Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শেষের সেদিন

HCQS is not a candy (2)
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • March 25, 2020
  • 9:29 am
  • No Comments

প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবী। যুদ্ধের ঘা বিষিয়ে গিয়ে মারা যাচ্ছেন হাজার হাজার সৈন্য। সামান্য কাটাছেঁড়া মানেই মৃত্যুর ভ্রূকুটি!! প্রসূতি আর নবজাতক মৃত্যু প্রায় জলভাত। চিকিৎসা বিজ্ঞান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে.. বিজ্ঞানসম্মত চিকিৎসা বলতে যা বোঝায়, তা প্রায় ভবিষ্যতের গর্ভে।

এরকমই দুর্যোগের দিনে হঠাৎ অজান্তেই টুপ করে ঝরে পড়েছিল একটি অমৃত। পেনিসিলিন। সালটা ১৯২৮। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং-এর পরীক্ষাগারে স্ট্যাফাইলোকক্কাসের (ঘা, পুঁজের জীবাণু) জীবাণু ভরা কাচের পাত্রে অজান্তেই জন্মে যায় একটি ছত্রাক- পেনিসিলিয়াম। যে ছত্রাক ব্যাক্টিরিয়া-ঘাতক। পরের সময়টুকু ইতিহাস। মোটামুটিভাবে আধুনিক চিকিৎসাবিদ্যার সূচনাকাল বলতে পেনিসিলিন আবিষ্কারকেই ধরা হয়। অ্যান্টিবায়োটিকের বলে বলীয়ান পৃথিবী ধরেই নিয়েছে সংক্রমণের যুগ শেষ হয়ে এলো প্রায়। সাথে সাথেই শুরু হয়েছে যথেচ্ছাচার। যে কোনও রোগে তো বটেই এমনকি গবাদি পশুর ওজন বাড়াতে কিংবা প্রসাধনী সামগ্রী হিসেবেও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার শুরু হয়। ১৯৪৫ সালের এক সভায় ফ্লেমিং জনগণকে এ ব্যাপারে সতর্ক করে বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ না করা গেলে ভবিষ্যতে সত্যিকারের প্রয়োজনের সময় অ্যান্টিবায়োটিক কাজ করবে না। বাস্তবে হলোও তাই। তার পরের দশকগুলোতে ধীরে ধীরে ব্যাক্টিরিয়া নতুন আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকেও ‘অমর’ হয়ে গেছে মূলত আমাদের অবিমৃষ্যকারিতায়।

ফলাফল? WHO-র হিসেব বলছে বছরে সাত লক্ষ মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টিরিয়া সংক্রমণে মারা যায়। CDC বলছে শুধুমাত্র আমেরিকায় বছরে ২.৮ মিলিয়ন ইনফেকশন হয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দ্বারা। আর প্রায় হাজার ত্রিশ মানুষ মারা যান। স্বাভাবিকভাবেই এদেশে সে সংখ্যাটা অনেক বেশি। বছরে শুধুমাত্র শিশুমৃত্যু ৫৮০০০!! WHO মনে করছে সংখ্যাটা ২০৫০ সাল নাগাদ বিশ্বে দশ মিলিয়ন হবে।

আর ইতিহাস, বিজ্ঞান সম্পর্কে উদাসীন আপনি কী অবলীলায় তিন বার হাগু করে দুটো *রফ্লস-টিজেড কিংবা *টু দোকান থেকে কিনে খেয়ে ফেলেন অবলীলায়!!

জাম্পকাট.. করোনা আতঙ্কিত ভারতবর্ষ।

কাল ICMR -এর ঘোষণার পরে মোটামুটি সবাই হুমড়ি খেয়ে হাইড্রক্সিক্লোরোকুইন কিনে বাজার থেকে হাপিশ করে ফেলেছেন। কেউ একবারও পড়ে দেখার প্রয়োজন অনুভব করেন নি, এই ঘোষণা শুধুমাত্র সন্দেহজনক রোগীর চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মী কিংবা প্রমাণিত কোভিড রোগীর দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য। তাছাড়া, কোনও গাইডলাইনই এখনও পুরোপুরি ভাবে সন্দেহাতীত ভাবে প্রমাণিত নয়, এখনও অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। অথচ, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দেদার বিকিয়ে গেল হাইড্রক্সিক্লোরোকুইন। মাস্ক পরে ছবি তোলার মতোই হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে তারিয়ে তারিয়ে সান্ধ্য চা খেলেন তামাম ভারতবাসী।

বেশি কিছু না, শুধু সাইড এফেক্টগুলো বলে যাই.. (সাধারণ বমিভাব, পাতলা পায়খানাগুলো ছেড়ে দিন) হৃৎযন্ত্রের ছন্দপতন, হার্ট ফেলিওর, চোখের রেটিনার গন্ডগোল, রক্তাল্পতা, ব্রণ, চুল উঠে যাওয়া, খিঁচুনি, দেখতে সমস্যা, মানসিক রোগ, পেচ্ছাবের বেগ ধরে রাখার অসুবিধে, শুনতে না পাওয়া, কান ভোঁ ভোঁ করা, আমবাত ও অন্যান্য অ্যালার্জি, লিভার ফেলিওর, প্যারালাইসিস, সোরিয়াসিস ও পরফাইরিয়ার মতো চর্মরোগ বেড়ে যাওয়া, মাথা ঘোরা..

যাক গে, এসব বলে-টলে লাভ নেই। এসব লিখেও কী লাভ হয় জানিনা। এদেশে সবাই ডাক্তার। এই লেখাটা পড়তে যত সময় লাগে তার মধ্যেই শ’য়ে শ’য়ে মানুষ ভিড় জমিয়েছেন ওষুধ দোকানে..

‘দাদা, দু পিস *জিথ্রাল দিন তো’ আর ‘ওই যে কী একটা করোনা মারার ওষুধ বেরিয়েছে ওইটা চার পাতা’

চেয়ে দ্যাখ তোপসে, দিগন্তে মেঘ জমেছে। ঘন কালো মেঘ। আলো পড়ে এলো..

PrevPreviousIgnaz Philipp Semmelweis: The Great Pioneer of Hand Washing (1818-1865)
NextThe Slap and the Clap: Life of Medicos- Then and in the Times of CoronaNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634176
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]