Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কেক কাটি

IMG-20200420-WA0072
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • April 21, 2020
  • 9:08 am
  • 7 Comments

পয়সা| খুব পয়সা আজকাল বাঙালির হাতে| শিবের প্রেমলিঙ্গে কিলো কিলো ছানা মাখানো থেকে শুরু করে বসন্তপঞ্চমীর গ্রন্থমেলায় বুদ্ধিদীপ্ত নারীবাজি — বাঙালি কতভাবেই না খরচ করছে হাতে আসা উপরি|

পয়সা খরচের উপযোগিতা বা নান্দনিক প্রেক্ষিত নিয়ে আজকাল আর ভাবি না| অতিরিক্ত যে কোনো কিছুই জীবনকে অশোভন করে — এ অমোঘ সত্যকে নিরুপায়ভাবে মেনে নিচ্ছি ক্রমশ| কিন্তু কিছুদিন যাবত ফেসবুক ও হোয়াটস আপে এমন সব সুসজ্জিত কেকের ছবি ও বিজ্ঞাপন দেখছি, যে না বলে পারছি না|

কারণ কেক মূলত শিশুর রেগুলার টিফিন এবং তার জন্মদিনের বিশেষ আনন্দের ভোজ্য হিসেবে গণ্য হয়| আগে কম হতো, এখন বেশি হয়| নরম লুচি আলু ছেঁচকির পরিবর্তে কেকের ক্রিমে ছত্রখান হয়ে থাকে শিশুর টিফিন বাক্স| তাই এর সাথে মূলত শিশুর স্বাস্থ্য ও মনের প্রসন্নতা জড়িয়ে যাচ্ছে দিনের পর দিন|

প্রথম প্রথম নানা রঙের নানা শেপের কেক আমার ভালোই লাগত| আমার স্কুলের বাচ্চাদের জন্য কিনতামও ফ্রুট কেক| কখনো চকলেট কেক| কিন্তু ইদানিং কালে দুটো কেকের ছবি আমায় হতভম্ব করে দিয়েছে| একটি বিশাল আকারের রবীন্দ্রনাথের মূর্তি ও তার তলায় গীতাঞ্জলি লেখা একটি বইয়ের শেপের কেক এবং একটি পাঁচ-দশ রঙের কুঁচি ফ্রিল দেয়া মিষ্টি পুতুল কেক| এই কেকগুলোকে কাটবে শিশুরা ? কেটে আনন্দ পাবে?

 

আচ্ছা বেশ —জন্মদিনের শিশু আপনাদের কথামত ছুরি চালালো তারই মত মিষ্টি এক পুতুলের সারা শরীরে! কিন্তু মনের আনন্দটুকু সে পাবে তো পুতুল ভক্ষণে? চব্বিশ বছর একটি প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে কাজ করে বুঝেছি — সুন্দর কিছু চোখের সামনে নষ্ট হলে কখনো কোনো শিশু খুশি হয় না| বরং পরিবারের মধ্যে বিশেষ করে বাবা-মায়ের sensivity র অভাব শিশুকে ক্রোধী ও কর্কশ করে তোলে| জানেন,  ক্লাসে সবচেয়ে মিষ্টি মেয়েটাকে একবার চড় মারতে হাত তুলেছিলাম| পাশের intellectually challenged বাচ্চাটা হাত চেপে ধরে রূঢ় ধমক মেরেছিল আমাকে| বহুদিন সে কথা বলেনি তার প্রিয় দিদিমনির সাথে|

তাহলে বুঝুন –একটি স্বাভাবিক শিশুর মনে মিষ্টি পুতুল কাটার কী প্রতিক্রিয়া ঘটতে পারে! ?পুতুলের ফ্রকে গাদা গাদা কৃত্রিম রঙ ব্যবহারের কথা ছেড়েই দিলাম| যে হারে KFC চলে তাতে বাচ্চার স্বাস্থ্য নিয়ে বাপ মা কেউ ভাবেন বলে মনে হয় না| কাজেই এ সব কেক খেলে শিশুর স্বাস্থ্যের কতটা হানি হতে পারে এ প্রসঙ্গ বাদ দিচ্ছি না হয়|

আচ্ছা এবার ধরুন আপনার বাচ্চা আপনার প্ল্যান করা বিপুল বাজেটের জন্মদিনে বেশ কুচি কুচি করে কেটে ফেলল রবীন্দ্রনাথকে| আর তারপর সারা পৃথিবীর সেরা সম্পদ গীতাঞ্জলিকে! টপ করে গিলেও ফেলল বিশ্বকবিকে! তারপর বড় হলে কীভাবে ব্যাখ্যা করবেন রবীন্দ্রনাথকে? সবচেয়ে বড় কথা, বাবা মা নিজেদের কী ব্যাখ্যা দেবেন তাঁদের যুবক পুত্রের কাছে? অর্থবান ছাড়া আর কোন পরিচয়ই বা খাড়া হয়েছে  আপনাদের শিশুর বৃদ্ধিকালে! সাবাস! সাবাস ইস্টুপিড বাঙালি! সাবাস তোমার কেকশিল্পের বিনির্মাণ! Sorry sorry বাঁদরামি! মানুষকে মানুষের খাদ্য বা খাদক বানাবার বাঁদরামি!

