Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জনস্বাস্থ্য ও আমাদের অভিজ্ঞতা

IMG_20200501_230353
Dr. Swarnali Biswas

Dr. Swarnali Biswas

General physician
My Other Posts
  • May 2, 2020
  • 8:26 am
  • No Comments

সালটা ২০১৮। এন আর এসের নেফ্রোলজি বিভাগের হাউসস্টাফ আমি। ওপিডি র থেকে ফিরে স্যারের সাথে ওয়ার্ড-এ রাউন্ড দিচ্ছি। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া বছর ৩৫-এর এক যুবকের বেডের পাশে দাঁড়ালাম। ক্রনিক কিডনি ডিসিজ; গত ২ বছর ধরে নিয়মিত ডায়ালিসিস পায়। বেডের পায়ের কাছে কাঁচুমাচু মুখ করে রোগীর মা ও স্ত্রী দাঁড়িয়ে। ৩৫ বছরের রোগীর ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টই শ্রেষ্ঠ পথ। দীর্ঘদিন ডায়ালিসিস দিতে থাকলে ধীরে ধীরে অন্য শারীরিক সমস্যাও মাথাচাড়া দিয়ে ওঠে। স্যার আমাকে রোগীর বাড়ির লোককে কিডনি ট্রান্সপ্লান্ট-এর ব্যাপারে কাউন্সেলিং করতে বলে গেলেন। বাড়ির লোককে একপাশে ডেকে ট্রান্সপ্লান্ট-এর ব্যাপারে বোঝাতে শুরু করেছি, বাড়ির লোক মাঝপথে আমাকে থামিয়ে বললেন, “আমরা ট্রান্সপ্লান্ট করতে রাজি নই”। তারপর তাঁদের থেকে জানলাম যে, ট্রান্সপ্লান্ট-এর ব্যাপারে আগেও অন্য হাসপাতালে অন্য ডাক্তারবাবুরা তাঁদের বুঝিয়েছেন। কিন্তু তাঁরা রাজি নন। ট্রান্সপ্লান্ট-এর পর রোগীর জন্য আলাদা বাথরুম লাগে, সেটা নিয়মিত ভালো ভাবে পরিষ্কার রাখতে হয়। এইখানেই এনাদের অসুবিধা। দিন আনি দিন খাই এই পরিবারটির পক্ষে ট্রান্সপ্লান্ট-এর রোগীর এরকম বিশেষ পরিচর্যা সম্ভব না। একটা ঝটকা লাগলো, শুধুমাত্র একটা বাথরুম বানাতে পারবেন না বলে এনারা বছর ৩৫-এর এই তরতাজা যুবকের অকালমৃত্যু মেনে নিতেও রাজি। সেদিন বুঝেছিলাম শুধু চিকিৎসায় হয় না, রোগীর সুস্থ হওয়ার পিছনে পরিচর্যার গুরুত্ব ও অপরিসীম যেটার বিষয়ে জনসচেতনতা তলানিতে।

এম বি বি এস পাঠক্রমের তৃতীয় বর্ষে কমিউনিটি মেডিসিন নামক একটি বিষয়ের বিষম বোঝা ঘাড়ে চাপে। Public health বা জন স্বাস্থ্য এটির মূল আলোচ্য। জন স্বাস্থ্যর পরিধি নেহাত ছোট নয়। রোগবিবরণী থেকে শুরু করে পয়ঃপ্রণালি ব্যবস্থার খুঁটিনাটি সমস্তই এর মধ্যে পড়ে। তথাকথিত নীরস বিষয়টি নিয়ে ছাত্রছাত্রী মহলে অসন্তোষও স্বভাবতই মাত্রাছাড়া। ছাত্রজীবন থেকে ব্যবহারিক জীবনে প্রবেশের সাথে সাথে এই অবহেলিত বিষয়টি নিয়ে ভুল ভাঙতে শুরু করে। রোগ হয়ত ওষুধ, অপারেশন দিয়ে ঠিক করা যাবে, কিন্তু রোগ হওয়ার আগে পরের পরিস্থিতিকেও না পাল্টাতে পারলে রোগমুক্তি সম্ভব না। তাই মদ খেয়ে খেয়ে লিভার পচিয়ে জলে পেট ফুলিয়ে আসা হাঁসফাঁস করতে থাকা রোগীও পেটের জল বের করে দেওয়ার পর মদের তত্ত্ব তালাশে ব্যস্ত হয়ে পড়ে। এক ডেঙ্গুর রোগীকে মশারী ব্যবহার করেন না কেন জিজ্ঞাসা করে উত্তর পেয়েছিলাম, “বাড়িতে কারুর কখনো ডেঙ্গু হয়নি,মশারী কেন টাঙাবো?”

আজ এই করোনা মহামারীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে হোম কোয়ারান্টাইন, হোম isolation জাতীয় কথা শুনে বারবার এটাই মনে হচ্ছে, সাধারণ মানুষ এইগুলির গুরুত্ব ঠিক কতটা বুঝতে পারছেন! ম্যাজিক ওষুধ, চটজলদি ভ্যাকসিন, আজগুবি টোটকার মাঝে জনস্বাস্থ্য সচেতনতা কি আদৌ তৈরি হচ্ছে? রাস্তায় সবাই মাস্ক পরে ঘুরছেন বটে, কিন্তু ঘুরতে ফিরতে হাত দিয়ে মাস্ক এডজাস্ট করছেন। এতে যে কারণে মাস্কটা পরা, সেই উদ্দেশ্যটাই যে মাঠে মারা গেলো সে বিষয়ে কারুর হেলদোল নেই। আত্মীয় বন্ধুরা ফোন করে শ্রেষ্ঠ ভিটামিন ট্যাবলেটের নাম জানতে চাইছেন; সুষম খাদ্যই ভালো ইমিউনিটির জন্য পর্যাপ্ত, অতিরিক্ত ভিটামিন ট্যাবলেটের দরকার নেই এটা জানার পর মনমরা হয়ে ফোন নামিয়ে রাখছেন। বাজারে হান্ডওয়াশের অপ্রতুলতা দেখে মানুষের খাবার আগে সাবান দিয়ে হাত ধোওয়ার অভ্যাস তৈরি হয়েছে বলে মনে হচ্ছে; প্রশ্ন হচ্ছে এই সুঅভ্যাসটি পরেও অভ্যাসে থাকবে কি? মহামারী আসে, যায়, রোগের নাম বদলায়, রোগের চরিত্র বদলায়, জনস্বাস্থ্য সচেতনতার গুরুত্ব বদলায় না; ইতিহাস মনে রাখে।

PrevPreviousলক্ষিন্দরের বাসর – ক্রন্দসী বালা আর হাতুড়ে
Nextপৃথিবীটাকে দূষণের হাত থেকে বাঁচানোর মাষ্টার প্ল্যান? পাগলে কিনা বলে!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624674
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]