Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিশ্বায়ন, ধর্ম ও সামাজিক দূরত্ব

IMG-20200402-WA0138
Attrayo Mondal

Attrayo Mondal

Medical student
My Other Posts
  • April 13, 2020
  • 9:03 am
  • No Comments

বিশ্বব্যাপী কোভিড – ১৯ এর সংক্রমণের সাথে বিশ্বায়নের বিপর্যয়, ভ্রমণশিল্প এবং স্বাস্থ্যে নব্য উদারপন্থার যোগ সুস্পষ্ট। সর্বোপরি সামাজিক দূরত্বের প্রচার সমাজের শিকড় খুঁড়ে লুকিয়ে থাকা প্রাচীন সংস্কারকে বের করে তাকে সামাজিক বর্জনের রূপদান করতে পারে।

ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা অজানা নয়। ব্যবসার তাগিদে ইরানকে চিনের শরণাপন্ন হতে হয়। ইরানের এক ব্যবসায়ী প্রথম উহান থেকে ফিরে করোনাতে আক্রান্ত হন। ইরানের শিয়া মুসলিমদের তীর্থস্থান কুম শহরে করোনা সংক্রমণের সর্বপ্রথম চক্রক্ষেত্র। পরবর্তী কেন্দ্র ছিল ইরান। ইরানের সাংসদদের কুম শহরে খুব ঘন ঘন যাতায়াত ছিল। মার্চের ২৩ তারিখের মধ্যে ২৩ জন সাংসদ আক্রান্ত হন।বিশ্বায়ন দ্বারা চালিত আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় কারণেই ইরানে করোনা সংক্রমণের সূচনা এবং প্রসার দেখা দেয়।

কোরিয়াতে ৮৮ বছরের বৃদ্ধ, নিজেকে যীশুর অবতার হিসেবে দাবি করা, লী ম্যান হিকে কেন্দ্র করে করোনা ছড়াতে শুরু করে। তার ভক্তরা উহান থেকে দক্ষিণ কোরিয়াতে আসে।করোনা মহামারীর সময় আক্রান্ত জনসংখ্যার ৫০% ছিল এই ধর্মের অনুগামীরা। সেই দেশের জনসংখ্যার ১% এরও কম এই ধর্মের প্রান্তিক মানুষরা কলঙ্কিত হয়ে যান করোনা অতিমারীর দায়ে। সামাজিক দূরত্ব কোরিয়াতে সফলভাবে করোনা আটকাতে সক্ষম হলেও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের সমাজ থেকে আরো দূরে সরিয়ে দেয়।

শ্রীলঙ্কা এবং ভারতের করোনার সংক্রমণ সরাসরি ভাবে ভ্রমণশিল্প, বিশ্বায়ন এবং ধর্মের সাথে জড়িত। দুই দেশই প্রথম আক্রান্তরা ছিলেন ইতালি এবং চীনের পর্যটক। তাঁদের থেকে আক্রান্ত হন তাঁদের পদপ্রদর্শকেরা, সেখান থেকে স্থানীয় জনতা। বিদেশে কর্মরত শ্রীলঙ্কা এবং কেরলের বহু সংখ্যক শ্রমিকের দেশে ফিরে আসা এই অতিমারীর অন্যতম কারণ। শ্রীলঙ্কার অনেক মানুষ ইতালিতে বৃদ্ধ মানুষের আয়ার কাজ করতেন। শ্রী লঙ্কার ৯০% ছিল ইমপোর্টেড কেস (মার্চ ২২) আর ২০.৫% ভ্রমণশিল্পের সাথে জড়িত মানুষ।

৭ ই মার্চ ইতালি এবং জার্মানি ভ্রমণ করে ফেরা শিখ ধর্মগুরুর মাধ্যমে আনন্দপুর সাহিবের উৎসবে আক্রান্ত হন বহু মানুষ। ২০ টি গ্রামের ৪০,০০০ গ্রামবাসীকে কোয়ারেন্টিন করা হয়।

