Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অনিকেত, আমরণ অনশনকারী সব সন্তানসম জুনিয়র ডাক্তার (কলকাতা এবং উত্তরবঙ্গ) এবং সমমর্মী নাগরিক সমাজ

FB_IMG_1728669913706
Dr. Jayanta Bhattacharya

Dr. Jayanta Bhattacharya

General physician
My Other Posts
  • October 12, 2024
  • 8:04 am
  • 3 Comments

And how many ears must one man have.        Before he can hear people cry?                              Yes, and how many deaths will it take ’til he knows.                                                                          That too many people have died?                          The answer, my friend, is blowin’ in the Wind    The answer is blowin’ in the wind

আজ অনিকেত, আগামীকাল হয়তো আরেকজন এবং তারপর….
ওরা কাজের ক্ষেত্রে নিরাপত্তা চেয়েছে, কিন্তু বধির প্রশাসনকে বলতে হয়েছে দাবীর চেহারায়।

ওরা যাতে আর কোন আপনার আমার ঘরের সন্তান “অভয়া” না হয় এজন্য স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, সক্রিয় স্বাস্থ্যকাঠামো চেয়েছে। বধির, নির্লিপ্ত, অনুভূতিশূণ্য প্রশাসনকে জানাতে হয়েছে দাবীর আকারে।

ওরা কলেজে কলেজে গনতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্ব চেয়েছে। নিস্পৃহ সরকারকে জানাতে হয়েছে দাবী হিসেবে। ওরা রোগীদের হাসপাতালে হাসপাতালে ঘুরে মরার হেনস্থা কমানোর জন্য এই ডিজিটাল যুগে “সেন্ট্রাল রেফারাল” পদ্ধতিকে চালু করতে বলেছে। কিন্তু আবার বলছি, বলতে হয়েছে দাবীর চেহারায়।

ওরা মেডিক্যাল সাম্রাজ্যের অস্তিত্ব ও উপস্থিতি বেআব্রু করেছে। আমাদের চোখের সামনে উন্মোচিত করেছে ব্যবহৃত রক্তমাখা গ্লাভস, সিরিঞ্জ, সূঁচ, মাস্ক সহ সমস্ত মেডিক্যাল বর্জ্যপদার্থ কিভাবে আবার হাসপাতালেই ফেরত আসে। ওরা উন্মোচিত করেছে লক্ষ লক্ষ টাকার কারবারি “হুমকি সংস্কৃতি”র উলঙ্গ চেহারা। ওদের আন্দোলনের অভিঘাতে প্রকাশ্যে এসেছে কিভাবে মর্গ থেকে মৃতদেহের চোরাকারবারি হয়, এমনকি শোনা যায়, পর্নোগ্রাফিও।

বলতে হয়েছে? ১০ দফা দাবীর আকারে। কেন? যদি নাগরিকদের প্রতিটি পদক্ষেপ প্রশাসন তথা ” বিগ ব্রাদার্স”দের নজরদারির আওতায় থাকে, তাহলে অনেক বছর ধরে কুৎসিততম দুর্নীতি নজরদারি এড়িয়ে যায় কী করে? নাকি সবকিছুই পারস্পরিক সহযোগিতা আর বোঝাপড়ার ভিত্তিতে চলে?

আজ প্রায় আপামর নাগরিক সমাজ দেখতে চাইছে – “রাজা তোর কাপড় কোথায়?” তারা সমস্বরে, এক অভাবিতপূর্ব সমমর্মিতায় বলছে, জুনিয়র ডাক্তাররা আমাদের সন্তান – আমরা তোমাদের সাথী। পাশে আছি, সাথে আছি, হাত বাড়িয়ে আছি, পা মিলিয়ে আছি, শ্লোগানে আছি, গানে আছি, কবিতায় আছি, ইতিহাস সৃষ্টিকারী তোমাদের প্রতিবাদের উৎসবে আছি – উৎ-শবে নয়।

সর্বভারতীয় স্তরে ডাক্তারদের তরফে এদের দাবী ভারতব্যাপী কর্মবিরতির কথা চিঠি দিয়ে জানানো হয়েছে। পশ্চিমবাংলার নাগরিক সমাজের একাংশও সরকার এবং প্রশাসনকে একই স্পিরিটে চিঠি দিয়েছে।

