Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চাপ

448730490_2707875562726250_5965463813359678303_n
Dr. Palash Bandyopadhyay

Dr. Palash Bandyopadhyay

Pediatrician, poet, writer
My Other Posts
  • July 7, 2024
  • 8:56 am
  • No Comments
এক চিন্তিত মা আজ চেম্বারে এসে বললেন, ইদানিং মেয়ে খুব অবাধ্য হয়ে যাচ্ছে, কথায় কথায় তর্ক করে, পড়াশোনা করতে চায় না। আমার মনে হয় ওর একটু কাউন্সেলিং দরকার। তাছাড়া, বড্ড কুঁড়ে, নড়ে খায় না।
মেয়ের বয়স পাঁচ বছর। ওজন তিরিশ কেজি। পড়ে প্রেপ এ।
জিজ্ঞাসা করলাম, বিকেলে কি করে?
বললেন সাড়ে পাঁচটার সময় ম্যাম পড়াতে আসেন।
আবার জিজ্ঞাসা করলাম, খেলে কখন?
বললেন, খেলবে কি করে? পড়ার যা চাপ! সময় কোথায়? তাছাড়া ম্যামেরও ওই বিকেল ছাড়া সময় নেই।
চাপ নিয়ে অবশ্য কিছু বলার নেই। শিশুর শেখার ক্ষমতাকে তোয়াক্কা না করে অবৈজ্ঞানিক প্রবল বড় সিলেবাসের বোঝার বিরুদ্ধে কথা বলায় সব মহলের ঔদাসীন্য, নইলে শিশু ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়বে। তার উপরে গোদের উপর বিষফোঁড়া সঙ্গে আছে, নাচ, গান, আঁকা, কবিতা শেখা, সাঁতার। কোনোটাই আনন্দের জন্য নয়। টার্গেট আর পরীক্ষা পাশ করে সার্টিফিকেট অর্জনের খেলা।

Oplus_131072
সুতরাং কোপ পড়ছে শিশুর খেলার সময়টাতে। যদিও বিজ্ঞান বলে শিশুর শেখার প্রাথমিক উদ্দীপক পরিবেশ ও প্রকৃতি। পাঁচ ইন্দ্রিয় দিয়ে শিশু প্রকৃতিকে চেনে। সেখান থেকে আহরণ করে বর্তমানে ও আগামীতে আনন্দে বাঁচার রসদ। তাছাড়া খেলার ছলে হুটোপুটিতে শিশুর শরীরচর্চা হয়। বিভিন্ন অঙ্গ তন্ত্র ও মস্তিষ্কে রক্ত চলাচল ও তার সঙ্গে খাদ্য ও অক্সিজেনের সরবরাহ হওয়ার ফলে শিশুর বৃদ্ধি ও বিকাশ হয়। অলস মস্তিষ্ক যে পড়া সে তিন ঘণ্টায় নেয়, কর্মক্ষম তাজা মস্তিষ্কে তা নিতে পারে এক ঘণ্টায়। শিশুর ওজন নিয়ন্ত্রণে থাকে। সে চনমনে থাকে। মোবাইল ও কম্পিউটারের থেকে অন্তত খেলার সময়টাতে মুক্তি পায়।
আসলে, আমরা সব বুঝেও বুঝি না, কারণ, ওই! শিশু পিছিয়ে পড়বে।
এখন নিজের বয়স হচ্ছে বেশ বুঝতে পারি। কয়েক বছর আগেও এরকম পরিস্থিতিতে মা বাবা কখনও কাউন্সেলিংয়ের কথা বললে রেগে গিয়ে বলতাম , কাউন্সেলিং আসলে আপনাদের দরকার। শিশুর নয়।
এখন না বলার কারণটাও মানি মনে মনে। মা বাবা আসলে চারদিক থেকে সাঁড়াশি আক্রমণে দিশাহীন, বিপর্যস্ত। চিকিৎসকও বকাঝকা করলে তাঁরা যান কোথায়?
আপনাদের একটা কথাই বলি শুধু। একবার স্রেফ সাহস করে চাপ থেকে নিজেদের বের করে আনুন। শিশুকে শৈশব দিন। মাঠঘাট প্রকৃতি চিনতে শেখান। দেখবেন তাদের মানুষ করতে আপনাদের আর কখনও জীবনপণ করতে হবে না।
আপনার শিশু আপনার। তার বড় হওয়ার ব্যাপারে টেনশন সবথেকে বেশি আপনারই। এসবের উপর সম্পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রেখেই বলছি, এখন, এই যুগেও শৈশবে প্রকৃতি ও পরিবেশের কোনও বিকল্প নেই। শিশুর শৈশব যাতে সুখস্মৃতি হয়ে থাকে সেটা দেখুন।
মানুষ হওয়ার লড়াই? সে তো বড় হওয়ার পর আজীবন আছে!
কলকাতা ২২.০৬.২০২৪
PrevPreviousবিজয়কৃষ্ণের সিন্দুক
Nextচেম্বার কড়চা –পাশের গলির গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 No Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 No Comments

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

হাতুড়ি

August 29, 2026 No Comments

ভাঙা তো সহজ, গড়াটা কঠিন হাতুড়ি থাকলে ছেনি হাতে নিন শুধু যদি হন হাতুড়ি-মালিক, দুনিয়া পেরেক মনে হবে ঠিক হাতুড়ি একলা হাতে বেমানান তার জানা

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

সাম্প্রতিক পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

হাতুড়ি

Arya Tirtha August 29, 2026

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670809
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]