Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দাগ

Oplus_16908288
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • June 17, 2025
  • 8:38 am
  • No Comments

বয়স বড়জোর সাতাশ। তিন বাচ্চার মা।
আমার তিন মিনিটের আউটডোরের নড়বড়ে টুলে বসে চুপ রইলেন ক্ষণকাল।
পাশে দন্ডায়মান মা। শ্বাশুড়ি নয়, জন্মদাত্রী মা।
এক নাগাড়ে তিনিই বলে যাচ্ছিলেন রোগের বর্ণনা।
দুদিন বাদে বাদেই হাঁপায়।
কথা বললেও শোনে না, বুজলেন… পাঁচটার আগে স্নান করবে না ।
ঠাণ্ডা লাগবে না তো কি হবে!
উল্টে পাল্টে দেখছিলাম পুরোনো টিকিট।
লাস্ট ভিজিট দু হাজার বাইশ। তাঁর আগেরটা সতের সাল।
উপরে জ্বলজ্বল করে লেখা: পুওর কমপ্লায়েন্স।
ইনহেলার নাও, ঠিক ঠাক?
নেয় যে না সেটা বুকের আওয়াজ বলেই দিচ্ছে স্পষ্টই। কিন্তু তাঁর মুখে রা নেই।
গজ গজ করছেন মা।
আপনি এবার ঠিক করে লিখে দ্যান ডাক্তারবাবু। এখন আমার এইখানেই থাকবে। যেতে দেব না, শিগগিরই। ওরা কোনও চিকিৎসাই করায় না মেয়েটার..
ওরা, কারা সেটা না বোঝার কারণ নেই কোনও।
বিপি মাপতে মাপতে, ফুসফুস শুনতে শুনতে কানে আসে টুকরো টাকরা অভিযোগের সাতকাহন।
জামাই দেখেই না।
ওষুধ ও কিনে দেয় না ঠিকঠাক ।
বলে এসব নাকি কাজ না করার বাহানা।
ধান উঠেছে। এখন সেসব ঝাড়তে হবে কুলোর বাতাস মেরে।
এই শরীরে পারে?
টানের দোষ মেয়েটার…
মায়ের গজগজ কানে আসতে থাকে।

ধুলো, ধোঁয়া, ওসব ধানের গুঁড়ো টুরো একদম বারণ। বাড়াবাড়ি হয়ে যাবে।
ইনহেলার নিতে হবে রোজ ।
আমি খস খস প্রেসক্রিপশন লিখি।

মেয়েটা চুপ করে বসে থাকে পুতুলের মত। যেন
তাঁর কিছু বলার নেই।
তাঁর নিজস্ব কিছু ইচ্ছেও নেই যেন ।
বিরক্ত লাগে।
কিছুটা রাগও।
রুগীর থেকে যদি বাড়ির লোক বকবক বেশি করে বরাবর আপত্তি আমার।
এতে রোগ বুজতে অসুবিধে হয়।
মরুগ্গে যাক।
তিন মিনিট পার পেশেন্টদ-এর ওপিডি-তে এত ভাবার সময় নেই ।
খচ খচ ওষুধ লিখে যখন গম্ভীর ভাবে নেক্সট বলব বলব ভাবছি তখনই মুখ খুললেন তিনি।

এই দাগগুলি ঠিক হবে বাবু?

কেমন যেন করুণ আর্তি।
অপাঙ্গে দেখি, দুই গাল ভর্তি মেচেতা, ডাক্তারি ভাষায় মেলাসমা।

যার বুক ভর্তি হাসফাঁস, যে কিনা মোটেও ইনহেলার নেয় না ঠিকঠাক, যার আস্থমা, সিওপিডির ঘরে পা ফেলেছে অ্যাদ্দিন, তাঁর কিনা চিন্তার কারণ অন্য কিছু নয়, নিখাদ মেচেতার দাগ!
রাগ, বিরক্তি, করুণা, হতাশা, নারীত্বের বোকামো টোকামো ইত্যাদি টিট্যাদি যখন হুরমুরচ্ছে মনে, তখনই, ঠিক তখনই,একটি অস্ফুট, মৃদু, প্রায় শোনা যায় না এমন স্বরে সে বলল: নইলে ও আর নেবে না বলে যে। ইনহেলার কিনে দেয় না। দাগগুলোতে বিচ্ছিরি লাগে…

চকিতে বাস্তবে ফিরি।
নিজের পৌরুষ, শিক্ষা, এতক্ষণের এলিটিসম ঝুরমুর ভেঙ্গে পড়ে লহমায়।
একজন ফিজিশিয়ান , শ্বাসকষ্টের রুগীর সামনে অসহায় বসে থাকে। স্থাণুবত।

কিসের ওষুধ লিখব এখন?

শ্বাসকষ্ট? ইনহেলার? না মেচেতার…

পার পেশেন্ট তিন মিনিটের সময় পার হয়ে যায় । নেক্সট বলতে ভুলে গেছি অনেক্ষণ…

PrevPreviousঊর্মিমুখর: অষ্টাদশ পরিচ্ছেদ
Nextঅপারেশন সিন্দুরঃ কার লাভ, কার ক্ষতি?Next
4 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এভাবে কি damage control সম্ভব?

October 20, 2026 No Comments

আমরা পরিষ্কার ভাবে জানতে চাইছি, ঠিক কী কী কারণে মেডিকেল কলেজ থেকে অ‍্যাপোলো হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করা হলো। জুনিয়ার ডাক্তাররা জানাচ্ছেন, স্বাস্থ‍্য দপ্তর থেকে নির্দেশ

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

October 20, 2026 2 Comments

পশ্চিমবঙ্গ সরকারের পুজোয় বুকস্টলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামা দেখে দুজন ব্যক্তির কথাই মনে আসছে। এই দুই কুখ্যাত ব্যক্তি হলেন বকতিয়ার খিলজি ও হিটলার। বকতিয়ার খিলজি

বাঙালি কি এভাবে বইয়ের স্টলে বসে বসে মার খাবে?

October 20, 2026 No Comments

দুর্গাপুজোয় রাজ্য জুড়ে একটার পর একটা বামদের বুক স্টলে হিন্দুত্ববাদীদের আক্রমণ দেখে মনে হচ্ছে বাঙালি নিজেকে খুবই অসহায়, নিরুপায়, অভাগা, ভীত সন্ত্রস্ত বলে মনে করছেন।

পুজোর মুখে একটা ভালো খবর!

October 19, 2026 1 Comment

পুজোর মুখে একটা ভালো খবর। (খেয়াল করুন, অর্বাচীন মাকুদের মতো করে – মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ যাদের বইয়ের স্টল ভেঙে দেওয়া হচ্ছে, সেই

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

October 19, 2026 1 Comment

আপনারা কি সুরেন্দ্র সিং চৌধুরীর নাম শুনেছেন? শোনেননি তো? না, না! এই না শোনাটা কোনো অন্যায় নয়। খুব কেউকেটা মানুষ নয় সুরেন্দ্র। এদেশে নামের পাশে

সাম্প্রতিক পোস্ট

এভাবে কি damage control সম্ভব?

Dr. Amit Pan October 20, 2026

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

Dr. Aindril Bhowmik October 20, 2026

বাঙালি কি এভাবে বইয়ের স্টলে বসে বসে মার খাবে?

Parichay Gupta October 20, 2026

পুজোর মুখে একটা ভালো খবর!

Dr. Bishan Basu October 19, 2026

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

Somnath Mukhopadhyay October 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

692815
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]