Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারির কথকতা- ২৪ জ্যোতিষামৃত

Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • February 10, 2024
  • 8:59 am
  • No Comments
‘স্যার, সোমবার ওর অপারেশনটা কখন করবেন ?’ অল্পবয়স্ক মেয়েটি আমার চোখের দিকে তাকিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বলল।
আমার সামনেই টেবিলের উপরে একটা ক্যালেন্ডার এবং প্ল্যানার রাখা। ফেব্রুয়ারী মাসের পাতাটা খোলা। তাতে আগামী কয়েকদিনের পরিকল্পিত অপারেশনের নাম, রোগীর নাম, সময়, তারিখ লিখে রাখা। এই তরুণীর সঙ্গীর অপারেশন তো মঙ্গলবারে লেখা আছে!
‘সে কি? সোমবারে তো আমার কোনো অপারেশন নেই! আর ওনার অপারেশন মঙ্গলবারে রাখা আছে।’
‘আপনি তো বলেছিলেন সোমবারে করবেন!’
‘না, আমি মঙ্গলবারে করব বলেছিলাম। আর সেটাই লেখা আছে এখানে।’
ছোট ছেলেমেয়ে থেকে বুড়োবুড়ি বিভিন্ন বয়সের রোগী ও তাদের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সামলে চলেছি গত সিকি শতাব্দী ধরে। কিন্তু আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত অথচ কঠিন স্বরে আমার উপর মানসিক চাপ তৈরি করতে এমন কাউকে দেখিনি।
‘কেন, সোমবারে করতে অসুবিধা কোথায়?’
‘সোমবারে অপারেশন থিয়েটার খালি নেই। আমারও ওইদিন অন্য অনেক কাজ আছে। আর তাছাড়া এটা তো কোনো এমার্জেন্সী পরিস্থিতি নয়।’
‘না মানে…..’
এবারে মাথা নীচু করে মেয়েটি বলল, ‘আমরা অ্যাষ্ট্রোলজারের সাথে যোগাযোগ করেছিলাম। আমাদের অ্যাষ্ট্রোলজার বলেছেন সোমবার দিনটা খুব ভালো। সকালের দিকে। ওইদিন উনি অনেকটা সময় দিয়েছেন। তার মধ্যে করে দিলেই হবে।’
‘অ, অ্যাষ্ট্রো! তা এক কাজ করুন- ওই অ্যাষ্ট্রোলজারকেই বলুন সার্জেন ঠিক করে দিতে। আর তাঁর বেঁধে দেওয়া সময়ের মধ্যে অপারেশন করিয়ে নিন। আমি পারব না। আমাকে ছেড়ে দিন।’
‘না না আমরা আপনাকে দিয়েই করাব। সেই জন্যেই এ ক’দিন অপেক্ষা করে আছি।’
রোগী ছেলেটি মৃদুভাষী। সে সম্ভবতঃ মেয়েটির ফিয়াঁসে। সে বলল, ‘আসলে ও অপারেশনে ভয় পাচ্ছে তো, তাই।’
‘ভয় পাওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তাই বলে আমি ভয় কাটাতে অ্যাষ্ট্রোসার্জারী করতে পারব না।’
‘আসলে বাবা-মা জ্যোতিষীতে বিশ্বাস করেন তো, তাই।’ ছেলেটি বলল।
‘কিন্তু তোমরা দুজনেই তো অ্যাডাল্ট! তোমাদের নিজস্ব মতামত নেই?’
আজকাল এই এক ফ্যাশন হয়েছে- অ্যাষ্ট্রোসার্জারী, অ্যাষ্ট্রো সিজার! জ্যোতিষীর বেঁধে দেওয়া সময়ে নবজাতককে পৃথিবীর আলো দেখানো চলছে। জন্মের পরেই চিকিৎসাবিজ্ঞানের সাথে সাথে সে পাচ্ছে অবিজ্ঞানের ছোঁয়া! জ্যোতিষ নির্ধারিত লগ্নে জন্ম হলে সে শিশুকে আর পায় কে! জীবনে সে নাকি যা ধরবে, তাতেই সোনা ফলবে!
মা-মাসী-দাদু-ঠাকুমাকে শিখন্ডি করে তথাকথিত শিক্ষিত, আধুনিক ও সচ্ছল যুবসমাজ ক্রমশঃ অবিজ্ঞান ও কুসংস্কারের কুয়াশায় পথ হারাচ্ছে। এই বিপথের শেষ কোথায় কে জানে!
আমার রোগী ও তার সঙ্গিনীকে বললাম, ‘অপারেশনের সময় ঠিক হবে, রোগের পরিস্থিতি অনুযায়ী, আপনার-আমার-হাসপাতালের সুবিধাজনক সময়ে। কোনো জ্যোতিষীর গণনা অনুযায়ী নয়। না হলে আমি এ ব্যাপারে নেই।’
ছেলেমেয়ে দুটো চুপচাপ মেনে নিল আমার কথা।
PrevPreviousতব চরণে ৮
Nextসন্দেশখালি নিয়ে কিছুই বলার নেই।Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624876
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]