●●●●●●●●

সোশ্যাল মিডিয়ায় লেখাটা আবার দিলাম| কি করেছি বারবার দেব| দেখলাম কালীপুজোয় কোনো বাড়িতে কাটা হচ্ছে ছোট্ট একটুকরো লাল টসটসে জিভ বার করা মিষ্টি কালী কেক —- হতচ্ছাড়া বাপ মা| অভাগা আগামী নাগরিক]

আর এবার? বাজারে করোনা সন্দেশ। বাচ্চা বুড়ো সবাই চিবোচ্ছে মারনাস্ত্র—– যা শেষ করে দিয়েছে পৃথিবীর লক্ষ্য বান্ধব কে। চিবো আরাম করে। জিভ দিয়ে টেনে নিয়ে জীবাণুর মিষ্টি রস।

” ভালো লাগবে —খা “|

করোনা সন্দেশের ছবি সৌজন্যে গার্গী সান্যাল।

PrevPreviousনো মোর ফোরো….
Nextপ্লাজমা থেরাপি করোনা চিকিৎসার নতুন আঙ্গিকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
7 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শাশ্বতী পালিত
শাশ্বতী পালিত
6 years ago

খুব সত্যি কথা। মানুষের রূচি বোধ কোন পর্যায়ে নেমে গেছে।

0
Reply
Mamata Das
Mamata Das
6 years ago

আমার ঘেন্না করছে , আর কিছু বলার নেই

0
Reply
Mausumi Goswami
Mausumi Goswami
6 years ago

কিছু বলার নেই। কয়েকদিন আগে দেখলাম শিশুর আদলে কেক। দেখেই মনে হচ্ছে ঘুমন্ত শিশু, উলঙ্গ। তাকে কাটবে কে? কাটা সম্ভব? শিউরে উঠে সরিয়ে দিয়েছি যাতে আর চোখের সামনে না আসে। মানুষ নিজেই নারকীয় উল্লাসে মাতে আনন্দের জন্য। করোনা ভাইরাসও তার কাছে আনন্দের উপকরণ হবে এতে আমি অবাক হচ্ছি না।

0
Reply
AMAR MITRA
AMAR MITRA
6 years ago

খুব ভালো লেখা। মর্মে গিয়ে ঘা মেরেছে।

0
Reply
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
6 years ago

মানুষের মন থেকে হুঁশ আস্তে আস্তে উবে যাচ্ছে।ছানা,দুধ,দই মাখানো খাওয়ানো চলছে । কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে শিলের উপর নোড়া দাঁড় করিয়ে ছবি পোস্ট তাই নিয়ে হইচই। শিশুর মনে ভালোবাসার বদলে নিষ্ঠুরতার বীজ বপন করে দিচ্ছে। এটা ঠিক এ বিষয়ে বাঙালিরা অন‍্যদের থেকে কয়েক পা এগিয়ে। অবক্ষয়ের শুরুর ঘন্টা বেজে গেছে।হায় বাঙালি হায় !!!

0
Reply
prabhash chandra Roy
prabhash chandra Roy
6 years ago

অসম্ভব ভালো লেখা। এই বিষয়টি আমি অনেক দিন ধরেই ভেবেছি, না, ঠিক শিশুদের কথা মনে করে নয়, নিজের মানসিকতা দিয়ে। এধরনের কেক, মানুষ কাটতে পারে কিভাবে ! খাওয়া তো আরও দূরের কথা।
করোনা ভাইরাসের এই চেহারাটি আজ সংবাদ মাধ্যমের কল‍্যানে সর্বজনবিদিত। ছবিতে/টিভিতে দেখলেই গায়ের মধ্যে একটা ভয় মিশ্রিত অনুভূতি শিরশির করে ওঠে। তাই দিয়ে কোথাও কোথাও মিস্টি তৈরি হয়েছিল, শুনেছিলাম, এখন দেখছি কেক ও। মানুষের রুচি এখন নিম্নগামী।

0
Reply
Amar Chattopadhyay
Amar Chattopadhyay
6 years ago

Amar Chattopadhyayআগে পড়েছি। কোভিডের অংশ জুড়ে দিয়ে পাঁচ সিক্কার চড় হয়েছে। গার্গীর ছবিও মাত্রা যোগ করেছে।

কোন ধোঁয়াশা নেই। পরিচ্ছন্ন লেখা। যদি সর্বক্ষেত্রে ‘ সমকালীন ‘ এর ঝোঁক বাদ দিয়ে বোধ কে আশ্রয় করি তাহলে তোমার লেখা সার্থক। লিখে যাও, সব না হলেও কিছু হবে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 No Comments

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635602
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]