিয়ে যত্ন করে মুছে দিলেন। দৃশ্যটা এতো সুন্দর লাগলো অনেকদিন আগে হারিয়ে ফেলা মায়ের কথা মনে পড়ে গেল।
মহিলা যাওয়ার সময় বলে গেলেন, ‘যাই যেটুকু পারি ঘুরে নি। পরের বছর আর দুজনে একসাথে ঘোরা হবে বলে মনে হয় না। ওনাকে তো টোটো থেকে নামানো মুশকিল। টোটোতে বসে বসেই প্যাণ্ডেল দেখবে। আপনিও ঠাকুর- টাকুর দেখবেন। দেখবেন মন ভালো হয়ে যাবে। আপনার পুজোও খুব ভালো কাটুক।’
PrevPreviousঅনেক মানুষ, একলা মানুষ ৯
Nextবর্তমান ‘রোমান’ অধিপতিদের পক্ষে নিজেদের হাত থেকে ‘নিরপরাধ রক্ত’ ধুয়ে ফেলা বোধহয় একেবারেই অসম্ভবNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
সৌমেন সোম
সৌমেন সোম
2 years ago

বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট ঘটনাগুলো গুছিয়ে লেখার মধ্যে অনেক মুন্সীয়ানার প্রয়োজন, যেটা আপনার লেখায় পেলাম। ভাল লাগলো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669503
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]