Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দেখার দৃষ্টিভঙ্গি একটু পাল্টাতে হবে

IMG_20200819_184507
Dr. Rezaul Karim

Dr. Rezaul Karim

My Other Posts
  • August 20, 2020
  • 6:25 am
  • No Comments

ডাক্তারের সাথে জনগণের সম্পর্ক বহু আলোচিত বিষয়। এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে নর্মান বেথুন বলেছিলেন যে, আধুনিক চিকিৎসাবিদ্যা হল ব্যক্তি পুঁজি ব্যবহার করে মুনাফা নির্ভর ব্যবসা। পুঁজিবাদী ব্যবস্থার সঙ্কট তাই চিকিৎসা ব্যবসারও সঙ্কট ডেকে আনে। প্রাচুর্যের মধ্যে দারিদ্র যেমন ভয়ঙ্কর মারণ ব্যাধির মতো সমাজে ঘুন ধরিয়ে দেয়, তেমনি ডাক্তারের সংখ্যা বাড়লেও গরিবের কোন লাভ হয় না। একজন ডাক্তারের ব্যক্তি জীবন এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে না, তিনি এই ব্যবস্থার নিয়ামক নন, বরং তিনি একদিকে যেমন এই ব্যবস্থার একটি ছোট ঘুঁটি তেমনি তার শিকারও বটে।

বেথুন বিশ্বাস করতেন যে, চিকিৎসক ইচ্ছা করলে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারেন। অর্থবিত্ত ও সুনামের জীবনের চেয়ে শ্রেয়তর মানুষের পাশে থেকে তাদের জীবনে পরিবর্তন আনা। সেই পরিবর্তন মানুষের জীবনকে যেমন সুন্দর করে তোলে তেমনি চিকিৎসকের জীবনও ভরে ওঠে সফলতা, যশ ও মাধুর্যে। বেথুন তার বিশ্বাস কার্যে পরিণত করতে কানাডা থেকে স্পেন ও চীনে যাত্রা করেছেন। ডাঃ দ্বারকানাথ কোটনিশ, ডাঃ বিজয় কুমার বসু ও ডাঃ দেবেশ মুখার্জি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো চিকিৎসকদের অগ্রগণ্য তাঁরা।

আজকে যখন পুঁজিবাদের সঙ্কট ঘনীভূত হয়ে উঠছে ও বৃহৎ পুঁজি তিমিঙ্গিলের মতো সবকিছু আত্মসাৎ করে চলেছে ও তার সাথে সাথে সমাজের ভিত নড়িয়ে দিয়ে মানুষে মানুষে বিভেদের প্রাচীর তৈরী করে চলেছে, তখন বেথুন ও কোটনিশের আদর্শ আরো প্রয়োজন হয়ে পড়েছে। একজন মানুষের জীবনের কানাকড়ি দাম নেই। কিন্তু, সেই মানুষ যখন নিজের ব্যক্তি স্বার্থ সামান্য হলেও ক্ষুন্ন করে সবার কাজে আত্মনিয়োগ করতে পারে তখন জীবন সার্থক হয়ে ওঠে।

ফাদার ডামিয়েন, ঊইলফ্রেড গ্রীনফেল, কোটনিশ, বেথুনের মতো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, স্বামীজির মতো সর্বত্যাগী বা নেতাজীর মতো বিপ্লবী না হয়েও সমাজের কাজে আত্মনিয়োগ সম্ভব। ব্যক্তিগত চাহিদার উর্ধ্বে উঠে সবার চাহিদার সাথে নিজেকে একাত্ম করতে পারলেও অনেকটা কাজ হয়ে যায়। “আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি কপোতের মতো উচ্চ বৃক্ষ চূড়ে বসে নীচে থাকা মানুষকে শান্তিবারি বর্ষণ করে চলবো আর পুওর ইন্ডিয়া, হাংরি ইন্ডিয়া আমার সেবাদাস হয়ে থাকবে” শুধু এই চিন্তা বিসর্জন দিতে পারলেও সমাজ অনেক পাল্টে যাবে। উচ্চকোটির স্বপ্নবিধুর, মায়াময় জীবনের হাতছানি থাকবে। অল্পবয়সের সে ধারণা বদলে যায় বৃহত্তর চেতনার রঙে। তার জন্য অনুশীলন করতে হয়, যেমন করে চিকিৎসা বিদ্যার অনুশীলন করতে হয়।

মনে হতেই পারে কেন রে বাবা এই সব ভূতের বেগার খাটবো! হাসব, খেলব, জীবনের রঙ-রস-গন্ধে মজে থাকবো, কি দরকার ভেবে পরের কথা। কার চুল এলোমেলো কিবা তাতে এলো গেলো, কার চোখে কত জল কেবা তা মাপে? এর উত্তর খোঁজার জন্য গালভরা, নামকরা জ্ঞানীগুণীর কেতাবে কি লেখা আছে না জানলেও চলবে। শুধু নিজের দিকে দুদণ্ড তাকালেই চলবে। মানুষ কেন বংশ বৃদ্ধি করে, কেন এক সূক্ষ্ম অবচেতন তাকে তার জীন ছড়িয়ে রাখতে প্ররোচিত করে? মানুষের অবচেতন ও চেতনার পরতে পরতে রয়েছে এক স্বার্থপর অভ্যাস। সে নিজের নাম অক্ষয়, অজর ও অমর করে রাখতে চায়। নিজের শারীরিক অক্ষমতা তাকে হাজার লক্ষ বছর না বাঁচতে দিলেও তার নিজের প্রতিরূপ পৃথিবীর প্রান্তে রেখে দিতে চায়, বস্তুত সে অমরত্ব চায়।

নিজের জীনের প্রতিরূপ ছাড়াও অমর হওয়া যায়। যেমন করে মহাপুরুষরা কীর্তির মাধ্যমে জীবিত আছেন সেভাবেও জীবিত থাকা যায়। শুধু দেখার দৃষ্টিভঙ্গি একটু পাল্টাতে হবে। আলোর গভীরে সাতটা রঙ খেলা করছে, শুধু নিজের রঙটি খুঁজে নিতে হবে।

PrevPreviousঅলীক দ্বীপের খোঁজে
Nextফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন- পর্ব ১৫Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

June 10, 2026 No Comments

একটি রোগের এত নাম কেন। সেটায় আসব। সাধারণ মানুষ ম্যানিয়া বলতে বোঝে একটা মানুষ সবসময় একটিমাত্র চিন্তা করে যাচ্ছে, নোংরার বাতিকে খালি হাত পা ধুচ্ছে

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

সাম্প্রতিক পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

Dr. Sumit Das June 10, 2026

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629752
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]