Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কে? কারা? কেন? কখন? কী করে?

FB_IMG_1724930863237
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • September 2, 2024
  • 6:59 am
  • No Comments
অজস্র প্রশ্নের উত্তর খুঁজছে দেশ, রাজ্য, পাড়া। পেশা, বয়স, লিঙ্গ নির্বিশেষে সাধারণ মানুষ অসংখ্য প্রশ্নচিহ্নের মতো ঝুলে আছে গলি, রাজপথ, স্টেশন, মাঠঘাটের আনাচে কানাচে।
কে?
কারা?
কেন?
কখন?
কী করে?
কে প্রথম দেখেছে?
কখন দেখেছে?
তারপর কী করেছে?
কী রঙের চাদর?
কতজন লোক অকুস্থলে?
ছবি কে তুলল?
অসম্পর্কিত মানুষের ভিড় কেন সেখানে?
যাদের ছবি দেখা যাচ্ছে, তাদের মুখ অমন ভাবলেশহীন কী করে?
সবাই মানুষ তো?
ধোঁয়াশা মৃত্যুর সময় নিয়ে, ঘটনাস্থল নিয়ে, সুরতহাল নিয়ে, ময়নাতদন্ত নিয়ে, দাহ নিয়ে — এমন কি প্রকাশিতব্য ফরেনসিক রিপোর্ট নিয়েও।
প্রশাসন আর ন্যায়পালিকার প্রসাধন ঘুচে গলিত চামড়া বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ছে হাড়গোড়।
বাকি আছে আইনসভা — সে-ও মহাভারতীয় ঐতিহ্য বজায় রাখবে হয়ত।
এমন একটা সময় আমরা কোভিড ক্রান্তিকাল পেরিয়েও দেখতে পাচ্ছি, যেখানে সমস্ত মানুষ গুলিয়ে, ঘেঁটে একশা হয়ে রয়েছে। দার্জিলিংয়ের ছড়িয়ে যাওয়া কুয়াশার মতো বিষাদের ধূমজাল একটা গোটা সমাজকে গ্রাস করছে ধীরে ধীরে। বিষাদের ভারে কেউ অসহিষ্ণু হয়ে উঠছেন, কেউ ক্রুদ্ধ, কেউ তীব্রভাবে শোকার্ত, কেউ বা হতাশ।
অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করছেন সুবিচার আসবে। দেরিতে হলেও আসবে। সদর্থক ভাবে বদলাবে সমাজের দৃষ্টিভঙ্গি। মেয়েদের প্রতি, তৃতীয় লিঙ্গের প্রতি, পুরুষদের প্রতিও।
আর আমাদের চিকিৎসকদের সাদা অ্যাপ্রন, ঘোলাটে হতে হতে আমার চোখে রক্তাভ হয়ে উঠছে দিন কে দিন। লজ্জা হচ্ছে, তীব্র বিবমিষা জাগছে।
সুবিধাজনক অবস্থানে গড়াতে গড়াতে কোন নরকে গড়িয়ে যাচ্ছে আমার পেশা?
তর্কের খাতিরে যদি ধরেও নিই, দুই এক শতাংশ সমপেশাজীবী এতবড় জঘন্য অপরাধযজ্ঞের হোতা/সাক্ষী, তাহলেও ডাক্তার অভয়ার কফিনের ভার বাকি নিরানব্বই শতাংশ চিকিৎসককেই আজীবন বইতে হবে।
১৪৩১ এর শারদীয় দেশ পত্রিকায় প্রকাশিত অনিতা অগ্নিহোত্রীর ‘মৃত্যুকালীন জবানবন্দি’ কবিতা থেকে কয়েক লাইন —
‘পাবলিক সালিশি চেনে, গণপ্রহারেও বররুচি।
ভিডিও ভাইরাল করে, লাশ রেখে ফিরে আসে ভাতের থালায়।
এইসব শ্লীল বর্বরতা, মেনে নিয়ে তবু আমাদেরই হাতে জনাদেশ।
জয়ী হও। নিশ্ছিদ্র ভবিষ্যৎ। শাসকের।
ইজ্জতের ভাত আর ফিরবে কি কোনওদিন? ভিন্ন মত নিয়ে বেঁচে থাকা?’
PrevPreviousকাল আমাদের মিছিল ছিল
Nextভালো পাহাড় ভালো থেকোNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

One Week in Nepal

September 25, 2026 No Comments

It was almost 11 a.m. on September 7 when we reached the India–Nepal border. It was the first time I was crossing from India into

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

September 25, 2026 1 Comment

২২ সেপ্টেম্বর ২০২৬-এ AIIMS Jodhpur-এর Anaesthesiology বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ রাজনরেশ যাদব-কে কর্মরত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি ডিউটির সময়

নারী সুরক্ষায় আইন কি বলে?

September 25, 2026 No Comments

 

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

সাম্প্রতিক পোস্ট

One Week in Nepal

Dr. Avani Unni September 25, 2026

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

West Bengal Junior Doctors Front September 25, 2026

নারী সুরক্ষায় আইন কি বলে?

Abhaya Mancha September 25, 2026

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679996
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]