We want Justice শ্লোগান দেবার অপরাধে নবীন ছাত্রদের পুলিশি হেফাজত হয়েছে। বিচার? নীরবে নিভৃতে অশ্রুমোচন করছে। মনে পড়ছে, স্বাস্থ্যভবনের সামনে ধর্ণায়, অবস্থানে “আমি তোমাদের হিসেবে” বলেছিলেন, “লক্ষ্মী ভাইবোনেরা তোমাদের হাত জোড় করে অনুরোধ করছি, কাজে যোগ দাও”। আমরণ অনশনের সময় প্যান্ডেল তৈরি করতে, বায়োটয়লেটের ব্যবস্থা করতে বাধা দিয়েছে। এমনকি জলের গাড়িও আসতে বাধা দিয়েছে পুলিশ – রাজ্য সরকারের একান্ত অনুগত। সামান্য মিনিডোর গাড়ির দরিদ্র চালকদের পুলিশি কেস দিয়েছে।

এগুলো সবই কী “লক্ষী ভাইবোনেরা”র প্রতিধ্বনি বা প্রতিস্বর? আমরা বুঝতে পারছি না। গণ্ডগোল পাকিয়ে যাচ্ছে।

আজ থেকে শুরু হোক সমস্ত নাগরিক সমাজের এক অহিংস, সত্যানুরাগী, চোয়ালকষা লড়াই। আমাদের সন্তানসম জুনিয়র ডাক্তারদের বাঁচাতেই হবে। ওরা যেগুলো বারবার দাবী করেছে সেগুলো এতই সহজ, স্বচ্ছ এবং স্পষ্ট যে, কেন করা যাবেনা এটাই আশ্চর্যের বিষয়। এগুলোর ওপরেই তো একটি জনমুখী আধুনিক চিকিৎসাব্যবস্থা দাঁড়িয়ে থাকে। এগুলোই আধুনিক চিকিৎসার ভিত্তি।

আজ থেকে আবার শুরু হোক মানুষের চাহিদা হিসেবে এই কথাগুলো মানুষেরই নতুন পথচলা – অনশন মঞ্চ থেকে।

PrevPreviousকিটোন বডি ও সাতটি সদ্যডাক্তার
Nextপ্রলাপNext
4.3 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Soumya Chakraborty
Soumya Chakraborty
1 year ago

This fight will last for days and we have to fight this battle together by holding hand to hand. May the truth will come out some day and our sister gets the justice.🙏🏼

0
Reply
Sourav Kumar Bera
Sourav Kumar Bera
1 year ago

একদম ঠিক লিখেছেন ওদের আন্দেলোন প্রাসংগিক

0
Reply
Swapna Roy
Swapna Roy
1 year ago

The DNA of the society needs to be bioengineered

0
Reply

সম্পর্কিত পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

April 15, 2026 3 Comments

ভোটের দোরগোড়ায় পশ্চিমবঙ্গবাসী। ইতিমধ্যে SIR তথা Special Intensive Revision (বিশেষ নিবিড় সংশোধন)-এর কল্যাণে এবং প্রযুক্তিগত হস্তক্ষেপে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সহজ কথায়,

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

April 14, 2026 1 Comment

Micro-Institutions in Practice: A Workers’ Health Model In the earlier parts, I tried to touch upon the dilemmas faced by young professionals and the broader

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

April 14, 2026 No Comments

ডাঃ পুণ্যব্রত  গুণ সম্পাদিত “অভয়া আন্দোলন দ্রোহের দলিল” বা ডক্টরস ডায়লগ সংকলন এক কথায় এই দশকের প্রতিষ্ঠান বিরোধী গণ আন্দোলনের যে ধারাবাহিকতা বা দুর্নীতিপরায়ণ শাসকের

সাম্প্রতিক পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

Dr. Jayanta Bhattacharya April 15, 2026

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

Dr. Avani Unni April 14, 2026

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

Shila Chakraborty April 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617813
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]