Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ধৈর্য্য

Screenshot_2024-04-13-07-52-52-20_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Bhattacharya

Dr. Dipankar Bhattacharya

Physician and Health Administrator
My Other Posts
  • April 13, 2024
  • 7:53 am
  • No Comments
ভাবা যায় দশ মিনিটের উপর রিসেপশনের সামনে দাঁড়িয়ে, কেউ নেই টিকিট করার!
মানলাম গুড ফ্রাইডে ছুটির দিন, মানলাম সন্ধ্যা টা র পর হাসপাতালে এসেছি।
মানলাম সামনেই emergency রুম, সেখানে সিস্টার আছেন, সেরকম কিছু হলে বেডে শুয়ে পড়লে ওনারাই দেখভাল করতে শুরু করে দেবেন,
মানলাম আমরাই যখন বড়ো হাসপাতালে যাই দেখাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়,                            মানলাম সেই ওষুধগুলোই এখানে এসে লিখিয়ে নেই, অর্থাৎ ওনারা নিজেরাও এই একই ওষুধ প্রেসক্রাইব করেন,
তবুও এই গাফিলতি মেনে নেওয়া যায় না।
দশ মিনিট অপেক্ষা করতে হবে সন্ধ্যা সাত টার পর টিকিট করানোর জন্য ছুটির দিনে, ইয়ার্কি হচ্ছে এসব!!
কি হলো কিছু তো বলুন?                                                                                                                                                একটা ঘটনার কথা মনে পড়ে গেল। বলতে পারি?
বলুন।
সাগরদীঘিতে তখন একা। সোমা কলকাতায়। স্বভাবতই সকালে উঠে সব সামলে হাসপাতালে পৌঁছতে একটু সময় লাগতো। সাড়ে আট বেজে যেত।
একদিন Director Project স্যারের ফোন। অত্যন্ত রাগী মানুষ ছিলেন। সবাই ভয়ে কাঁপত। অবসর নিয়েছেন এখন।সাগরদীঘিতে এসে আমাকে দেখাতেন, আমাদের ল্যাবে টেস্ট করতেন, ওষুধ যা দিতাম খেয়ে ফলো আপ জানতেন।একটা ডাক্তার রুগীর সম্পর্ক ছিল।
স্বভাবতই ফোন করে যখন বলেন দীপঙ্কর কাল সকালে প্ল্যান্টে ঢোকার আগে যাবো তোমার চেম্বারে। সাড়ে আট হলে ঠিক আছে তো?
আমি বললাম ঠিক আছে, তবে ব্লাড করতে হলে খালি পেটে আসবেন।
ঠিক আছে।
স্যার ৮.১৫ নাগাদ চলে আসেন। আসলে আমাকে দেখিয়ে, রক্ত পরীক্ষা করিয়ে, গেস্ট হাউসে খেয়ে তারপর প্ল্যান্ট। তাই একটু আগে আসা।
আমি তখনও এসে উঠতে পরে নি।
স্যার আমার চেম্বারে অপেক্ষায়।
স্যারের কিছু সঙ্গী ফোন করে পারলে আমাকে খুনই করে ফেলে। আপনি ভাবতে পারছেন সংস্থার সেকেন্ড ব্যক্তি আপনার অপেক্ষায় আপনার চেম্বারে!! আপনার কোনো আক্কেল নেই!! আজ দেখবেন কি অবস্থা করে আপনার উনি?
যথাসময়ে আসলাম। চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে বললাম: আপনাকে তো বললাম সাড়ে আট টায় আসতে। তার আগে এসেছেন। তাহলে আমার কি দোষ। সকাল সকাল এভাবে অপমান করার কি মানে!
উনি আকাশ থেকে পড়লেন। সবটা শুনলেন। বললেন উনি কিছুই জানেন না এসবের। উনি চেম্বারের ভিতরে ছিলেন। বাইরে কে কি করেছে ওনার জানার কথা নয়। However উনি আজ নয় কাল ব্লাড করাবেন।
বললেন ব্রেক ফাস্ট করে চা খেয়েছো?
কি করে খাবো? যা তাড়াহুড়া করলেন!
আমি নই দীপঙ্কর। শুনেছি তোমার এখানে একটা ক্যান্টিন আছে। ওখানে খাবো চলো।
ওখানে আপনি! আপনার কি মাথা খারাপ হলো স্যার? ওই কাপ, ওই ambiance!!
আরে চলো না।
দুজনে ক্যান্টিনে গেলাম। ওনার সঙ্গে আসা বাকিরা সবাই বাইরে দাঁড়িয়ে। অধিকাংশই আমার দিকে কটমট চোখে তাকিয়ে।
দুজনে ভাঙ্গা কাপে চা খেলাম। উনি ভালো ফুটবল খেলতেন, তাই নিয়ে হাসি ঠাট্টা করলেন। আসলে সকালের ঘটনায় নিজে খুব দুঃখ পেয়েছেন। নানা ভাবে চেষ্টা করে গেলেন আমার মুড ঠিক করতে।
নাতির অন্নপ্রাশন উপলক্ষে কলকাতার বড়ো ক্লাবে নিমন্ত্রণ কার্ডটা প্রথম সাগরদীঘিতে আমার বাড়িতেই আসে, আর লক্ষ্যণীয় সোমার নাম উপরে ছিল।
মানুষকে খুব ছোটো ছোটো কাজে ব্যবহারে চেনা যায়।
এটুকুই বলার ছিল ভাই।
চললাম…
PrevPreviousনারী ও নির্বাচন
Nextভোটার-শিক্ষাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

দেশদ্রোহী

July 27, 2026 No Comments

(গল্পটি প্রকাশিত হয়েছিল বছর দশেকেরও আগে দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকায় পাঠানো ও প্রকাশিত একমাত্র গল্প। আবার দিলাম – কেন দিলাম? কোনো কারণ নেই। দিতে

বাংলার মুখ: ২৪ জুলাই

July 27, 2026 No Comments

মিছিল নেমেছিল পথে, নাকি গোটা পথটাই হয়ে  উঠেছিল চলমান মিছিল এক রাগী পতাকার   সহস্র ফনা তুলে, বাতাসে স্লোগান ছিল, নাকি সমস্ত বাতাস ঝড়ের তীক্ষ্ণ শাঁখের মতো

জয় হোক ছাত্র-জনতার ঐক্যের। জয় হোক গণতান্ত্রিক আন্দোলনের।

July 27, 2026 No Comments

দিল্লিতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র-যুবদের ঐতিহাসিক গণআন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাত্রসমাজের ঐক্যবদ্ধ সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষায়

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

July 26, 2026 No Comments

২৪ জুলাই, ২০২৬ 1942 A Love Story সিনেমায়, যদ্দূর মনে পড়ে, অনুপম খেরের মুখে একটা সংলাপ ছিল। খুব সম্ভবত নায়ক অনিল কাপুর যখন নায়িকা মনীষা

আজকাল

July 26, 2026 No Comments

হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক, শহর জুড়ে নতুন দিনের ঝলক। স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক, তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক। আসে নতুন নতুন ভাতার ঘোষণা,

সাম্প্রতিক পোস্ট

দেশদ্রোহী

Dr. Aindril Bhowmik July 27, 2026

বাংলার মুখ: ২৪ জুলাই

Debashish Goswami July 27, 2026

জয় হোক ছাত্র-জনতার ঐক্যের। জয় হোক গণতান্ত্রিক আন্দোলনের।

West Bengal Junior Doctors Front July 27, 2026

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

Dr. Bishan Basu July 26, 2026

আজকাল

Dr. Sukanya Sinha July 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655056
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]