Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার সরাসরি প্রশ্ন

PTI06232025000271B
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • July 1, 2025
  • 7:28 am
  • No Comments

কালীগঞ্জে বালিকার নির্মম হত‍্যা রাজ‍্যের প্রচলিত নিত‍্যনৈমিত্তিক কাজকর্মের ধরণে কি আদৌ কোনোভাবে প্রভাবান্বিত করবে? এর জন‍্য কি নির্বাচিত বিধায়কের জয়লাভের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? প্রতিবাদে শাসক দলের দায়িত্বশীল কেউ না কেউ পদত‍্যাগ করবে? পুরোনো সমস্ত ট্র‍্যাক রেকর্ড সরিয়ে পুলিশ ঝাঁপিয়ে পড়বে খুনীদের ধরতে, পরিষ্কার বলবে এরা শাসকদলের মদতপুষ্ট? ধর্মীয় ভেদাভেদ দেখে বা না দেখে সম্প্রদায়গুলি ক্ষোভে ফেটে পড়বে? জয়োল্লাস বা মহা উৎসবে বিন্দুমাত্র ভাঁটা পড়বে?

সব কটারই একটা উত্তর, a big emphatic ‘না’ !!

তাহলে কি প্রতিবাদে-প্রতিরোধে মানুষ ক্ষোভে ফেটে পড়বে, জনজীস্তব্ধ হয়ে যাবে? গভীর দুঃখের সঙ্গে হলেও স্বীকার করে নেওয়া উচিত, তাও না!! শাস্তি? প্রধান মদতদাতাদের কথা ছেড়ে দিন on the spot culpritদেরই হয় পুলিশ খুঁজে পাবে না, পেলেও কিছুদিন পরে জামিন পেয়ে তারা এলাকায় দাপিয়ে বেড়াবে।

শয়তানদের নিয়ে কোনো কথা বলার মানেই হয়না। প্রধান বিরোধী দল তো ধর্ম ছাড়া আর কোনো দিকে তাকাবেই না ঠিক করেছে। মোটামুটি দায়িত্ব নিয়েছে যাতে ভুলেও, হাজার অত‍্যাচারিত হলেও শাসকদল থেকে একটা সম্প্রদায়ের মানুষ তাদের দিকে আসতে না পারে। হতে পারে, এটাও ‘সেটিং’ এর একটা অংশ। যাই হোক, সেদিক থেকেও প্রতিক্রিয়া যথারীতি একটা সীমার মধ‍্যেই থাকার কথা।

আমার সরাসরি প্রশ্ন  বাম ও কংগ্রেসের নেতৃত্বের প্রতি, কর্মী সমর্থকদের শিশুকন‍্যাকেও যদি বিন্দুমাত্র নিরাপত্তা না দিতে পারেন, তাহলে কেন মানুষ বিশেষতঃ গ্রামের খেটে খাওয়া মানুষজন আপনাদের পাশে এসে দাঁড়াবে? কোন নৈতিক অধিকারেই বা আপনারা তাদের সক্রিয়ভাবে এই শয়তানদের বিরুদ্ধ রাজনীতিতে অংশগ্রহণ করতে বলবেন?! রাজনীতি করতে গিয়ে খুন হওয়া, মামলায় জেরবার হয়, ঘরবাড়ি থেকে বিতাড়িত হওয়া, এসব তো নতুন কিছু নয়। নতুন সংযোজন এইটাই, একটা ৯ বছরের বালিকার প্রতি সরাসরি মারণঘাতী বোমা নিক্ষেপ, শুধুমাত্র এই অপরাধে যে তার পরিবার শাসক বিরোধী দলের সমর্থক ও ভোটদাতা !! বাম-কংগ্রেস নেতাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ, অন্ততঃ আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আপনারা ভোটে দাঁড়ানো বন্ধ করুন। বস্তুতঃ পশ্চিম বাঙলায় এখন শাসকদলের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর মানেই হয়না। কি মনে হয়, ফলাফল অন‍্য কোনো রকম হবে বা হতে দেওয়া হবে ?! বরং, সারা দেশ সারা পৃথিবী জানুক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আর যাই হোক, নিরাপদ ভোটগ্রহণ একান্তই অসম্ভব !!

আর কিছু না হলেও অনেক মানুষের প্রাণ সম্পত্তির ক্ষতি কিছুটা হলেও তো কম হবে। অন্ততঃ, কর্মী সমর্থকদের এই যন্ত্রণা, এই আক্ষেপ, এই প্রশ্ন সারা জীবন বুকে নিয়ে বেড়াতে হবে না, রাজনীতির আঙিনায় বেহিসেবি/ভুল (!!) পদক্ষেপের কারণেই কি তার পরিবারে নেমে এলো এতো বড় বিপর্যয় !!!

PrevPreviousঅভয়া আন্দোলন এবার কোন পথে?
Nextগ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হওNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Our journey will not end until justice is done.

August 6, 2026 No Comments

The brutal crime that took place on 9 August within the premises of a government hospital and educational institution remains without justice. Time has passed,

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

August 6, 2026 No Comments

কেন – বেতোয়া নদী সংযোগের পরিকল্পনাকে নিয়ে প্রচুর বিতর্ক ও আশঙ্কা দানা বেঁধেছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মনে। আত্মগর্বী প্রশাসন “কর্ণেন বধির” এবং “চক্ষুষা কানঃ”

জেপিডি ও ডব্লুবিজেডিএফ-এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন

August 6, 2026 No Comments

৪ আগস্ট ২০২৬ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট -এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডিএমই (DME) ও ডিএইচএস (DHS)-এর

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

August 5, 2026 No Comments

সরকারি হাসপাতাল তথা শিক্ষাপ্রাঙ্গণের বুকে সংঘটিত ৯ আগস্টের সেই নৃশংস অপরাধ আজও বিচারহীন। সময় পেরিয়েছে, ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু ন্যায়বিচারের পথ আজও অধরা। তদন্তভার গ্রহণের

“গল্প কিন্তু গল্প নয়”

August 5, 2026 No Comments

উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন বাড়ি তৈরি হওয়ায় খুশি হয়ে সেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হেলথ এসিস্ট্যান্ট দিদি আমাকে মেসেজ করে জানাচ্ছেন, “খুব খুশি। এত বছর কাজ করার পর

সাম্প্রতিক পোস্ট

Our journey will not end until justice is done.

West Bengal Junior Doctors Front August 6, 2026

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

Somnath Mukhopadhyay August 6, 2026

জেপিডি ও ডব্লুবিজেডিএফ-এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন

The Joint Platform of Doctors West Bengal August 6, 2026

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

West Bengal Junior Doctors Front August 5, 2026

“গল্প কিন্তু গল্প নয়”

Dr. Samudra Sengupta August 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658501
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]