Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কলতানের মুক্তি চাই।

Oplus_0
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • September 19, 2024
  • 7:37 am
  • No Comments

একটু অপ্রিয় কথা, যেটা এখুনি না বললেই নয়। কোনও নির্দিষ্ট পেশাজীবি/জনগোষ্ঠীর আন্দোলনই শাসককে বিচলিত করতে পারে না, যতদিন না সে আন্দোলন সমাজের বাকি অংশের সমর্থন পায়, যতদিন না সেই আন্দোলন সবার আন্দোলন হয়ে ওঠে।

এই আন্দোলনও তেমনই।

সমাজের প্রায় সব অংশের বিপুল সমর্থন ছিল বলেই এই আন্দোলন শাসকের উদ্বেগের কারণ হতে পেরেছে। মাননীয়া যে আন্দোলনকারীদের দাবিদাওয়ার একটা বড় অংশ মেনে নিয়েছেন – মেনে নিয়ে প্রতিশ্রুতিপালনের সময় তিনি অত্যন্ত চালাকি করে প্রতিশ্রুতিপালনের এক বিকৃত অর্থ করেছেন, সেটা আলাদা কথা – কিন্তু আন্দোলনটা স্রেফ জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়ে থাকলে, এমনকি সামগ্রিকভাবে ডাক্তারদের আন্দোলন হয়ে থাকলেও, সরকার এমন করে চাপে পড়ত না।

তো সাধারণ মানুষ যাঁরা এই আন্দোলনের পাশে ছিলেন – দলীয় পরিচয় অগ্রাহ্য করে দলমতনির্বিশেষে এই দলীয়-রাজনীতি-মুক্ত আন্দোলনের সঙ্গে ছিলেন – আন্দোলনকারীদেরও দায় থাকে সেই সহযোদ্ধাদের পাশে থাকার। বিশেষত যখন বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ণতা নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই, তখন সেই পাশে থাকার দায়টি অবশ্যপালনীয় কর্তব্য হিসেবে বিবেচিত হওয়া উচিত।

কলতান দাশগুপ্ত।

বর্তমান আন্দোলনের সূত্রপাত যদি ধরি, তাহলে হাসপাতাল-কর্তৃপক্ষ ও পুলিশের তরফে তড়িঘড়ি লাশ হাসপাতাল থেকে বের করে নেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো – গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি আটকানো – সেই ঘটনাটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা যেতে পারে।

এবং সেই প্রারম্ভিক রুখে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধানতম চরিত্রদের মধ্যে ছিলেন কলতান।

খুব প্রত্যাশিতভাবেই কলতানকে পুলিশ জেলে ভরেছে। না, সেই রুখে দাঁড়ানোর ঘটনায় নয়, প্রত্যাশিতভাবেই অন্য এক কারণে। কলতান নাকি নাশকতার চক্রান্ত করছিলেন। শাসক তথা পুলিশের অপরাধের প্রতিবাদ করতে যান যাঁরা, ঠিক তাঁরাই, এই রাজ্যে প্রায়শই, দেখা যায়, বিভিন্ন ‘বৃহত্তর ষড়যন্ত্র ও নাশকতার’ মামলায় জড়িয়ে যান (পরে অবশ্য প্রমাণের অভাবে ছাড়াও পেয়ে যান এবং আদালতে পুলিশ ভর্ৎসিত-ও হয়, নিয়মিতভাবে – শুধু সংশ্লিষ্ট মানুষটির মাঝের ক’টা দিনের হয়রানি নিয়ে বাকি কেউ কথা বলেন না)!

তো, একইভাবে, সত্যবাদী হিসেবে লব্ধপ্রতিষ্ঠ ও অত্যন্ত বিশ্বাসযোগ্য মানুষ শ্রী কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে, থুড়ি ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ কলকাতা পুলিশের স্বতঃপ্রণোদিত উদ্যোগে, নাশকতার চক্রান্তকারী কলতান দাশগুপ্ত গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হয়েছেন, আজ দিনতিনেক হলো। এ নিয়ে সরকার বা কলকাতা পুলিশের উদ্দেশে আমার কিছুই বলার নেই, এমনকি কুণালবাবুকেও কিছুই বলার নেই – কেননা, ছেলেবেলায় পড়েছি, অমুকের কাজ অমুক করেছে, কামড় দিয়াছে পা-য়, তাই বলে কি ইত্যাদি প্রভৃতি।

কিন্তু, কলতান দাশগুপ্ত-কে অন্যায়ভাবে গ্রেফতারের বিরুদ্ধে আন্দোলনকারীদের তরফে – সংগঠিতভাবে না হলেও, অন্তত ব্যক্তিগতভাবে – তেমন প্রতিবাদ উঠে আসছে না কেন?

এই আন্দোলনে যে বিপুল সংখ্যার মানুষ জড়িয়ে ছিলেন এবং আছেন – তাঁরাও কেন জোর গলায় বলছেন না, কলতানের মুক্তি চাই?

লক্ষ কণ্ঠে আওয়াজ উঠুক – কলতানের মুক্তি চাই।

কলতানের জন্য হোক কলরব।

পুনঃ- কলতানের মা গুরুতর অসুস্থ আর স্ত্রী গর্ভবতী, এই সেন্টিমেন্টের জন্য কলতানের পাশে দাঁড়ান, এসব কথা বলছি না – বলছি, স্রেফ নিজের স্বার্থেই এই অন্যায়ের প্রতিবাদ করুন। কেননা, কলতানের মতো পরিচিত নেতার সঙ্গে যদি এই অন্যায় করা যায়, তাহলে আমার-আপনার মতন আমজনতার সঙ্গে পুলিশ/সরকার কী কী করতে পারে, তা সহজেই অনুমেয়। তাই না?

PrevPreviousওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্টের প্রেস বিজ্ঞপ্তি
NextDismantle the West Bengal Medical Council: Exposing Corruption and Crime in HealthcareNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672499
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]