নিজামুদ্দিনের ঘটনা আরো মারাত্মক। তাবলীঘী জামাতের ধর্মীয় সমাবেশ থেকে প্রচুর সংক্রমণ ঘটে। ৬৪৭ জন ( এপ্রিল ৪) আক্রান্ত হন। শুধু বিদেশি নয়, ভারতের ১৪ টি রাজ্যে সংক্রমণ ছড়ায় সেই সমাবেশ থেকে। মুসলিমদের একেই সমস্যার শেষ ছিল না, এবার পাওয়া গেল তাঁদের হেনস্থা করবার আরেক অজুহাত। তাঁদের থুতু দেবার ফেক ভিডিওতে এখন বাজার ছয়লাপ।

এই সবের মোকাবিলা করার জন্য আমাদের দরকার ছিল সামাজিক সংহতি। সরকারের সদিচ্ছা স্বাস্থ্যের এই সংকটকে প্রশমিত করতে পারে। সততা এবং সচ্ছতার সাথে মানুষের সামনে সঠিক তথ্য এবং পরিস্থিতির বর্ণনা দিয়ে তাদের পাশে থেকে, শ্রমজীবী মেহনতী মানুষকে প্রয়োজনমত সাহায্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যার সমাধানের মাধ্যমে সামাজিক সংহতির ভীত মজবুত হয়। সংহতি আমাদের যে কোনো সংক্রমণ এবং বিপর্যয়ের মোকাবিলা করতে উদ্বুদ্ধ করে, ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে জনস্বাস্থ্যের দাবিকে অগ্রসর করে। গোপনে খাদ্য, ওষুধ মজুদ করে রাখা, অসুস্থ সন্তানকে বিদ্যালয়ে পাঠানো এইসব থেকে মুক্তির একমাত্র উপায় হোলো সামাজিক সংহতি। সর্বোপরি সামাজিক সংহতি আমাদের বাধ্য করে বৃদ্ধ প্রতিবেশীর যত্ন নিতে, নিরুপায় পরিযায়ী শ্রমিকদের , গরিব শ্রমজীবী মানুষ এবং কৃষকদের সাহায্য করতে।

সামাজিক সংহতি থাকলেই সরকার পুঁজিপতিদের স্বার্থ না দেখে সামাজিক মঙ্গলের কথা ভাববে। যেমন ধরুন “পেইড সিক লিভ”। যদি সরকার এই বিষয়ের নিশ্চয়তা দেয় তবে আম জনতা উপকৃত হবে কিন্তু পুঁজিপতিদের লাভ কমবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এই সুবিধা দেয় নি। ফলস্বরূপ প্রচুর সংক্রমিত মানুষকে দুবেলা খাবার জন্য কাজ করতে হয়। অবাক হয়ে যাবেন এইটা জেনে যে এই সংক্রমিত মানুষদের অনেকেই আমেরিকার খাদ্যশিল্পের সাথেও জড়িত ছিল।

এইখানেই প্রশ্ন উঠছে যে ক্যাপিটালিস্ট নীতির অনুসরণ আমরা এতদিন করলাম তাকি এই অতিমারির হাত থেকে আমাদের রক্ষা করতে সক্ষম? এই অতিমারি কি ক্যাপিটালিজমের বিশ্বায়ন নীতির ফল? মানুষকে হাঁটু মুড়ে বসিয়ে কীটনাশক স্প্রে করার যে চিত্র আমরা দেখলাম তা কি সামাজিক বৈষম্যের নগ্ন রূপকে অভিক্ষিপ্ত করে না? এই সামাজিক দূরত্বের নামে কোথাও খ্রিষ্টান, কোথাও হিন্দু, কোথাও মুসলিম ,কোথাও আদিবাসী শ্রমিক কৃষকদের কলঙ্কিত করার উদাহরণ কি আমাদের কাছে যথেষ্ট নয় সামাজিক সংহতি স্থাপনের জন্য?

PrevPreviousগোটা দেশে ডাক্তাররা প্রায় সুরক্ষাহীন, প্রয়োজনের তুলনায় পিপিই অপ্রতুল
Nextকরোনার দিনগুলি ১৮ হতভাগ্য মাতালNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 1 Comment

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673214
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]